• ঢাকা
  • |
  • শুক্রবার ২৯শে কার্তিক ১৪৩৩ সকাল ১০:৫১:৪১ (13-Nov-2026)
  • - ৩৩° সে:

মিত্রদের অনুরোধে ইরানে পরবর্তী হামলা স্থগিত রেখেছি: ট্রাম্প

১৩ নভেম্বর ২০২৬ সকাল ০৯:০৭:৫৫

মিত্রদের অনুরোধে ইরানে পরবর্তী হামলা স্থগিত রেখেছি: ট্রাম্প
ছবি: সংগৃহীত

আন্তর্জাতিক ডেস্ক: সৌদি আরব, কাতারসহ উপসাগরীয় কয়েকটি দেশের অনুরোধে ইরানের বিরুদ্ধে পরবর্তী বড় ধরনের সামরিক হামলা আপাতত স্থগিত রেখেছেন বলে জানিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে এ সিদ্ধান্তের সঙ্গে তিনি পুরোপুরি একমত নন বলেও জানিয়েছেন।

১৩ নভেম্বর শুক্রবার আল জাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

হোয়াইট হাউসে স্টিফেন এ স্মিথকে দেওয়া এক সাক্ষাৎকারে ট্রাম্প বলেন, চাইলে তিনি তাৎক্ষণিকভাবে যুদ্ধের অবসান ঘটাতে পারেন। তবে আঞ্চলিক মিত্রদের অনুরোধে আপাতত ইরানের ওপর অর্থনৈতিক ও সামরিক চাপ অব্যাহত রেখেছেন।

আরও পড়ুন

বাহরাইনে মার্কিন রাডারে হামলা চালিয়ে পাল্টা জবাব দিল ইরান

সাক্ষাৎকারে ট্রাম্প বলেন, ‘সৌদি আরব আমাকে অনুরোধ করেছে যেন আপাতত পরিস্থিতি যেভাবে আছে সেভাবেই থাকতে দেওয়া হয়।’

তিনি জানান, কাতার, কুয়েত, সংযুক্ত আরব আমিরাত ও বাহরাইনও বর্তমান কৌশল অব্যাহত রাখার পক্ষে। তবে মিত্রদের এই অবস্থানের সঙ্গে নিজের দ্বিমত থাকার ইঙ্গিত দিয়ে ট্রাম্প বলেন, ‘আমি নিশ্চিত নই যে আমি এর সঙ্গে একমত কি না।’

মিত্র দেশগুলোর পক্ষ থেকে এমন অনুরোধ না এলে ইরানে পরবর্তী হামলা চালাতেন কি না, এমন প্রশ্নের জবাবে ট্রাম্প বলেন, ‘হ্যাঁ, আমি চালাতাম।’

আরও পড়ুন

আরব আমিরাতে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় নিহত ১৪, আহত ৩০

ইরানের জ্বালানি অবকাঠামো ও সেতুগুলো এখনো মূলত অক্ষত রাখা হয়েছে উল্লেখ করে মার্কিন প্রেসিডেন্ট দাবি করেন, চাইলে অল্প সময়ের মধ্যেই দেশটির গুরুত্বপূর্ণ অবকাঠামো ও উৎপাদন সক্ষমতা ধ্বংস করা সম্ভব।

এ প্রসঙ্গে ট্রাম্প বলেন, ‘এক দিনের মধ্যে তাদের জ্বালানি শেষ হয়ে যাবে। এক দিনের মধ্যে তাদের সেতুগুলো ধ্বংস হয়ে যাবে। আর এক দিনের মধ্যে তাদের উৎপাদন সক্ষমতাও শেষ হয়ে যাবে। এর জন্য আমার মাত্র তিন দিন সময় লাগবে।’

এদিকে, ইরানের সঙ্গে যুদ্ধের প্রভাবে যুক্তরাষ্ট্রে পেট্রলের দাম বেড়ে যাওয়ায় মধ্যবর্তী নির্বাচনে রিপাবলিকানদের পরাজয়ে এর ভূমিকা ছিল বলে স্বীকার করেছেন ট্রাম্প। তবে জ্বালানির মূল্যবৃদ্ধির রাজনৈতিক প্রভাব থাকলেও ইরানে সামরিক অভিযান চালানোর সিদ্ধান্তের পক্ষে নিজের অবস্থান পুনর্ব্যক্ত করেছেন তিনি।

আরও পড়ুন

ইরানের উপকূলীয় শহর সিরিকে দফায় দফায় বিস্ফোরণ

এটিভি/এসআইআর

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ








আজকের রাশিফল (১৩ নভেম্বর ২০২৬)
আজকের রাশিফল (১৩ নভেম্বর ২০২৬)
১৩ নভেম্বর ২০২৬ সকাল ০৯:২৭:১০