• ঢাকা
  • |
  • বৃহঃস্পতিবার ২১শে কার্তিক ১৪৩৩ বিকাল ০৫:৪৭:৫৯ (05-Nov-2026)
  • - ৩৩° সে:

সৌদি-হুথি পাল্টাপাল্টি হামলা, ইয়েমেনে তীব্র সংঘাত

৫ নভেম্বর ২০২৬ বিকাল ০৪:০৬:৪৭

সৌদি-হুথি পাল্টাপাল্টি হামলা, ইয়েমেনে তীব্র সংঘাত
ছবি: সংগৃহীত

আন্তর্জাতিক ডেস্ক: ইয়েমেনে সৌদি নেতৃত্বাধীন জোট ও হুথি বিদ্রোহীদের পাল্টাপাল্টি হামলায় নতুন করে তীব্র সংঘাত শুরু হয়েছে।

হুথি সামরিক মুখপাত্র ইয়াহিয়া সারির দাবি, গত ২৪ ঘণ্টায় ইয়েমেনের রাজধানী সানা এবং আল-জাওফ, আল-বায়দা, সা’দা, আমরান, মারিব, তাইজ ও লাহজ প্রদেশে ১০৪টি বিমান ও ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে সৌদি নেতৃত্বাধীন জোট।

হুথি-সংশ্লিষ্ট সংবাদমাধ্যমের দাবি, এসব হামলায় অন্তত ২০ জন নিহত হয়েছেন। তবে হতাহতদের পরিচয় কিংবা তারা বেসামরিক কি না, তা নিশ্চিত করা হয়নি।

আরও পড়ুন

ক্ষমতার বদলেও কমবে না মার্কিন শত্রুতা: মোজতবা খামেনি

পাল্টা অভিযানের কথা জানিয়ে হুথিরা দাবি করেছে, রিয়াদের কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দরে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র আঘাত হেনেছে এবং ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। এছাড়া জিজানের উত্তরে রাডার স্থাপনায় ড্রোন, নাজরানের আকিফা ক্যাম্প ও জিজানে সীমান্তরক্ষী বাহিনীর কমান্ড ভবনে ক্ষেপণাস্ত্র হামলার দাবি করেছে গোষ্ঠীটি। এসব দাবির বিষয়ে সৌদি আরবের তাৎক্ষণিক কোনো বক্তব্য পাওয়া যায়নি।

ইয়েমেনের সরকারি বাহিনী জানিয়েছে, পূর্বাঞ্চলীয় আল-জাওফ প্রদেশের আল-দাহিদা পাহাড়ি এলাকায় তারা অগ্রসর হয়েছে। হুথিদের অবস্থান, গোপন সমাবেশ ও অস্ত্রের গুদাম লক্ষ্য করে বিমান এবং ড্রোন হামলার কথাও বলেছে তারা। তাইজ ও আল-হাজমে অভিযান চালানোর ভিডিও প্রকাশ করেছে সরকারি বাহিনীর মিডিয়া বিভাগ।

২০১৪ সালে হুথিরা সানা ও উত্তর ইয়েমেনের বিস্তীর্ণ এলাকা দখল করলে সংঘাত শুরু হয়। ২০১৫ সালে ইয়েমেনের সরকারকে সমর্থন দিতে সৌদি নেতৃত্বাধীন জোট হস্তক্ষেপ করে। সাম্প্রতিক পাল্টাপাল্টি হামলা আঞ্চলিক উত্তেজনা আরও বাড়িয়ে তুলেছে। তবে উভয় পক্ষের সামরিক দাবির স্বাধীন যাচাই এখনও সম্ভব হয়নি।

আরও পড়ুন

ইউরোপের বাজারে শুল্কমুক্ত রপ্তানির বিশেষ সুবিধা হারাতে পারে পাকিস্তান

এটিভি/এসটিও

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