• ঢাকা
  • |
  • শনিবার ২৩শে কার্তিক ১৪৩৩ সকাল ১০:৫০:৪৮ (07-Nov-2026)
  • - ৩৩° সে:

সৌদিতে সেনা মোতায়েন করতে যাচ্ছে তুরস্ক

৭ নভেম্বর ২০২৬ সকাল ০৯:১০:৩৩

সৌদিতে সেনা মোতায়েন করতে যাচ্ছে তুরস্ক
ছবি: সংগৃহীত

আন্তর্জাতিক ডেস্ক: সৌদি আরব ও পাকিস্তানের সঙ্গে গঠিত মক্কা প্রতিরক্ষা চুক্তিতে যোগ দেওয়ার বিষয়টি আনুষ্ঠানিকভাবে অনুমোদন করেছে তুরস্কের পার্লামেন্ট। ৬ নভেম্বর শুক্রবার এ বিষয়ে অনুষ্ঠিত ভোটাভুটিতে চুক্তিতে যোগ দেওয়ার বিলটি পাস হয়। এর মধ্য দিয়ে সৌদি আরবে তুরস্কের সেনা মোতায়েনের পথ আরও এক ধাপ এগোল।

সংবাদমাধ্যম মিডল ইস্ট আই জানিয়েছে, মক্কা প্রতিরক্ষা চুক্তিতে যোগ দেওয়ার বিলে তুরস্কের ২৭৯ জন সংসদ সদস্য পক্ষে ভোট দেন। অন্যদিকে, ১১৯ জন সংসদ সদস্য ভোটদানে বিরত থাকেন।

তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ানের ক্ষমতাসীন একে পার্টি ও তাদের জোটের সদস্যরা বিলটির পক্ষে ভোট দেন। এ ছাড়া বিরোধী দলও এতে সমর্থন জানায়।

আরও পড়ুন

ইরানের পরমাণু কর্মসূচির তথ্য দিলেই ২ কোটি ডলার পুরস্কার: সেন্টকম

আগামী সপ্তাহে প্রেসিডেন্ট এরদোয়ান বিলটি গেজেট আকারে প্রকাশ করবেন। সেদিন থেকেই এটি কার্যকর হবে।

মক্কা প্রতিরক্ষা চুক্তির আওতায় তিনটি দেশ একে অপরের নিরাপত্তা রক্ষায় প্রতিশ্রুতিবদ্ধ। চুক্তি অনুযায়ী, কোনো একটি দেশ সশস্ত্র হামলার শিকার হলে অন্য দেশগুলো সহায়তায় এগিয়ে আসবে।

গত আগস্টে পবিত্র নগরী মক্কায় সৌদি আরবের ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমান, পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ এবং তুরস্কের প্রেসিডেন্ট এরদোয়ান সশরীরে উপস্থিত থেকে চুক্তিতে স্বাক্ষর করেন।

আরও পড়ুন

ইরানে হামলা না চালালে ইসরায়েল মানচিত্র থেকে মুছে যেত: ট্রাম্প

তুরস্কের পার্লামেন্টে বিলটি পাস হলো এমন এক সময়ে, যখন সৌদি আরব ইয়েমেনের হুথি বিদ্রোহীদের প্রায় প্রতিদিনের হামলার মুখে রয়েছে।

চুক্তির আওতায় সৌদি আরবকে সুরক্ষা দিতে দেশটিতে তুরস্কের সেনারা মোতায়েন হতে পারেন। তবে তাঁরা সরাসরি ইয়েমেনে প্রবেশ করে স্থল হামলায় অংশ নেবেন না বলেই ধারণা করা হচ্ছে। এর পরিবর্তে সৌদি আরবে অবস্থান করে দেশটির ভূখণ্ড রক্ষায় দায়িত্ব পালন করতে পারেন তাঁরা।

এটিভি/এসআইআর

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ


আজও ‘অস্বাস্থ্যকর’ ঢাকার বাতাস
আজও ‘অস্বাস্থ্যকর’ ঢাকার বাতাস
৭ নভেম্বর ২০২৬ সকাল ১০:১৬:৪৭






আজ ৬ ঘণ্টা টোলমুক্ত থাকবে এক্সপ্রেসওয়ে
আজ ৬ ঘণ্টা টোলমুক্ত থাকবে এক্সপ্রেসওয়ে
৭ নভেম্বর ২০২৬ সকাল ০৯:১৭:২৩

সৌদিতে সেনা মোতায়েন করতে যাচ্ছে তুরস্ক
সৌদিতে সেনা মোতায়েন করতে যাচ্ছে তুরস্ক
৭ নভেম্বর ২০২৬ সকাল ০৯:১০:৩৩