• ঢাকা
  • |
  • শনিবার ২৩শে কার্তিক ১৪৩৩ সকাল ১১:৫১:০৬ (07-Nov-2026)
  • - ৩৩° সে:

ইরানের পরমাণু কর্মসূচির তথ্য দিলেই ২ কোটি ডলার পুরস্কার: সেন্টকম

৭ নভেম্বর ২০২৬ সকাল ১০:২৪:১৮

ইরানের পরমাণু কর্মসূচির তথ্য দিলেই ২ কোটি ডলার পুরস্কার: সেন্টকম
ছবি: সংগৃহীত

আন্তর্জাতিক ডেস্ক: ইরানের পারমাণবিক কর্মসূচি সম্পর্কে গুরুত্বপূর্ণ তথ্য দিতে পারলে সর্বোচ্চ ২ কোটি ডলার (প্রায় ২৪৫ কোটি টাকা) পুরস্কার দেওয়ার ঘোষণা দিয়েছে যুক্তরাষ্ট্র। পাশাপাশি তথ্যদাতার নিরাপত্তার স্বার্থে প্রয়োজনে তাকে অন্য দেশে বা নিরাপদ স্থানে সরিয়ে নেওয়ার ব্যবস্থাও রাখা হয়েছে।

যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনীর সেন্ট্রাল কমান্ড (সেন্টকম) সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে। এতে বলা হয়, মার্কিন পররাষ্ট্র দপ্তরের ‘রিওয়ার্ডস ফর জাস্টিস’ কর্মসূচির আওতায় এ পুরস্কার দেওয়া হবে। খবর দ্য টাইমস অব ইসরায়েলের।

সেন্টকমের বিবৃতি অনুযায়ী, ইরানের পারমাণবিক কর্মসূচির সঙ্গে সংশ্লিষ্ট স্থাপনা, সরঞ্জাম ও ব্যক্তিদের বিষয়ে তথ্য দিতে পারলে সর্বোচ্চ ২ কোটি ডলার পুরস্কার পাওয়া যাবে। এ ছাড়া দেশটির পারমাণবিক গবেষণার সঙ্গে যুক্ত বিজ্ঞানী ও সংশ্লিষ্ট ব্যক্তিদের সম্পর্কেও তথ্য চাওয়া হয়েছে।

আরও পড়ুন

মধ্যপ্রাচ্যে শত্রুর ঘাঁটি পুনর্নির্মাণ করতে দেওয়া হবে না: ইরান

বিবৃতিতে আরও জানানো হয়, তথ্যদাতার নিরাপত্তা নিশ্চিত করতে প্রয়োজনে তাকে অন্যত্র স্থানান্তরের সুযোগ রাখা হয়েছে।

এদিকে ইরানের পারমাণবিক অস্ত্র অর্জন ঠেকাতে যুক্তরাষ্ট্রের সামরিক অভিযান ইসরায়েল ও পুরো মধ্যপ্রাচ্যকে ধ্বংসের হাত থেকে রক্ষা করেছে বলে দাবি করেছেন ট্রাম্প। তাঁর মতে, ইরান পারমাণবিক অস্ত্রের মালিক হলে ইসরায়েলের অস্তিত্বই বিপন্ন হয়ে পড়ত।

ফ্লোরিডার কেনেডি স্পেস সেন্টারে বক্তব্য দেওয়ার সময় ইরানের বিরুদ্ধে সামরিক অভিযানের পক্ষে যুক্তি তুলে ধরেন মার্কিন প্রেসিডেন্ট। তিনি বলেন, ‘আমি যদি ইরানকে পারমাণবিক অস্ত্র অর্জন করতে দিতাম, তাহলে আজ ইসরায়েলের কোনো অস্তিত্ব থাকত না। ইসরায়েল পৃথিবীর মানচিত্র থেকে মুছে যেত।’

আরও পড়ুন

ইরানে হামলা না চালালে ইসরায়েল মানচিত্র থেকে মুছে যেত: ট্রাম্প

এ ছাড়া সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে ট্রাম্প দাবি করেন, ইরানকে পারমাণবিক অস্ত্র অর্জন থেকে বিরত না রাখলে ইসরায়েলসহ পুরো মধ্যপ্রাচ্যের অস্তিত্ব বিপন্ন হতো। তিনি লেখেন, ‘কেউ এটা বলতে চায় না, কিন্তু সবাই জানে, এটাই সত্য।’

এটিভি/এসআইআর

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ








আজও ‘অস্বাস্থ্যকর’ ঢাকার বাতাস
আজও ‘অস্বাস্থ্যকর’ ঢাকার বাতাস
৭ নভেম্বর ২০২৬ সকাল ১০:১৬:৪৭