অনলাইন ডেস্ক: মালয়েশিয়ার সেলাঙ্গর রাজ্যের তামান শ্রী মুদা এলাকার ২৬টি বাণিজ্যিক ভবনে যৌথ সাঁড়াশি অভিযানে ১৫২ বাংলাদেশিসহ ৪৮৯ জন বিদেশি নাগরিককে আটক করেছে দেশটির অভিবাসন বিভাগ।
২১ নভেম্বর শনিবার সকাল ১১টা থেকে দুপুর ১টা পর্যন্ত চলা এ অভিযানে ৮৩১ জনের কাগজপত্র যাচাই করা হয়।
অভিবাসন বিভাগের উপমহাপরিচালক (অপারেশন) দাতুক লোকমান এফেন্দি রামলি জানান, বৈধ কাগজপত্র না থাকা, ভিসার মেয়াদ শেষ হওয়ার পরও অবস্থান করা এবং কর্মানুমতির অপব্যবহারের অভিযোগে তাদের আটক করা হয়েছে। নির্মাণ খাতের অনুমতি নিয়ে রেস্তোরাঁয় কাজ করার মতো অনিয়মও ধরা পড়েছে। আটক ব্যক্তিদের মধ্যে ৮৪ জন নারী রয়েছেন। বাংলাদেশ ছাড়াও নেপাল, মিয়ানমার, ভারত, ইন্দোনেশিয়া, পাকিস্তান ও শ্রীলঙ্কার নাগরিক আটক হয়েছেন।
অভিযানে ২৫৪ জন সদস্য অংশ নেন। কোম্পানি কমিশন ছয়টি প্রতিষ্ঠানকে ১৬ হাজার ৫০০ রিঙ্গিত জরিমানা করেছে এবং পাঁচটি তলব নোটিশ জারি করা হয়েছে। আটক ব্যক্তিদের সেমেনিয়েহ আটককেন্দ্রে পাঠানো হয়েছে। এর আগে ১৮ থেকে ২০ নভেম্বর দেশজুড়ে ৩৪টি কারখানায় অভিযানে ৫১৯ জন অভিবাসীকে আটক করা হয়। সূত্র: যুগান্তর
এটিভি/ এইচকে
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2026, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available