আন্তর্জাতিক ডেস্ক: ইয়েমেনের এডেন শহরের আল-বুরাইকা এলাকায় অবস্থিত সৌদি আরবের একটি সামরিক কমান্ড সেন্টার ও অপারেশন কক্ষে একাধিক ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা চালানোর দাবি করেছে হুথি বিদ্রোহী গোষ্ঠী।
১১ নভেম্বর বুধবার এ হামলা চালানো হয়েছে বলে জানিয়েছেন গোষ্ঠীটির সামরিক মুখপাত্র ইয়াহিয়া সারি।
সামাজিক যোগাযোগমাধ্যম টেলিগ্রামে দেওয়া এক পোস্টে ইয়াহিয়া সারি জানান, হামলার লক্ষ্যবস্তুতে পরিণত হওয়া স্থাপনাটি লাহিজ, আল-দালে, তাইজসহ ইয়েমেনের বিভিন্ন প্রদেশের সক্রিয় যুদ্ধক্ষেত্রে সৌদি সামরিক শক্তি বৃদ্ধি এবং সামরিক কার্যক্রম পরিচালনার দায়িত্বে নিয়োজিত ছিল।
এদিকে, সৌদি সমর্থিত ইয়েমেন সরকার এ হামলার তীব্র নিন্দা জানিয়েছে। দেশটির তথ্যমন্ত্রী সালেম আল-আওয়ালকি সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে বলেন, এই হামলা ‘বেসামরিক নাগরিকদের লক্ষ্যবস্তু করা এবং নিরপরাধ মানুষদের আতঙ্কিত করার ক্ষেত্রে মিলিশিয়া গোষ্ঠীটির প্রতিষ্ঠিত ধারাকেই প্রতিফলিত করে।’
তবে হামলায় হতাহত বা ক্ষয়ক্ষতির বিষয়ে তাৎক্ষণিকভাবে বিস্তারিত কোনো তথ্য পাওয়া যায়নি।
এটিভি/এসআইআর
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2026, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available