• ঢাকা
  • |
  • শুক্রবার ৬ই অগ্রহায়ণ ১৪৩৩ সকাল ১১:৪৪:২৯ (20-Nov-2026)
  • - ৩৩° সে:

নেতানিয়াহুকে ক্ষমতাচ্যুত করতে আইজেনকোটের নতুন কৌশল

২০ নভেম্বর ২০২৬ সকাল ১০:০৩:০৬

নেতানিয়াহুকে ক্ষমতাচ্যুত করতে আইজেনকোটের নতুন কৌশল
ছবি: সংগৃহীত

আন্তর্জাতিক ডেস্ক: ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে ক্ষমতা থেকে সরাতে নতুন কৌশল নিয়েছেন বিরোধী নেতা গাদি আইজেনকোট। পার্লামেন্টে সংখ্যাগরিষ্ঠতা নিশ্চিত না হলেও প্রস্তাবিত সরকার নিয়ে ভোটাভুটির পরিকল্পনা করছেন তিনি। প্রয়োজনে সংখ্যালঘু সরকার গঠন করে ক্ষমতায় আসতে চান আইজেনকোট। এ ক্ষেত্রে জোটের বাইরে থেকে আরব দল রা’আমের সমর্থন পেতে পারেন তিনি।

বার্তা সংস্থা আনাদোলুর প্রতিবেদনে বলা হয়েছে, নতুন সরকার গঠনের দায়িত্ব পাওয়া ইয়াশার পার্টির নেতা গাদি আইজেনকোট সংখ্যাগরিষ্ঠ সমর্থন নিশ্চিত করতে না পারলেও তাঁর প্রস্তাবিত মন্ত্রিসভা পার্লামেন্টে ভোটের জন্য তুলতে চান। ১৯ নভেম্বর বৃহস্পতিবার ইসরায়েলি সংবাদমাধ্যমের বরাতে এ তথ্য জানানো হয়।

ইসরায়েলি সংবাদমাধ্যম ওয়াইনেটের প্রতিবেদনে বলা হয়েছে, ‘আইজেনকোট চান, তার প্রস্তাবিত সরকার নিয়ে পার্লামেন্টে ভোটাভুটি হোক। এর আগে তিনি প্রেসিডেন্ট আইজ্যাক হারজগের কাছে সরকার গঠনের দায়িত্ব ফিরিয়ে দিতে রাজি নন। এমনকি সংখ্যাগরিষ্ঠতা না থাকলেও নেতানিয়াহুর বিরোধী দলগুলোকে নিয়ে সংখ্যালঘু সরকার গঠনের চেষ্টা করবেন তিনি।’

আরও পড়ুন

পাকিস্তানের সঙ্গে সংঘাতের পর থেকে ভারতের বহরে নেই ৪ রাফাল

প্রতিবেদনে আরও বলা হয়, এ পরিকল্পনার ভিত্তি হলো—আরব দল রা’আম আনুষ্ঠানিকভাবে জোট গঠনের আলোচনায় অংশ না নিলেও বাইরে থেকে সরকারকে সমর্থন দেবে।

ইসরায়েলের ১২০ সদস্যের পার্লামেন্ট নেসেটে সরকার গঠনের জন্য সাধারণত ৬১ সদস্যের সমর্থন প্রয়োজন। তবে সংখ্যালঘু সরকার গঠনের ক্ষেত্রে জোটভুক্ত দলগুলোর আসনসংখ্যা ৬১-এর কম থাকে। এ ধরনের সরকারকে টিকে থাকতে জোটের বাইরের দলগুলোর সমর্থন বা সহযোগিতার ওপর নির্ভর করতে হয়।

ওয়াইনেট জানিয়েছে, নেতানিয়াহুর লিকুদ পার্টির সঙ্গে জাতীয় ঐকমত্যের সরকার গঠনের চেষ্টা ব্যর্থ হলে অথবা অতি-রক্ষণশীল ইউনাইটেড তোরাহ জুডাইজম পার্টির সঙ্গে সমঝোতায় পৌঁছাতে না পারলে বিকল্প হিসেবে সংখ্যালঘু সরকার গঠনের পরিকল্পনা বিবেচনা করছেন আইজেনকোট।

আরও পড়ুন

মধ্যপ্রাচ্যে উত্তেজনা, বিশ্ববাজারে বাড়ল তেলের দাম

তবে রা’আম এ ধরনের সরকারকে সমর্থন দিতে সম্মত হয়েছে কি না, তা এখনো নিশ্চিত নয়।

বিরোধী জোট চেঞ্জ ব্লকের নেতা আইজেনকোটকে গত ৮ নভেম্বর নেতানিয়াহুর তত্ত্বাবধায়ক সরকারের বিকল্প হিসেবে নতুন সরকার গঠনের দায়িত্ব দেন প্রেসিডেন্ট আইজ্যাক হারজগ।

দায়িত্ব পাওয়ার পর সরকার গঠনের জন্য আইজেনকোট ২৮ দিন সময় পাবেন। প্রয়োজনে প্রেসিডেন্ট এ সময়সীমা আরও ১৪ দিন বাড়াতে পারবেন। তবে পরবর্তী সরকারে কোন কোন দল থাকবে, তা নিয়ে পার্লামেন্টের বিভিন্ন রাজনৈতিক জোটের মধ্যে মতবিরোধ এখনো কাটেনি।

আরও পড়ুন

রিয়াদে ইনভেস্টমেন্ট টাওয়ারে হুতিদের হামলা

এটিভি/এসআইআর

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ




যে কারণে আটক অভিনেতা তমাল মাহবুব
যে কারণে আটক অভিনেতা তমাল মাহবুব
২০ নভেম্বর ২০২৬ সকাল ১০:৩০:৪১






টিভিতে আজকের খেলা (২০ নভেম্বর, ২০২৬)
টিভিতে আজকের খেলা (২০ নভেম্বর, ২০২৬)
২০ নভেম্বর ২০২৬ সকাল ০৯:২৬:৩৩