• ঢাকা
  • |
  • বুধবার ২৭শে কার্তিক ১৪৩৩ সকাল ১০:৫২:৩৯ (11-Nov-2026)
  • - ৩৩° সে:

অভিশংসন থেকে আপাতত রক্ষা পেলেন ট্রাম্পের প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ

১১ নভেম্বর ২০২৬ সকাল ০৯:৪৭:২২

অভিশংসন থেকে আপাতত রক্ষা পেলেন ট্রাম্পের প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ

আন্তর্জাতিক ডেস্ক: ইরানের বিরুদ্ধে কংগ্রেসের অনুমোদন ছাড়াই সামরিক অভিযান পরিচালনার অভিযোগে যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথকে অভিশংসনের উদ্যোগ আপাতত আটকে গেছে। মার্কিন প্রতিনিধি পরিষদে অভিশংসন প্রস্তাবটি সরাসরি বাতিল না করে কমিটিতে পাঠানোর পক্ষে ভোট দিয়েছেন সংখ্যাগরিষ্ঠ সদস্যরা। এতে রিপাবলিকান আইনপ্রণেতা থমাস ম্যাসির আনা উদ্যোগ কার্যত স্থগিত হয়ে গেছে।

১০ নভেম্বর মঙ্গলবার প্রতিনিধি পরিষদে ২১১-২০৪ ভোটে প্রস্তাবটি রিপাবলিকান-নিয়ন্ত্রিত হাউস জুডিশিয়ারি কমিটিতে পাঠানোর সিদ্ধান্ত হয়। থমাস ম্যাসি একমাত্র রিপাবলিকান সদস্য, যিনি প্রস্তাবটি কমিটিতে পাঠানোর বিরোধিতা করেন। ভোটে ১৮ জন সদস্য অংশ নেননি। খবর সিবিএস নিউজ ও রয়টার্সের।

কমিটিতে পাঠানোর ফলে হেগসেথের বিরুদ্ধে অভিশংসন প্রক্রিয়া আপাতত থেমে গেছে। আগামী জানুয়ারিতে নতুন কংগ্রেসের অধিবেশন শুরু হওয়ার আগে এ বিষয়ে পরবর্তী পদক্ষেপ নেওয়ার সময়ও সীমিত।

আরও পড়ুন

ইরানের ভয়ে সামরিক ঘাঁটিতে আশ্রয় নিয়েছেন মার্কিন অর্থমন্ত্রী

এদিকে, ছয় মাস পর প্রথমবারের মতো পেন্টাগনে আয়োজিত সংবাদ সম্মেলনে অভিশংসনের উদ্যোগকে ‘প্রহসন’ ও ‘নাশকতা’ বলে আখ্যা দিয়েছেন হেগসেথ। তার দাবি, এ ধরনের উদ্যোগ যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তার জন্য হুমকি তৈরি করছে।

রিপাবলিকান আইনপ্রণেতা থমাস ম্যাসি সোমবার প্রতিনিধি পরিষদে আনুষ্ঠানিকভাবে আটটি অভিযোগসংবলিত অভিশংসন প্রস্তাব উত্থাপন করেন। এতে অভিযোগ করা হয়, কংগ্রেসের অনুমোদন ছাড়াই ৯০ দিনের বেশি সময় ধরে ইরানের বিরুদ্ধে সামরিক অভিযান পরিচালনা করেছেন হেগসেথ। পাশাপাশি প্রশান্ত মহাসাগর ও ক্যারিবীয় সাগরে মাদক পাচারের সন্দেহে বিভিন্ন নৌযানে মার্কিন হামলায় বিচারবহির্ভূত হত্যাকাণ্ডের বিষয়েও তাকে দায়ী করা হয়।

অভিযোগগুলো প্রত্যাখ্যান করে হেগসেথ বলেন, রাজনৈতিক বিরোধ ও অসন্তোষ থেকেই এ উদ্যোগ নেওয়া হয়েছে। তার ভাষায়, এটি একটি 'পলিটিকাল শো-অফ' মাত্র।

