• ঢাকা
  • |
  • রবিবার ৮ই অগ্রহায়ণ ১৪৩৩ সকাল ১১:৪৫:০৭ (22-Nov-2026)
  • - ৩৩° সে:

গাজায় ত্রাণবাহী গাড়িতে ইসরাইলি হামলায় নিহত ৪

২২ নভেম্বর ২০২৬ সকাল ১০:০৭:০৬

গাজায় ত্রাণবাহী গাড়িতে ইসরাইলি হামলায় নিহত ৪
গাজায় ত্রাণবাহী গাড়িতে ইসরাইলি হামলা। ছবি: রয়টার্স

আন্তর্জাতিক ডেস্ক: যুদ্ধবিরতি কার্যকর থাকার পরও ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় ইসরাইলি হামলা অব্যাহত রয়েছে। ২১ নভেম্বর শনিবার উপত্যকাটিতে ইসরাইলি হামলায় অন্তত চার ফিলিস্তিনি নিহত হয়েছেন। তাঁদের মধ্যে তিনজন নিহত হয়েছেন বাস্তুচ্যুত মানুষের জন্য খাবার ও পানীয় নিয়ে যাওয়া একটি গাড়িতে ড্রোন হামলায়।

কাতারভিত্তিক সংবাদমাধ্যম আলজাজিরার প্রতিবেদন অনুযায়ী, শনিবার গাজা সিটির তাল আল-হাওয়া এলাকায় এ হামলার ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীদের ভাষ্য, বাস্তুচ্যুত মানুষের মধ্যে খাবার ও পানীয় বিতরণের জন্য যাচ্ছিল গাড়িটি। এ সময় ইসরাইলি ড্রোন থেকে ছোড়া ক্ষেপণাস্ত্র গাড়িটিতে আঘাত হানে। এতে ঘটনাস্থলেই তিনজন নিহত হন।

প্রত্যক্ষদর্শী ও বাস্তুচ্যুত ফিলিস্তিনি আবু জেইন আল-দায়া জানান, গাড়িটি তাঁবুতে বসবাস করা অসহায় মানুষের মধ্যে খাবার ও পানীয় বিতরণ করত। হামলার সময় সেটি শিশুদের খাবার দেওয়ার জন্য থামতে যাচ্ছিল।

আরও পড়ুন

রাজনৈতিক ক্ষতির আশঙ্কা থাকলেও ইরানে আবার যুদ্ধ করতাম: ট্রাম্প

তিনি বলেন, ‘গাড়িটি গরিব মানুষ, তাঁবুতে থাকা পরিবার ও বাস্তুচ্যুতদের জন্য খাবার ও পানীয় নিয়ে যাচ্ছিল। শিশুদের খাবার দেওয়ার ঠিক আগমুহূর্তে ক্ষেপণাস্ত্র হামলা চালানো হয়। যারা মানুষের মুখে খাবার তুলে দিচ্ছে, তারাও এখন হামলার লক্ষ্যবস্তু।’

বার্তা সংস্থা রয়টার্সের এক প্রত্যক্ষদর্শী জানান, গাড়িটির ভেতরে থাকা কাগজপত্রে আন্তর্জাতিক ত্রাণ সংস্থা ওয়ার্ল্ড সেন্ট্রাল কিচেনের (ডব্লিউসিকে) লোগো ছিল। তবে সংস্থাটি জানিয়েছে, গাড়িটি তাদের কার্যক্রমের সঙ্গে সংশ্লিষ্ট ছিল না। গাড়ির চালক আগে সংস্থাটির সঙ্গে কাজ করলেও অন্য দুজন সংস্থাটির কর্মী ছিলেন না।

এদিকে উত্তর গাজার জাবালিয়া শরণার্থীশিবিরের পূর্বদিকে হালাওয়া বাস্তুচ্যুত শিবিরে ইসরাইলি সেনাদের গুলিতে আরও এক ফিলিস্তিনি নিহত হয়েছেন। পরে তাঁর মরদেহ গাজা সিটির আল-শিফা হাসপাতালে নেওয়া হয়।

আরও পড়ুন

সাইবার হামলায় বিপাকে মার্কিন কৃষি বিভাগ ও এফবিআই

আলজাজিরার প্রতিবেদক ইব্রাহিম আল-খলিলি জানান, শনিবার দক্ষিণ গাজার খান ইউনিসের আল-মাওয়াসি এলাকায় বৈদ্যুতিক সাইকেলে থাকা এক তরুণকে লক্ষ্য করেও হামলা চালায় ইসরাইলি বাহিনী। এতে তিনজন আহত হন। তাঁদের নাসের মেডিকেল কমপ্লেক্সে নেওয়া হয়েছে।

গাজা সিটি থেকে আল-খলিলি বলেন, যুদ্ধবিরতি কার্যকর হলেও সাধারণ ফিলিস্তিনিদের জীবনে এখনো কোনো ইতিবাচক পরিবর্তন আসেনি। ইসরাইলি হামলা ও গুলিবর্ষণ এখনো তাঁদের নিত্যদিনের বাস্তবতা হয়ে রয়েছে।

গত বছরের অক্টোবরে গাজায় যুদ্ধবিরতি কার্যকর হয়। তবে এরপরও উপত্যকাটিতে ইসরাইলি হামলা অব্যাহত রয়েছে। আলজাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পর থেকে ইসরাইলি হামলায় ১ হাজার ৬০০ জনের বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন।

আরও পড়ুন

নাইজেরিয়ায় যাত্রীবোঝাই নৌকা ডুবে ২৪ জনের প্রাণহানি

এদিকে শীতের বৃষ্টি ও বন্যায় গাজার বিভিন্ন এলাকায় বাস্তুচ্যুত মানুষের তাঁবু তলিয়ে যাচ্ছে। খাদ্য, বিশুদ্ধ পানি, চিকিৎসা ও নিরাপদ আশ্রয়ের সংকটের মধ্যে নতুন করে এই দুর্যোগে বিপাকে পড়েছেন হাজারো মানুষ।

এটিভি/এসআইআর

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ






প্রধানমন্ত্রীর সঙ্গে এনসিপির বৈঠক সোমবার
প্রধানমন্ত্রীর সঙ্গে এনসিপির বৈঠক সোমবার
২২ নভেম্বর ২০২৬ সকাল ১১:০৫:৫৫