• ঢাকা
  • |
  • শনিবার ২৩শে কার্তিক ১৪৩৩ দুপুর ১২:৪৫:০১ (07-Nov-2026)
  • - ৩৩° সে:

মধ্যপ্রাচ্যে শত্রুর ঘাঁটি পুনর্নির্মাণ করতে দেওয়া হবে না: ইরান

৭ নভেম্বর ২০২৬ সকাল ১১:৩৬:৫৮

মধ্যপ্রাচ্যে শত্রুর ঘাঁটি পুনর্নির্মাণ করতে দেওয়া হবে না: ইরান
ছবি: সংগৃহীত

আন্তর্জাতিক ডেস্ক: মধ্যপ্রাচ্যে ক্ষতিগ্রস্ত মার্কিন সামরিক ঘাঁটিগুলো পুনর্নির্মাণ করতে দেওয়া হবে না বলে হুঁশিয়ারি দিয়েছে ইরান। চলমান সংঘাতে ওই অঞ্চলে যুক্তরাষ্ট্রের সামরিক স্থাপনাগুলোর ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে বলেও দাবি করেছে দেশটির সেনাবাহিনী।

৭ নভেম্বর শনিবার আল-জাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদনে বলা হয়, ইরানের সেনাবাহিনীর মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ আকরামিনিয়া দাবি করেছেন, মধ্যপ্রাচ্যজুড়ে যুক্তরাষ্ট্রের সামরিক ঘাঁটির ২২৮টির বেশি অবস্থান বা স্থাপনা মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত কিংবা ধ্বংস হয়েছে।

আরও পড়ুন

অভিশংসনের পর গৃহবন্দি প্যারাগুয়ের প্রেসিডেন্ট সান্তিয়াগো পেনিয়া

তার দাবি, বর্তমানে ওই অঞ্চলে যুক্তরাষ্ট্রের কোনো সামরিক ঘাঁটিই অভিযান পরিচালনার সক্ষম অবস্থায় নেই। এ কারণে মার্কিন বাহিনীকে জাহাজের জ্বালানি ও সেনাসদস্যদের প্রয়োজনীয় সরঞ্জাম বাইরে থেকে নিয়ে আসতে হচ্ছে।

আকরামিনিয়া বলেন, ‘আমরা কখনোই এই অঞ্চলে শত্রুর সামরিক ঘাঁটিগুলো পুনর্নির্মাণ করতে দেব না।’

ইরানের সেনাবাহিনীর এই বক্তব্যের বিষয়ে যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে কোনো প্রতিক্রিয়া পাওয়া গেছে কি না, তা প্রতিবেদনে উল্লেখ করা হয়নি।

আরও পড়ুন

আরও তিন মার্কিন ড্রোন ভূপাতিতের দাবি ইরানের

এটিভি/এসআইআর

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ

মার্কিন দূতাবাসের নতুন সতর্কবার্তা
মার্কিন দূতাবাসের নতুন সতর্কবার্তা
৭ নভেম্বর ২০২৬ দুপুর ১২:৩৮:৫১