• ঢাকা
  • |
  • সোমবার ২রা অগ্রহায়ণ ১৪৩৩ দুপুর ১২:৪৮:১১ (16-Nov-2026)
  • - ৩৩° সে:

কংগ্রেস নেতার আবদারে নিজের কার্ড দিয়ে মেট্রোর টিকিট করে দিলেন মোদী

১৬ নভেম্বর ২০২৬ সকাল ১১:০৬:৪৪

কংগ্রেস নেতার আবদারে নিজের কার্ড দিয়ে মেট্রোর টিকিট করে দিলেন মোদী
ছবি: সংগৃহীত

আন্তর্জাতিক ডেস্ক: মেট্রো ভ্রমণের টিকিট কেনার টাকা নেই—এমন রসিকতা করে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কাছে নিজের টিকিটও কেটে দেওয়ার আবদার করেছিলেন কর্ণাটকের উপমুখ্যমন্ত্রী ও কংগ্রেস নেতা ডি কে শিবকুমার। তাঁর আবদারে সাড়া দিয়ে নিজের মেট্রো কার্ড ব্যবহার করে দুজনের টিকিটের মূল্য পরিশোধ করেন মোদী।

১৪ নভেম্বর শনিবার সাংবাদিকদের সঙ্গে আলাপকালে প্রধানমন্ত্রী মোদীর সঙ্গে মেট্রো ভ্রমণের এই মজার অভিজ্ঞতার কথা জানান শিবকুমার। গত ১৩ নভেম্বর বেঙ্গালুরুর বহুল প্রতীক্ষিত পিঙ্ক লাইন মেট্রোর উদ্বোধনের সময় এ ঘটনা ঘটে। খবর এনডিটিভির।

শিবকুমার সাংবাদিকদের বলেন, ‘মেট্রোয় ওঠার সময় রসিকতা করে আমি তাকে (প্রধানমন্ত্রী) বলি যে মেট্রোর টিকিট কাটার মতো টাকা আমার কাছে নেই। তাই আমার টিকিটটাও যেন তিনিই কেটে দেন। প্রধানমন্ত্রী মোদী তখন তার নিজের মেট্রো কার্ড ব্যবহার করে আমাদের দুজনের টিকিটের মূল্যই পরিশোধ করেন।’

আরও পড়ুন

আরব নেতাদের গ্রেফতার নিয়ে বিতর্ক, নেতানিয়াহুর পদত্যাগ চান আইজেনকোট

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে তাঁর ঘনিষ্ঠ সম্পর্ক এবং একসঙ্গে হেলিকপ্টারে মহীশূর ভ্রমণের সময় কী আলোচনা হয়েছিল, সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে মুখ্যমন্ত্রী হাসিমুখে বলেন, ‘আমাদের মধ্যকার সব আলোচনা তো আর সবার সামনে প্রকাশ করা যায় না।’

এমনকি বিজেপির অনেক বড় নেতাও যেখানে প্রধানমন্ত্রীর সঙ্গে একান্তে দেখা করার সুযোগ পান না, সেখানে তাঁর এই বিশেষ সুযোগ পাওয়ার বিষয়ে প্রশ্ন করা হলে শিবকুমার বলেন, ‘এটি আসলে মানুষের মধ্যকার পারস্পরিক সম্পর্ক এবং শ্রদ্ধাবোধের বিষয়। আমাদের দলের রাহুল গান্ধী, সোনিয়া গান্ধী বা মল্লিকার্জুন খাড়গেও আমাকে অত্যন্ত স্নেহ ও শ্রদ্ধা করেন। সবার মধ্যে তো আর নেতৃত্ব দেওয়ার গুণ থাকে না। আমি যেকোনো মানুষের সঙ্গে কথা বলতে দ্বিধাবোধ করি না। সবার সাথেই ভালো সম্পর্ক বজায় রাখা উচিত।’

এ সময় বেঙ্গালুরুর সাধারণ মানুষকে ব্যক্তিগত গাড়ির ব্যবহার কমিয়ে গণপরিবহন ব্যবহারের আহ্বান জানান তিনি। শিবকুমার বলেন, দেশের মধ্যে কর্ণাটকেই সবচেয়ে বেশি গণপরিবহনের বাস রয়েছে। সড়কের জায়গা সীমিত হওয়া সত্ত্বেও সেখানে বাসের সংখ্যা অনেক বেশি। বাসের পাশাপাশি মেট্রোও নগরীর যোগাযোগব্যবস্থায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।

আরও পড়ুন

মেক্সিকোর 'গডফাদারদের গডফাদার' খ্যাত ফেলিক্স গায়ার্দো মারা গেছেন

উল্লেখ্য, গত ১৩ নভেম্বর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বেঙ্গালুরু মেট্রোর পিঙ্ক লাইনের নতুন ৭ দশমিক ৫ কিলোমিটার উড়ালপথ উদ্বোধন করেন। উদ্বোধনী যাত্রায় তাঁর সঙ্গে ছিলেন ডি কে শিবকুমারসহ অন্য অতিথিরা।

এটিভি/এসআইআর

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ








এবার আগাম হামলার হুঁশিয়ারি ইরানের
এবার আগাম হামলার হুঁশিয়ারি ইরানের
১৬ নভেম্বর ২০২৬ দুপুর ১২:১১:২২