• ঢাকা
  • |
  • সোমবার ২৫শে কার্তিক ১৪৩৩ দুপুর ০২:৪৬:১১ (09-Nov-2026)
  • - ৩৩° সে:

বৃষ্টিতে ভাসছে গাজার শরণার্থী শিবির

৯ নভেম্বর ২০২৬ দুপুর ০১:৩৭:৪৩

বৃষ্টিতে ভাসছে গাজার শরণার্থী শিবির

আন্তর্জাতিক ডেস্ক: যুদ্ধের ধ্বংসস্তূপ পেরিয়ে একটু নিরাপদ আশ্রয়ের খোঁজে তাঁবুতে ঠাঁই নিয়েছিলেন গাজার হাজারো মানুষ। কিন্তু এবার সেই শেষ আশ্রয়টুকুও কেড়ে নিচ্ছে প্রবল বর্ষণ। মধ্যপ্রাচ্যজুড়ে ভারী বৃষ্টিতে গত এক দিনে গাজায় অন্তত ৭০ হাজার তাঁবু প্লাবিত হয়েছে। পানিতে ভেসে গেছে কিছু তাঁবু, ভিজে নষ্ট হয়েছে মানুষের শেষ সম্বল তোশক ও কম্বল। এতে আহত হয়েছেন কয়েকজন।

ইসরায়েলের যুদ্ধের কারণে গাজার ২১ লাখ মানুষের মধ্যে ১৬ লাখেরও বেশি এখন বাস করছেন তাঁবু কিংবা অস্থায়ী আশ্রয়ে। জাতিসংঘের হিসাবে, যুদ্ধের সময় গাজার প্রায় ৮০ শতাংশ স্থাপনা ক্ষতিগ্রস্ত হয়েছে, যার দুই-তৃতীয়াংশই ধ্বংস হয়ে গেছে।
ফিলিস্তিনি কর্তৃপক্ষের তথ্যমতে, প্রায় সাড়ে ৯ লাখ মানুষ বন্যাপ্রবণ এলাকায় বসবাস করছেন। এর মধ্যে চার লাখের বেশি মানুষ রয়েছেন উচ্চ ঝুঁকিতে। নিরীহ এসকল আশ্রয় নেয়া মানুষেরা এক কঠিন জীবন যুদ্ধের মধ্যে দিয়ে দিন পার করছেন। যুদ্ধের প্রভাবে না খেয়ে বেঁচে ছিল যারা তারা এখন মাথা গোঁজার ঠাঁই টুকু হারিয়েছেন এই ভয়াবহ বন্যায়।

একদিকে যুদ্ধের ক্ষত, অন্যদিকে প্রকৃতির নির্মম আঘাত—সব মিলিয়ে গাজাবাসীর জীবন এখন চরম অনিশ্চয়তায়। মাথা গোঁজার ঠাঁই নেই, নেই নিরাপদে বেঁচে থাকার নিশ্চয়তা। মানবিক সহায়তার জরুরি আবেদন জানিয়েছেন সংশ্লিষ্টরা।

আরও পড়ুন

দীপাবলির পর বিষাক্ত ধোঁয়ায় ঢেকে গেছে দিল্লি

এটিভি/ এইচকে

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ






বৃষ্টিতে ভাসছে গাজার শরণার্থী শিবির
বৃষ্টিতে ভাসছে গাজার শরণার্থী শিবির
৯ নভেম্বর ২০২৬ দুপুর ০১:৩৭:৪৩




আজকের ৫ ওয়াক্ত নামাজের সময়সূচি
আজকের ৫ ওয়াক্ত নামাজের সময়সূচি
৯ নভেম্বর ২০২৬ সকাল ১১:২৬:৫৫