• ঢাকা
  • |
  • রবিবার ২৪শে কার্তিক ১৪৩৩ সকাল ০৯:৫০:৪৮ (08-Nov-2026)
  • - ৩৩° সে:

নেতানিয়াহুর বদলে আইজেনকোটকে সরকার গঠনের দায়িত্ব দিলেন ইসরায়েলি প্রেসিডেন্ট

৮ নভেম্বর ২০২৬ সকাল ০৮:২৯:৫০

নেতানিয়াহুর বদলে আইজেনকোটকে সরকার গঠনের দায়িত্ব দিলেন ইসরায়েলি প্রেসিডেন্ট
ছবি: সংগৃহীত

আন্তর্জাতিক ডেস্ক: ইসরায়েলের বর্তমান প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুকে পাশ কাটিয়ে বিরোধী জোটের নেতা গাদি আইজেনকোটকে সরকার গঠনের দায়িত্ব দিয়েছেন দেশটির প্রেসিডেন্ট আইজ্যাক হারজগ।

গত ২৭ অক্টোবর ইসরায়েলের পার্লামেন্ট নেসেটের নির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচনে নেতানিয়াহু ও আইজেনকোটের নেতৃত্বাধীন কোনো জোটই একক সংখ্যাগরিষ্ঠতা অর্জন করতে পারেনি। তবে প্রধানমন্ত্রী পদে আইজেনকোটের প্রতি আরব দলগুলোর সমর্থন থাকায় তাঁকে সরকার গঠনের প্রথম সুযোগ দিয়েছেন প্রেসিডেন্ট।

ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি ৮ নভেম্বর রোববার এক প্রতিবেদনে জানিয়েছে, আইজেনকোটকে আগামী ২৮ দিনের মধ্যে সরকার গঠন করতে হবে। প্রয়োজনে এই সময়সীমা আরও ১৪ দিন বাড়ানো হতে পারে।

আরও পড়ুন

পোল্যান্ডে পর্যটনকেন্দ্রে বন্দুকধারীর হামলায় নিহত ৬, আহত ১৫

সরকার গঠনের দায়িত্ব পাওয়ার পর সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে ইসরায়েলি সেনাবাহিনীর সাবেক প্রধান আইজেনকোট লিখেছেন, “এখন সময় একটি জাতীয় জরুরি সরকার গঠনের। আমরা যেন এর যোগ্য হয়ে উঠতে পারি, তার জন্য সব করব।”

ইসরায়েলের রাজনৈতিক ইতিহাসে কোনো দল এককভাবে সংখ্যাগরিষ্ঠতা অর্জন করতে পারেনি। ফলে দেশটিতে সরকার গঠনের জন্য বরাবরই বিভিন্ন দলকে জোটবদ্ধ হতে হয়েছে।

গত মাসের নির্বাচনে নেতানিয়াহুর নেতৃত্বাধীন জোট নেসেটের ১২০টি আসনের মধ্যে ৫৩টিতে জয় পেয়েছে। অন্যদিকে, গাদি আইজেনকোটের নেতৃত্বাধীন বিরোধী জোট পেয়েছে ৪৮টি আসন। আরব দলগুলো পেয়েছে ১৯টি আসন। ফলে নতুন সরকার গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখার অবস্থানে রয়েছে তারা।

আরও পড়ুন

মিসাইলের রেঞ্জ ২ হাজার কিমি রাখার বাধ্যবাধকতা তুলে নিলো ইরান

আইজেনকোটের জোট আরব দলগুলোর সমর্থন নিয়ে একত্রিত হতে পারলে প্রয়োজনীয় সংখ্যাগরিষ্ঠতা অর্জন করে সরকার গঠন করতে পারবে। তবে আরব দলগুলোর সঙ্গে আনুষ্ঠানিক জোট গঠনে এখন পর্যন্ত অনীহা প্রকাশ করেছেন আইজেনকোট। তাঁর জোটের ইহুদিবাদী দলগুলোরও আরব দলগুলোর সঙ্গে একসঙ্গে সরকার গঠনে আপত্তি রয়েছে। এ অবস্থায় অতি-গোঁড়া ইহুদি দলগুলোর সঙ্গে আলোচনা চালাচ্ছে তাঁর জোট।

এদিকে প্রেসিডেন্ট আইজ্যাক হারজগ এক বিবৃতিতে জানিয়েছেন, বিভিন্ন রাজনৈতিক দলের সঙ্গে পরামর্শের পর আইজেনকোটকে সরকার গঠনের দায়িত্ব দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এ সিদ্ধান্ত নেতানিয়াহু ও আইজেনকোট—দুজনকেই জানানো হয়েছে।

বিবৃতিতে বলা হয়েছে, প্রধানমন্ত্রী পদে আইজেনকোটের পক্ষে ৬৭টি আসনের সমর্থন পাওয়া গেছে। অন্যদিকে, নেতানিয়াহুর পক্ষে সমর্থন এসেছে ৪৬টি আসনের।

আরও পড়ুন

ইয়েমেনের রাজধানী সানায় সৌদির বিমান হামলা, নিহত ১১

ইসরায়েলের ১২০ আসনের নেসেটে সরকার গঠন করতে কোনো দল বা জোটের অন্তত ৬১টি আসনের সমর্থন প্রয়োজন।

এটিভি/এসআইআর

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ


আজকের রাশিফল (৮ নভেম্বর ২০২৬)
আজকের রাশিফল (৮ নভেম্বর ২০২৬)
৮ নভেম্বর ২০২৬ সকাল ০৯:১৭:৫০

আজ কালীপূজা
আজ কালীপূজা
৮ নভেম্বর ২০২৬ সকাল ০৯:১০:৩১

আজ যেসব খেলা দেখা যাবে (৮ নভেম্বর ২০২৬)
আজ যেসব খেলা দেখা যাবে (৮ নভেম্বর ২০২৬)
৮ নভেম্বর ২০২৬ সকাল ০৯:০১:১৯

আজ বিশ্ব নগর পরিকল্পনা দিবস
আজ বিশ্ব নগর পরিকল্পনা দিবস
৮ নভেম্বর ২০২৬ সকাল ০৮:৫৭:১১




আজকের নামাজের সময়সূচি (৮ নভেম্বর ২০২৬)
আজকের নামাজের সময়সূচি (৮ নভেম্বর ২০২৬)
৮ নভেম্বর ২০২৬ সকাল ০৮:১৬:১৪