• ঢাকা
  • |
  • শনিবার ২৩শে কার্তিক ১৪৩৩ সন্ধ্যা ০৭:৫০:১৬ (07-Nov-2026)
  • - ৩৩° সে:

ইয়েমেনের রাজধানী সানায় সৌদির বিমান হামলা, নিহত ১১

৭ নভেম্বর ২০২৬ সন্ধ্যা ০৬:৫৪:৩৫

ইয়েমেনের রাজধানী সানায় সৌদির বিমান হামলা, নিহত ১১
ছবি: সংগৃহীত

আন্তর্জাতিক ডেস্ক: ইয়েমেনের রাজধানী সানায় সৌদি আরবের বিমান হামলায় নারী ও শিশুসহ অন্তত ১১ জন নিহত হয়েছেন।

৭ নভেম্বর শনিবার হুথি নিয়ন্ত্রিত সংবাদ সংস্থা সাবার বরাতে বার্তা সংস্থা এএফপি জানিয়েছে, সানা প্রদেশের আল-সারিয়াহ এলাকায় সৌদি বিমান হামলায় এ হতাহতের ঘটনা ঘটে। হামলার পর ঘটনাস্থলে উদ্ধার অভিযান চলছে। এ সময় উদ্ধারকর্মীদের লক্ষ্য করেও দুবার হামলা চালানো হয়েছে বলে অভিযোগ করেছে হুথি সংশ্লিষ্ট সূত্রগুলো।

এর আগে, ৬ নভেম্বর শুক্রবার ইয়েমেনের তাইজ প্রদেশের আল-ওয়াজিয়া শহরের একটি বাজারে বিমান হামলায় অন্তত ৩০ জন নিহত হওয়ার খবর জানায় হুথি বিদ্রোহীরা। তাদের স্বাস্থ্য মন্ত্রণালয়ের মুখপাত্র আনিস আল-আসাবাহি বলেন, বাজারটিতে সৌদি যুদ্ধবিমান থেকে একাধিক হামলা চালানো হয়েছে। এতে ৮ জন আহত হয়েছেন। ধ্বংসস্তূপের নিচে আরও মরদেহ থাকতে পারে বলে উদ্ধার অভিযান অব্যাহত রয়েছে।

আরও পড়ুন

ভিসা সহজ করল সৌদি আরব

তবে এ ঘটনার ভিন্ন ব্যাখ্যা দিয়েছে ইয়েমেনের আন্তর্জাতিকভাবে স্বীকৃত সরকার। তাদের দাবি, বাজারটিতে হুথি বিদ্রোহীদের ছোড়া ক্ষেপণাস্ত্রের আঘাতে হতাহতের ঘটনা ঘটেছে।

হুথিদের সামরিক মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল ইয়াহইয়া সারি দাবি করেছেন, শুক্রবার সৌদি আরবের খামিস মুশাইত ঘাঁটি থেকে উড্ডয়ন করা একটি যুদ্ধবিমান থেকে বাজারটিতে হামলা চালানো হয়।

ইয়েমেনে দীর্ঘদিন ধরে হুথি বিদ্রোহী ও আন্তর্জাতিকভাবে স্বীকৃত সরকারের মধ্যে সংঘাত চলছে। দেশটির উত্তরাঞ্চল ও রাজধানী সানা হুথিদের নিয়ন্ত্রণে রয়েছে। অন্যদিকে, সৌদি আরবের সমর্থনপুষ্ট প্রেসিডেন্সিয়াল কাউন্সিল সরকার দক্ষিণাঞ্চলের বিভিন্ন এলাকা নিয়ন্ত্রণ করছে।

আরও পড়ুন

হোয়াইট হাউসের কাছে একাধিক আগ্নেয়াস্ত্রসহ আটক ১

সাম্প্রতিক সময়ে তাইজ প্রদেশকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘাত আরও তীব্র হয়েছে। পুরো ইয়েমেনের নিয়ন্ত্রণ প্রতিষ্ঠার লক্ষ্যে গত সেপ্টেম্বর থেকে হুথি বিদ্রোহীরা বড় ধরনের সামরিক অভিযান শুরু করেছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ

ঐতিহাসিক ডাবল সেঞ্চুরি, হৃদয়ের একাধিক রেকর্ড
ঐতিহাসিক ডাবল সেঞ্চুরি, হৃদয়ের একাধিক রেকর্ড
৭ নভেম্বর ২০২৬ সন্ধ্যা ০৭:৪৫:২১


টেকনাফের পাহাড়ে ফের যৌথবাহিনীর অভিযান
টেকনাফের পাহাড়ে ফের যৌথবাহিনীর অভিযান
৭ নভেম্বর ২০২৬ সন্ধ্যা ০৭:৩৭:০২





ভিসা সহজ করল সৌদি আরব
ভিসা সহজ করল সৌদি আরব
৭ নভেম্বর ২০২৬ সন্ধ্যা ০৬:৪৫:২৫