• ঢাকা
  • |
  • বৃহঃস্পতিবার ১২ই অগ্রহায়ণ ১৪৩৩ সকাল ১১:৪৩:৩০ (26-Nov-2026)
  • - ৩৩° সে:

মিসরে জ্বালানিবাহী গাড়িতে আগুন ছড়িয়ে নিহত ৩১, আহত ২১

২৬ নভেম্বর ২০২৬ সকাল ১০:০২:১৭

মিসরে জ্বালানিবাহী গাড়িতে আগুন ছড়িয়ে নিহত ৩১, আহত ২১
ছবি: সংগৃহীত

আন্তর্জাতিক ডেস্ক: মিসরের রাজধানী কায়রোর উপকণ্ঠে জ্বালানিবাহী একটি ট্যাংকার উল্টে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে অন্তত ৩১ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও ২১ জন। এ ঘটনায় পুড়ে গেছে ২৭টি গাড়ি ও মোটরসাইকেল।

২৫ নভেম্বর বুধবার দেশটির গিজা গভর্নরেটের ইমবাবা এলাকার ওয়াররাক জেলায় কায়রোর রিং রোডে এ দুর্ঘটনা ঘটে। খবর রয়টার্স ও আল-জাজিরার।

মিসরের স্বাস্থ্য মন্ত্রণালয় ও সরকারি কৌঁসুলির তথ্য অনুযায়ী, পেট্রোলিয়াম পণ্যবাহী একটি ট্যাংকার দশ নম্বর টানেলের ওপর দিয়ে যাওয়ার সময় নিয়ন্ত্রণ হারিয়ে দুর্ঘটনার শিকার হয়। প্রাথমিক তদন্তে জানা গেছে, চালক নিয়ন্ত্রণ হারালে গাড়িটি সড়কের মাঝের কংক্রিটের বিভাজকে ধাক্কা দেয়। এরপর ট্যাংকারটিতে আগুন ধরে যায়। মুহূর্তেই সেই আগুন আশপাশের গাড়িতে ছড়িয়ে পড়ে।

আরও পড়ুন

রাসায়নিক অস্ত্রের অভিযোগে যুক্তরাষ্ট্রকে যুদ্ধে টানতে চায় ইসরায়েল: আরাঘচি

দুর্ঘটনার পর উদ্ধারকাজে ৩৯টি অ্যাম্বুলেন্স পাঠানো হয়। আহতদের ইমবাবা জেনারেল হাসপাতাল, ওয়াররাক সেন্ট্রাল হাসপাতালসহ আশপাশের বিভিন্ন হাসপাতালে নেওয়া হয়েছে।

এদিকে, দুর্ঘটনার কারণ অনুসন্ধানে তদন্ত শুরু করেছে দেশটির পাবলিক প্রসিকিউশন। তদন্তকারীরা ঘটনাস্থল পরিদর্শন করেছেন এবং আহতদের বক্তব্য গ্রহণ করছেন। যেসব মরদেহের পরিচয় শনাক্ত করা যায়নি, সেগুলোর পরিচয় নিশ্চিত করতে ডিএনএ নমুনা সংগ্রহের নির্দেশ দেওয়া হয়েছে।

দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত যানবাহনের সংখ্যা ও আর্থিক ক্ষয়ক্ষতি নিরূপণের কাজও চলছে। দেশটির প্রেসিডেন্ট আবদেল ফাত্তাহ আল-সিসি নিহতদের পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন এবং আহতদের দ্রুত সুস্থতা কামনা করেছেন।

আরও পড়ুন

ইসরায়েলের পারমাণবিক অস্ত্রভাণ্ডার নিয়ে নতুন তথ্য, মজুত প্রায় ৯০টি

এটিভি/এসআইআর

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ


সাবেক এমপি আনারের মেয়ে ডরিন গ্রেফতার
সাবেক এমপি আনারের মেয়ে ডরিন গ্রেফতার
২৬ নভেম্বর ২০২৬ সকাল ১১:৩৭:০৬