• ঢাকা
  • |
  • বৃহঃস্পতিবার ২৮শে কার্তিক ১৪৩৩ দুপুর ১২:৫৩:৪১ (12-Nov-2026)
  • - ৩৩° সে:

যুক্তরাষ্ট্রে রাশিয়ার রাষ্ট্রদূত আলেক্সান্ডার দারচিয়েভের আকস্মিক মৃত্যু

১২ নভেম্বর ২০২৬ সকাল ১১:০২:৪৯

যুক্তরাষ্ট্রে রাশিয়ার রাষ্ট্রদূত আলেক্সান্ডার দারচিয়েভের আকস্মিক মৃত্যু
আলেক্সান্ডার দারিচেভ। ছবি: সংগৃহীত

আন্তর্জাতিক ডেস্ক: যুক্তরাষ্ট্রে নিযুক্ত রাশিয়ার রাষ্ট্রদূত আলেক্সান্ডার দারিচেভ মারা গেছেন। ১১ নভেম্বর বুধবার ৬৬ বছর বয়সে আকস্মিকভাবে তার মৃত্যু হয়।

রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় মৃত্যুর খবর নিশ্চিত করলেও তার মৃত্যুর কারণ সম্পর্কে কোনো তথ্য প্রকাশ করেনি মন্ত্রণালয়। এ নিয়ে চলছে জোর গুঞ্জন।

এক বিবৃতিতে মন্ত্রণালয় জানায়, যুক্তরাষ্ট্রে রাশিয়ার রাষ্ট্রদূত হিসেবে দায়িত্ব পালনকালে দারচিয়েভের আকস্মিক মৃত্যু হয়েছে। তিনি একজন ‘অসাধারণ কূটনীতিক, অভিজ্ঞ নেতা ও সদয় সহকর্মী’ ছিলেন।

আরও পড়ুন

নিউইয়র্কে তিনতলা ভবন ধসে শিশুসহ নিহত ২, আহত ১৭

২০২৫ সালের মার্চে প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন তাকে ওয়াশিংটনে রাষ্ট্রদূত হিসেবে নিয়োগ দেন। ইউক্রেন যুদ্ধের জেরে মস্কো-ওয়াশিংটন সম্পর্কের চরম অবনতির মধ্যে দুই দেশের কূটনৈতিক যোগাযোগ জোরদার করাই ছিল তার অন্যতম দায়িত্ব।

২০২২ সালে ইউক্রেনে রাশিয়ার পূর্ণমাত্রার সামরিক অভিযান শুরুর পর মস্কো ও ওয়াশিংটনের সম্পর্কের ব্যাপক অবনতি ঘটে। ইউক্রেনকে সরাসরি সামরিক সহায়তা দেয় যুক্তরাষ্ট্র। একই সঙ্গে রাশিয়ার ওপর নজিরবিহীন নিষেধাজ্ঞা আরোপ করে ওয়াশিংটন।

তবে ডোনাল্ড ট্রাম্প যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব নেওয়ার পর দুই দেশের সম্পর্কের টানাপোড়েন কমিয়ে স্বাভাবিক অবস্থায় ফিরিয়ে আনার সম্ভাবনা তৈরি হয়েছিল।

আরও পড়ুন

পাকিস্তানে সন্ত্রাসী হামলায় ১০ পুলিশ সদস্য নিহত, আহত ১২

এর আগে ২০১৪ থেকে ২০২১ সাল পর্যন্ত কানাডায় রাশিয়ার রাষ্ট্রদূত হিসেবে দায়িত্ব পালন করেন দারিচেভ। এরপর তিনি রুশ পররাষ্ট্র মন্ত্রণালয়ের উত্তর আমেরিকা বিভাগের দায়িত্ব পালন করেন। পরে ২০২৫ সালের মার্চে তাকে ওয়াশিংটনে রাষ্ট্রদূত হিসেবে পাঠানো হয়।

এটিভি/এসটিও

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ





ডিএমপির নিয়মিত অভিযানে একদিনে গ্রেফতার ৪৮৪
ডিএমপির নিয়মিত অভিযানে একদিনে গ্রেফতার ৪৮৪
১২ নভেম্বর ২০২৬ দুপুর ১২:১৪:২৮