• ঢাকা
  • |
  • বৃহঃস্পতিবার ২৮শে কার্তিক ১৪৩৩ সকাল ১০:৪৯:১১ (12-Nov-2026)
  • - ৩৩° সে:

ইউরেনিয়ামের অধিকার ছাড়বে না ইরান, যুক্তরাষ্ট্রের প্রস্তাব প্রত্যাখ্যান

১২ নভেম্বর ২০২৬ সকাল ০৯:০৫:০৪

ইউরেনিয়ামের অধিকার ছাড়বে না ইরান, যুক্তরাষ্ট্রের প্রস্তাব প্রত্যাখ্যান
ছবি: সংগৃহীত

আন্তর্জাতিক ডেস্ক: সমৃদ্ধ ইউরেনিয়ামের কোনো অংশই দেশের বাইরে পাঠানো হবে না বলে স্পষ্ট জানিয়ে দিয়েছে ইরান। দেশটির ৬০ শতাংশ সমৃদ্ধ ইউরেনিয়ামের মজুত তৃতীয় কোনো দেশে সরিয়ে নেওয়ার বিষয়ে যুক্তরাষ্ট্রের প্রস্তাবও প্রত্যাখ্যান করেছে তেহরান। ইরানের শীর্ষ নিরাপত্তা কর্মকর্তা মোহসেন রেজায়ি এ অবস্থানের কথা জানিয়েছেন।

লেবাননের টেলিভিশন চ্যানেল আল মায়াদিনকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি ইরানের অবস্থান পুনর্ব্যক্ত করেন।

রেজায়ি জানান, উচ্চমাত্রায় সমৃদ্ধ ইউরেনিয়াম গ্রহণ ও সংরক্ষণের প্রস্তাব দেওয়া রাশিয়াকেও তেহরানের সিদ্ধান্তের কথা জানিয়ে দেওয়া হয়েছে।

আরও পড়ুন

ইরানে হামলা না চালাতে নেতানিয়াহুকে সতর্ক করলেন আইজেনকোট

ইরান বারবার ইউরেনিয়াম দেশের বাইরে পাঠানোর প্রস্তাব প্রত্যাখ্যান করলেও আন্তর্জাতিক পর্যবেক্ষণের আওতায় ইউরেনিয়াম সমৃদ্ধকরণের মাত্রা কমানোর বিষয়টি পুরোপুরি নাকচ করেনি।

এদিকে, নতুন একটি ক্ষেপণাস্ত্র ঘাঁটি বা ‘মিসাইল সিটি’ উন্মোচন করেছে ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী (আইআরজিসি)। সেখানে বিভিন্ন ধরনের ব্যালিস্টিক ও ক্রুজ ক্ষেপণাস্ত্রের পাশাপাশি সেগুলো উৎক্ষেপণের ব্যবস্থাও প্রদর্শন করা হয়েছে।

উন্মোচন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ইরানের সশস্ত্র বাহিনীর চিফ অব স্টাফ মেজর জেনারেল আলী আবদোল্লাহি এবং আইআরজিসির মহাকাশ বাহিনীর কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল মাজিদ মুসাভি।

আরও পড়ুন

এবার সৌদি সামরিক কমান্ড সেন্টারে মিসাইল হামলা চালিয়েছে হুথিরা

এ বিষয়ে মোহেবি জানান, আইআরজিসির মহাকাশ বাহিনী দ্রুতগতিতে তাদের ক্ষেপণাস্ত্র ও ড্রোন উৎপাদনকেন্দ্রগুলো ভূপৃষ্ঠের স্থাপনা থেকে ভূগর্ভস্থ স্থাপনায় স্থানান্তর করেছে। শুধু অস্ত্র সংরক্ষণের জন্যই নয়, মাটির গভীরে গড়ে তোলা হয়েছে বিশেষ ‘ক্ষেপণাস্ত্র উৎপাদন নগরী’।

এটিভি/এসআইআর

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ

ফের কমলো স্বর্ণের দাম
ফের কমলো স্বর্ণের দাম
১২ নভেম্বর ২০২৬ সকাল ১০:৪২:১৩


সেনাবাহিনীতে অফিসার পদে আবেদনের সুযোগ
সেনাবাহিনীতে অফিসার পদে আবেদনের সুযোগ
১২ নভেম্বর ২০২৬ সকাল ১০:২৫:১০