• ঢাকা
  • |
  • রবিবার ১লা অগ্রহায়ণ ১৪৩৩ সকাল ১১:৪১:৫৫ (15-Nov-2026)
  • - ৩৩° সে:

হুতিদের ছোড়া দুই ড্রোন ভূপাতিত করল সৌদি জোট

১৫ নভেম্বর ২০২৬ সকাল ০৯:০০:১৪

হুতিদের ছোড়া দুই ড্রোন ভূপাতিত করল সৌদি জোট
ফাইল ছবি

আন্তর্জাতিক ডেস্ক: সৌদি আরবের রাজধানী রিয়াদ ও দেশটির দক্ষিণাঞ্চলে দুটি ড্রোন হামলার চেষ্টা চালিয়েছে ইরান-সমর্থিত ইয়েমেনের হুতি গোষ্ঠী। তবে ড্রোন দুটি আকাশেই প্রতিহত করে ধ্বংস করার দাবি করেছে সৌদি নেতৃত্বাধীন সামরিক জোট।

১৪ নভেম্বর শনিবার জোটের মুখপাত্র তুর্কি আল-মালিকি এ তথ্য জানান। খবর আনাদোলু এজেন্সির।

যুক্তরাষ্ট্রভিত্তিক সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক বিবৃতিতে তুর্কি আল-মালিকি বলেন, হুতি মিলিশিয়াদের ছোড়া দুটি ড্রোন রিয়াদ ও সৌদি আরবের দক্ষিণাঞ্চলে প্রতিহত করে ধ্বংস করা হয়েছে।

আরও পড়ুন

ন্যাটোর বিনিময়ে দনবাস থেকে সেনা সরানোর প্রস্তাব দিয়েছে যুক্তরাষ্ট্র: জেলেনস্কি

তবে এ ঘটনায় কোনো হতাহত বা সম্পদের ক্ষয়ক্ষতি হয়েছে কি না, সে বিষয়ে বিবৃতিতে কিছু জানানো হয়নি।

হুতি বিদ্রোহী গোষ্ঠী ও সৌদি আরবের মধ্যে উত্তেজনা বৃদ্ধির মধ্যেই এ ঘটনা ঘটল। সাম্প্রতিক সময়ে সৌদি নেতৃত্বাধীন জোট দেশটিকে লক্ষ্য করে ছোড়া একাধিক ক্ষেপণাস্ত্র ও ড্রোন প্রতিহত করার দাবি জানিয়েছে।

উল্লেখ্য, ২০১৪ সালে হুতিরা ইয়েমেনের রাজধানী সানা ও দেশটির কয়েকটি প্রদেশের নিয়ন্ত্রণ নেওয়ার পর থেকে সেখানে সংঘাত চলছে। এর পরিপ্রেক্ষিতে ২০১৫ সালে ইয়েমেনের আন্তর্জাতিকভাবে স্বীকৃত সরকারকে সমর্থন দিতে সৌদি নেতৃত্বাধীন সামরিক জোট দেশটিতে সামরিক হস্তক্ষেপ করে।

আরও পড়ুন

পাকিস্তানে সন্ত্রাসবিরোধী অভিযান, মেজরসহ নিহত ৪ সেনা

এটিভি/এসআইআর

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ









আজ যে দামে মিলছে স্বর্ণ
আজ যে দামে মিলছে স্বর্ণ
১৫ নভেম্বর ২০২৬ সকাল ০৯:৫৮:৫৭