• ঢাকা
  • |
  • বুধবার ১৯শে কার্তিক ১৪৩৩ রাত ১২:০৯:০৯ (04-Nov-2026)
  • - ৩৩° সে:

রণধীর জয়সওয়াল

বাংলাদেশে পোশাক শ্রমিকদের বিক্ষোভের ওপর নজর রাখছে ভারত

৩ নভেম্বর ২০২৬ রাত ১০:৩৭:৪৫

বাংলাদেশে পোশাক শ্রমিকদের বিক্ষোভের ওপর নজর রাখছে ভারত

আন্তর্জাতিক ডেস্ক: বাংলাদেশে পোশাক শ্রমিকদের বিক্ষোভের ওপর নিবিড়ভাবে নজর রাখছে ভারত বলে জানিয়েছেন মুখপাত্র রণধীর জয়সওয়াল।

৩ নভেম্বর মঙ্গলবার ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের নিয়মিত প্রেস বিফ্রিংয়ে এ তথ্য জানান তিনি।

জয়সওয়াল বলেন, আমরা বাংলাদেশের পরিস্থিতি পর্যবেক্ষণ করছি। সেখানে বিভিন্ন ঘটনা ঘটেছে এবং আমরা সেই ঘটনাপ্রবাহ অনুসরণ করে চলেছি। ভারত-বাংলাদেশ সম্পর্কের ক্ষেত্রে, আমরা একটি ইতিবাচক, ভবিষ্যৎমুখী এবং গঠনমূলক সম্পর্কের দিকে কাজ করতে চাই।

আরও পড়ুন

ক্যালিফোর্নিয়ার সৈকতে বন্দুক হামলায় নিহত ২, আহত ২

দ্বিপাক্ষিক পানি ব্যবস্থাপনা, বিশেষ করে গঙ্গা পানি চুক্তি প্রসঙ্গে মুখপাত্র জানান, যৌথ পানি সম্পদ সংক্রান্ত যেকোনো আলোচনা প্রতিষ্ঠিত দ্বিপাক্ষিক ব্যবস্থার মাধ্যমেই পরিচালিত হবে।

তিনি বলেন, আমি আগেও যেমন বলেছি, ভারত ও বাংলাদেশের মধ্যে আমাদের একটি যৌথ নদী কমিশন রয়েছে, এবং সেটিই গঙ্গাসহ সকল আন্তঃসীমান্ত নদী নিয়ে আলোচনার জন্য একটি কাঠামোগত ব্যবস্থা।

মুখপাত্র নয়াদিল্লি ও ঢাকার মধ্যে আসন্ন উচ্চ-পর্যায়ের কূটনৈতিক বৈঠকের অবস্থা নিয়েও কথা বলেন এবং বাংলাদেশের নেতৃত্বের প্রতি একটি স্থায়ী আমন্ত্রণের কথা তুলে ধরেন।

আরও পড়ুন

শান্তি আলোচনার প্রস্তুতির মধ্যেই ইউক্রেনে রুশ হামলা, নিহত ২৬

জয়সওয়াল বলেন, আমরা ইতোমধ্যেই বাংলাদেশের প্রধানমন্ত্রীকে ভারত সফরের আমন্ত্রণ জানিয়েছি, এবং এ বিষয়ে কোনো নতুন তথ্য পেলে আমি আপনাদের জানাব।

তার এই মন্তব্য এমন এক সময়ে এলো যখন মঙ্গলবার বাংলাদেশে পোশাক শ্রমিকদের বিক্ষোভ টানা চতুর্থ দিনে গড়িয়েছে। সকালে বিশেষ করে ঢাকার মিরপুর এলাকার বেশ কয়েকটি কারখানা আংশিকভাবে চালু হওয়ার পর উত্তেজনা আবারও বেড়ে যায়। যদিও ধীরে ধীরে কার্যক্রম পুনরায় শুরু হওয়ায় শ্রমিকরা কারখানায় ফিরতে শুরু করেছিল, কিন্তু পোশাক শ্রমিকরা কারখানা থেকে বেরিয়ে রাস্তায় নেমে আসায় পরিস্থিতি আবারও উত্তপ্ত হয়ে ওঠে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে এবং আরো অবনতি রোধ করতে পুলিশ মোতায়েন করা হয়।

এটিভি/ এইচকে

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ






এশিয়া কাপে বাংলাদেশের দল ঘোষণা
এশিয়া কাপে বাংলাদেশের দল ঘোষণা
৩ নভেম্বর ২০২৬ রাত ০৮:১৮:২৩


৪ জেলায় নতুন এসপি
৪ জেলায় নতুন এসপি
৩ নভেম্বর ২০২৬ সন্ধ্যা ০৭:৫৭:২০


জামালপুরে বিদ্যুৎস্পৃষ্টে বৃদ্ধর মৃত্যু
জামালপুরে বিদ্যুৎস্পৃষ্টে বৃদ্ধর মৃত্যু
৩ নভেম্বর ২০২৬ সন্ধ্যা ০৭:৪৯:৪৮