• ঢাকা
  • |
  • মঙ্গলবার ৩রা অগ্রহায়ণ ১৪৩৩ দুপুর ০১:৪৭:৪৯ (17-Nov-2026)
  • - ৩৩° সে:

ভারতে সেতু থেকে নদীতে বাস পড়ে নিহত ৮, আহত ২০

১৭ নভেম্বর ২০২৬ দুপুর ১২:২৬:০৩

ভারতে সেতু থেকে নদীতে বাস পড়ে নিহত ৮, আহত ২০
ছবি: সংগৃহীত

আন্তর্জাতিক ডেস্ক: ভারতের উত্তরাখণ্ডে একটি সেতু থেকে প্রায় ১০০ মিটার নিচে গভীর খাদে পড়ে একটি বাসের আটজন যাত্রী নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও প্রায় ২০ জন।

১৭ নভেম্বর মঙ্গলবার সকালে ঋষিকেশ-বদ্রীনাথ মহাসড়কের গুলার বাজারের কাছে এ দুর্ঘটনা ঘটে।

ইন্ডিয়া টুডে জানিয়েছে, হরিদ্বার থেকে কর্ণপ্রয়াগগামী যাত্রীবাহী বাসটি সেতু থেকে গভীর খাদে পড়ে যায়। পরে বাসটি নিচে বয়ে যাওয়া খরস্রোতা নদীতে গিয়ে পড়ে। দুর্ঘটনার সময় বাসটিতে প্রায় ৩৫ জন যাত্রী ছিলেন।

দুর্ঘটনার পর আহত ব্যক্তিদের উদ্ধার করে অ্যাম্বুলেন্সে হাসপাতালে পাঠানো হয়। দুর্ঘটনার খবর পেয়ে ব্যাসি ও ধলওয়ালায় মোতায়েন রাজ্য দুর্যোগ মোকাবিলা বাহিনীর (এসডিআরএফ) দল ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান শুরু করে। পুলিশ সদস্যরাও উদ্ধারকাজে যোগ দেন।

আরও পড়ুন

প্রেমের টানে কানাডার নারী ভারতে, হলো না বিয়ে

দুর্ঘটনার ভয়াবহতা বিবেচনায় এসডিআরএফের কমান্ড্যান্ট অর্পণ যাদুবংশীর নির্দেশে ঘটনাস্থলে আরো দল পাঠানো হয়েছে।

নদীখাতের পাথরের মধ্যে এখনও কেউ আটকে থাকতে পারেন বলে আশঙ্কা করছে প্রশাসন।

এটিভি/আরএম

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ


প্রেমের টানে কানাডার নারী ভারতে, হলো না বিয়ে
প্রেমের টানে কানাডার নারী ভারতে, হলো না বিয়ে
১৭ নভেম্বর ২০২৬ দুপুর ০১:৩৪:২৭

ডিএমপির অভিযানে গ্রেফতার ৫২৬
ডিএমপির অভিযানে গ্রেফতার ৫২৬
১৭ নভেম্বর ২০২৬ দুপুর ০১:২৭:৩৮

সংগীতশিল্পী রুনা লায়লার জন্মদিন আজ
সংগীতশিল্পী রুনা লায়লার জন্মদিন আজ
১৭ নভেম্বর ২০২৬ দুপুর ০১:২৫:৩২