আরও পড়ুন

নেতানিয়াহুর ভবিষ্যৎ অনিশ্চিত, শপথ নিলেন পার্লামেন্ট সদস্যরা

পেন্টাগনের সংবাদ সম্মেলনে তিনি বলেন, ম্যাসির উদ্যোগ যুক্তরাষ্ট্রের প্রতিপক্ষদের কাছে ভুল বার্তা দিচ্ছে। এতে বৈধ সামরিক অভিযান পরিচালনার জন্য দেশটির সেনাসদস্য ও বেসামরিক নেতৃত্বকে শাস্তির মুখে পড়তে হতে পারে। তিনি বলেন, ‘এটি দেশপ্রেম নয়, এটি নাশকতা।’

অভিশংসন প্রস্তাবে আরও অভিযোগ করা হয়, হেগসেথ ভেনেজুয়েলায় সামরিক অভিযান, ইয়েমেনে হামলা এবং মার্কিন সিনেটর মার্ক কেলির বিরুদ্ধে প্রতিশোধমূলক ব্যবস্থা নেওয়ার সঙ্গে জড়িত ছিলেন। তবে এসব অভিযোগের বিষয়ে তিনি কোনো অন্যায় করার কথা অস্বীকার করেছেন।

অভিশংসন উদ্যোগ আটকে যাওয়ার পর সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে উচ্ছ্বাস প্রকাশ করেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি লেখেন, উদ্যোগটি ‘শোচনীয়ভাবে ব্যর্থ হয়েছে’। হেগসেথের প্রশংসা করে ট্রাম্প বলেন, ইরান ও ভেনেজুয়েলায় যুক্তরাষ্ট্রের সাফল্য, সামরিক বাহিনীতে নিয়োগ বৃদ্ধি এবং সেনাসদস্যদের মনোবল একজন মহান মার্কিন দেশপ্রেমিককে অভিযোগ থেকে মুক্ত করেছে।

আরও পড়ুন

প্রতিপক্ষের গুলিতে আহত ভারতের রাষ্ট্রপতির দেহরক্ষী

তবে ম্যাসি শুরু থেকেই স্বীকার করেছিলেন, অভিশংসন প্রস্তাব তাৎক্ষণিকভাবে পাস হওয়ার সম্ভাবনা কম। তার উদ্দেশ্য ছিল, ট্রাম্পকে হেগসেথের পরিবর্তে অন্য কাউকে প্রতিরক্ষামন্ত্রীর দায়িত্ব দেওয়ার বিষয়ে চাপের মুখে ফেলা। ডেমোক্র্যাটরা নতুন করে অভিশংসন প্রক্রিয়া শুরুর আগেই প্রেসিডেন্টকে সিদ্ধান্ত নিতে বাধ্য করাও ছিল তার লক্ষ্য।

এদিকে, অভিশংসন উদ্যোগ আপাতত আটকে গেলেও হেগসেথের রাজনৈতিক ভবিষ্যৎ নিয়ে প্রশ্ন উঠেছে। রিপাবলিকান সিনেটর টেড ক্রুজ মঙ্গলবার বলেন, তার ধারণা, হেগসেথ হয়তো নিজেই পদত্যাগ করবেন অথবা প্রেসিডেন্ট ট্রাম্প তাকে দায়িত্ব থেকে সরিয়ে দেবেন।

উল্লেখ্য, ইরান যুদ্ধ শুরুর পর থেকেই ট্রাম্প প্রশাসনের সামরিক অভিযানের সমালোচনা করে আসছেন থমাস ম্যাসি। ট্রাম্প-সমর্থিত এক প্রতিদ্বন্দ্বীর কাছে এবারের মধ্যবর্তী নির্বাচনে পুনর্নির্বাচিত হওয়ার লড়াইয়েও হেরে যান তিনি।

আরও পড়ুন

বিশ্ববাজারে সোনার দামে বড় পতন

এটিভি/এসআইআর

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ

কমলো স্বর্ণের দাম
কমলো স্বর্ণের দাম
১১ নভেম্বর ২০২৬ সকাল ১০:৩৭:৪৩



দুপুরের আগেই বৃষ্টির শঙ্কা
দুপুরের আগেই বৃষ্টির শঙ্কা
১১ নভেম্বর ২০২৬ সকাল ১০:০২:০৪