• ঢাকা
  • |
  • মঙ্গলবার ২৬শে কার্তিক ১৪৩৩ দুপুর ১২:৪৮:০৮ (10-Nov-2026)
  • - ৩৩° সে:

৬টি দেশ ভ্রমণে নাগরিকদের নিষেধাজ্ঞা দিল যুক্তরাষ্ট্র

১০ নভেম্বর ২০২৬ সকাল ১১:৪৫:২২

৬টি দেশ ভ্রমণে নাগরিকদের নিষেধাজ্ঞা দিল যুক্তরাষ্ট্র

আন্তর্জাতিক ডেস্ক: নিরাপত্তাঝুঁকি এবং এসব দেশে অবস্থানরত মার্কিন নাগরিকদের জরুরি কনস্যুলার সহায়তা দেওয়ার সীমাবদ্ধতার কথা বিবেচনায়  মধ্যপ্রাচ্য ও উত্তর আফ্রিকার ছয়টি দেশে নিজ দেশের নাগরিকদের ভ্রমণ না করার নির্দেশনা দিয়েছে যুক্তরাষ্ট্র।

এ বিষয়ে সর্বোচ্চ সতর্কতা জারি করেছে দেশটির পররাষ্ট্র দপ্তর। নিষেধাজ্ঞার আওতায় থাকা দেশগুলো হলো, ইরান, ইরাক, লেবানন, লিবিয়া, সিরিয়া ও ইয়েমেন। এ তথ্য জানিয়েছে সংবাদমাধ্যম আল জাজিরা।

মার্কিন পররাষ্ট্র দপ্তর জানায়, দেশ ছয়টি এখনো যুক্তরাষ্ট্রের ভ্রমণ সতর্কতার সর্বোচ্চ স্তর ‘লেভেল-৪’-এর আওতাভুক্ত। এই সতর্কতার অর্থ, কোনো কারণেই এসব দেশে ভ্রমণ করা উচিত নয়।

আরও পড়ুন

বিশ্ব ‘চরম জলবায়ু পরিস্থিতির যুগে’ প্রবেশ করেছে: জাতিসংঘ মহাসচিব

সংশ্লিষ্ট দেশগুলোর নিরাপত্তা পরিস্থিতি এবং সেখানে অবস্থানরত মার্কিন নাগরিকদের জরুরি সহায়তা দেওয়ার সীমিত সক্ষমতা বিবেচনায় নিয়ে এ সতর্কতা জারি করা হয়েছে।

মার্কিন পররাষ্ট্র দপ্তর নাগরিকদের উদ্দেশে বলেছে, ‘এসব স্থান বিপজ্জনক। কোনো কারণেই সেখানে যাবেন না।’

এদিকে ছয়টি দেশ ছাড়াও আফগানিস্তান, রাশিয়া, ইউক্রেন, সুদান ও দক্ষিণ সুদানসহ মোট ২৩টি দেশ বর্তমানে যুক্তরাষ্ট্রের সর্বোচ্চ ভ্রমণ সতর্কতার আওতায় রয়েছে।

আরও পড়ুন

সৌদি আরবের ইস্ট-ওয়েস্ট তেল পাইপলাইনে আবারও হামলা

এটিভি/এম এইচ আই

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ


দেশজুড়ে বজ্রবৃষ্টি হতে পারে
দেশজুড়ে বজ্রবৃষ্টি হতে পারে
১০ নভেম্বর ২০২৬ দুপুর ১২:১৮:০০

বিশিষ্ট ক্রীড়া সংগঠক হারুনুর রশীদ আর নেই
বিশিষ্ট ক্রীড়া সংগঠক হারুনুর রশীদ আর নেই
১০ নভেম্বর ২০২৬ দুপুর ১২:০৮:১১

দেশের ৩ জেলায় ৩৬ প্লাটুন বিজিবি মোতায়েন
দেশের ৩ জেলায় ৩৬ প্লাটুন বিজিবি মোতায়েন
১০ নভেম্বর ২০২৬ দুপুর ১২:০২:৩৭

ডিএমপির অভিযানে ৪৬৫ জন গ্রেফতার, ৫১ মামলা
ডিএমপির অভিযানে ৪৬৫ জন গ্রেফতার, ৫১ মামলা
১০ নভেম্বর ২০২৬ সকাল ১১:৫৮:৩৮