আন্তর্জাতিক ডেস্ক: বিশ্বের শীর্ষ প্রযুক্তি প্রতিষ্ঠান এনভিডিয়ার প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) জেনসেন হুয়াং পদত্যাগ করেছেন। সেই সঙ্গে কোম্পানির পরিচালনা পর্ষদের সদস্যপদও ছেড়েছেন তিনি।
১২ নভেম্বর বৃহস্পতিবার কোম্পানির পরিচালনা পর্ষদ এ তথ্য জানিয়েছে। এএফপির প্রতিবেদনে বলা হয়েছে, চীনা নাগরিক অ্যালিস হুয়াংয়ের সঙ্গে বিবাহবহির্ভূত সম্পর্কের খবর সামনে আসার পর তার ভবিষ্যৎ নিয়ে পরিচালনা পর্ষদ বৈঠকে বসে। অ্যালিসের বিরুদ্ধে গুপ্তচরবৃত্তির সন্দেহ করছেন মার্কিন গোয়েন্দারা।
রয়টার্স জানায়, এনভিডিয়ার সহপ্রতিষ্ঠাতা জেনসেন হুয়াং কোম্পানিটির প্রায় ৩ দশমিক ৬১ শতাংশ শেয়ারের মালিক। তিনি প্রতিষ্ঠানটির চতুর্থ বৃহত্তম বিনিয়োগকারী।
১৯৯৩ সালে এনভিডিয়া প্রতিষ্ঠার পর থেকে ৩৩ বছর প্রতিষ্ঠানটির নেতৃত্ব দিয়েছেন ৬৩ বছর বয়সী জেনসেন। তার পদত্যাগে সম্ভাব্য উত্তরসূরি হিসেবে আলোচনায় রয়েছেন সিএফও কোলেট ক্রেসসহ কয়েকজন শীর্ষ কর্মকর্তা।
হুয়াংয়ের বিদায়ে ৪ ট্রিলিয়ন ডলারের কোম্পানিটি কিছুটা হলেও অনিশ্চয়তার মুখে পড়েছে। একই সঙ্গে কৃত্রিম বুদ্ধিমত্তার (এআই) পুরো ব্যবস্থায় বিঘ্ন ঘটার আশঙ্কা তৈরি হয়েছে।
এটিভি/এসটিও
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2026, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available