• ঢাকা
  • |
  • মঙ্গলবার ১৯শে কার্তিক ১৪৩৩ সন্ধ্যা ০৬:২৯:৪১ (03-Nov-2026)
  • - ৩৩° সে:

শান্তি আলোচনার প্রস্তুতির মধ্যেই ইউক্রেনে রুশ হামলা, নিহত ২৬

৩ নভেম্বর ২০২৬ বিকাল ০৪:১৩:২৫

শান্তি আলোচনার প্রস্তুতির মধ্যেই ইউক্রেনে রুশ হামলা, নিহত ২৬
ছবি: রয়টার্স

আন্তর্জাতিক ডেস্ক: আমেরিকার মধ্যস্থতায় আগামী সপ্তাহে আবুধাবিতে রাশিয়া ও ইউক্রেনের মধ্যে শান্তি আলোচনার কথা থাকলেও থামেনি সংঘাত। ইউক্রেনের দক্ষিণ-পূর্বাঞ্চলীয় জাপোরিজিয়া অঞ্চলের কোমিশুভাখা গ্রামের একটি স্কুলে রাশিয়ার ভয়াবহ বিমান হামলায় অন্তত ২৬ জন নিহত হয়েছেন।

দীর্ঘদিন বন্ধ থাকা স্কুল ভবনটি স্থানীয় বাসিন্দাদের ত্রাণ বিতরণ কেন্দ্র ও আশ্রয়স্থল হিসেবে ব্যবহার করা হচ্ছিল। ২ নভেম্বর সোমবার সাধারণ মানুষের সমাগমের সময় সেখানে এই হামলা চালানো হয়। ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি জানান, নিহতদের মধ্যে ২ জন উদ্ধারকারী ও ৪ জন পুলিশ কর্মকর্তা রয়েছেন।

প্রেসিডেন্ট জেলেনস্কি এই হামলার তীব্র নিন্দা জানিয়ে বলেন, মানবিক সহায়তার প্রস্তাব দেওয়া হলেও রাশিয়া হত্যাযজ্ঞ চালিয়েই যাচ্ছে।

আরও পড়ুন

ক্যালিফোর্নিয়ার সৈকতে বন্দুক হামলায় নিহত ২, আহত ২

এদিকে মার্কিন বিশেষ দূত স্টিভ উইটকফ এবং ক্রেমলিন জানিয়েছে, আগামী ১০ ও ১১ নভেম্বর সংযুক্ত আরব আমিরাতের আবুধাবিতে দুই দেশের মধ্যে কার্যনির্বাহী পর্যায়ের আলোচনা অনুষ্ঠিত হবে। তবে ক্রেমলিন স্পষ্ট করেছে—শান্তি আলোচনার অর্থ এই নয় যে যুদ্ধ বন্ধ থাকবে।

উল্লেখ্য, গত ফেব্রুয়ারিতে জেনেভায় শেষ মুহূর্তের আলোচনা ব্যর্থ হয়েছিল। মার্কিন নতুন প্রশাসনের অধীনে আবুধাবির এই বৈঠক যুদ্ধের নতুন কোনো সমাধান আনে নাকি রক্তপাত অব্যাহত থাকে, এখন সেটাই দেখার বিষয়।

এটিভি/এসটিও

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ

বিমানের দাম্মাম রুটের ফ্লাইট শুরু ৭ নভেম্বর
বিমানের দাম্মাম রুটের ফ্লাইট শুরু ৭ নভেম্বর
৩ নভেম্বর ২০২৬ সন্ধ্যা ০৬:২১:৩০

সীতাকুণ্ডে বাসের ধাক্কায় ২ শিক্ষার্থী নিহত
সীতাকুণ্ডে বাসের ধাক্কায় ২ শিক্ষার্থী নিহত
৩ নভেম্বর ২০২৬ সন্ধ্যা ০৬:১৬:০৪



ডেঙ্গুতে একদিনে ৬ জনের মৃত্যু
ডেঙ্গুতে একদিনে ৬ জনের মৃত্যু
৩ নভেম্বর ২০২৬ বিকাল ০৫:৩৮:৪৭



আবারও ঢাকা নারায়ণগঞ্জ লিংক রোড অবরোধ
আবারও ঢাকা নারায়ণগঞ্জ লিংক রোড অবরোধ
৩ নভেম্বর ২০২৬ বিকাল ০৫:১৩:৪২