• ঢাকা
  • |
  • শুক্রবার ১৩ই অগ্রহায়ণ ১৪৩৩ সকাল ১০:৪৭:১৫ (27-Nov-2026)
  • - ৩৩° সে:

ইরানের পারমাণবিক সক্ষমতা নিয়ে নতুন করে হুঁশিয়ারি ট্রাম্পের

২৭ নভেম্বর ২০২৬ সকাল ০৯:৩২:৪২

ইরানের পারমাণবিক সক্ষমতা নিয়ে নতুন করে হুঁশিয়ারি ট্রাম্পের

আন্তর্জাতিক ডেস্ক: ইরানের হাতে এমন ক্ষেপণাস্ত্র রয়েছে, যা ইউরোপ পর্যন্ত পৌঁছাতে সক্ষম বলে দাবি করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। একই সঙ্গে মধ্যপ্রাচ্যে শান্তি প্রতিষ্ঠা না হলে ভয়াবহ ‘পারমাণবিক বিপর্যয়’ ঘটতে পারে বলে সতর্ক করেছেন তিনি।

স্থানীয় সময় ২৬ নভেম্বর বৃহস্পতিবার থ্যাংকসগিভিং উপলক্ষে ফ্লোরিডার মার-আ-লাগো বাসভবন থেকে মার্কিন সামরিক বাহিনীর সদস্যদের সঙ্গে টেলিফোনে কথা বলার সময় এসব মন্তব্য করেন ট্রাম্প। মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের ভবিষ্যৎ ভূমিকা নিয়ে এক প্রশ্নের জবাবে তিনি ইরানের ক্ষেপণাস্ত্র সক্ষমতা ও পারমাণবিক কর্মসূচি নিয়ে উদ্বেগ প্রকাশ করেন। খবর আল জাজিরার।

ইরানের ক্ষেপণাস্ত্র সক্ষমতা প্রসঙ্গে ট্রাম্প বলেন, ‘ইরানের ইউরোপে পৌঁছানোর সক্ষমতা রয়েছে; যুক্তরাষ্ট্রে পৌঁছানোর সক্ষমতা না থাকলেও ইউরোপে পৌঁছানোর মতো সক্ষমতা তাদের আছে।’

আরও পড়ুন

কুয়েতে হামলায় ইরানের সম্পৃক্ততা নেই, তদন্তে সহযোগিতা করবে তেহরান

ট্রাম্পের দাবি, মধ্যপ্রাচ্যে স্থিতিশীলতা প্রতিষ্ঠিত না হলে ইরান ইসরায়েলসহ অঞ্চলের অন্যান্য দেশের বিরুদ্ধে পারমাণবিক অস্ত্র ব্যবহার করতে পারে। তার ভাষায়, ‘এমন পরিস্থিতিতে দেখা যাবে ইরান ইসরাইল ও মধ্যপ্রাচ্যের অন্যান্য দেশে পারমাণবিক অস্ত্র ছুড়ছে এবং তখন এক পারমাণবিক বিপর্যয় নেমে আসবে।’

যুক্তরাষ্ট্রের জ্বালানি চাহিদার প্রসঙ্গ তুলে ট্রাম্প বলেন, ‘আমাদের মধ্যপ্রাচ্যের তেলের প্রয়োজন নেই। কিন্তু আমাদের যেটা দরকার, তা হলো মধ্যপ্রাচ্যে শান্তি।’

ইরানের নেতাদের কঠোর সমালোচনা করে তিনি বলেন, ‘আমি তাদের ভালোভাবেই চিনেছি; খোলাখুলি বললে, তারা পাগল। সত্যিই তারা পাগল। সে কারণেই আমরা তাদের পারমাণবিক অস্ত্রের অধিকারী হতে দেব না।’

আরও পড়ুন

ঝড়ে লণ্ডভণ্ড যুক্তরাষ্ট্রের পূর্বাঞ্চল, বিদ্যুৎহীন প্রায় ১০ লাখ মানুষ

মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের মিত্রদের নিরাপত্তা নিশ্চিত করার ওপরও গুরুত্ব দেন ট্রাম্প। তিনি বলেন, নিজেদের আত্মরক্ষায় যথেষ্ট সক্ষম হয়ে ওঠার আগপর্যন্ত ওই অঞ্চলের দেশগুলোর পাশে থাকতে হবে এবং তাদের সহায়তা অব্যাহত রাখতে হবে।

ইরানের সঙ্গে যুদ্ধ বন্ধে সমঝোতার প্রচেষ্টা ও সামরিক উত্তেজনার মধ্যে ট্রাম্পের এ বক্তব্য সামনে এল। একই দিনে মার্কিন সামরিক সদস্যদের সঙ্গে আলাদা ফোনালাপে তিনি ইরানের বিরুদ্ধে যুদ্ধে যুক্তরাষ্ট্রের বিজয় আসন্ন বলেও দাবি করেন। ইরানকে সমঝোতার সুযোগ দেওয়ার কথা জানিয়ে তিনি বলেন, এতে অনেক মানুষের জীবন বাঁচানো সম্ভব হবে।

উল্লেখ্য, ইরান পারমাণবিক অস্ত্র বিস্তার রোধ চুক্তির (এনপিটি) স্বাক্ষরকারী দেশ। দেশটির কাছে পারমাণবিক অস্ত্র থাকার কোনো আন্তর্জাতিকভাবে স্বীকৃত প্রমাণ নেই। তবে ইরানের পারমাণবিক কর্মসূচি নিয়ে যুক্তরাষ্ট্র, ইসরায়েল ও আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থার সঙ্গে দীর্ঘদিন ধরে বিরোধ চলছে।

আরও পড়ুন

কুয়েতে ইরানের ড্রোন হামলায় রাইনমেটালের দুই ইতালীয় কর্মী নিহত

এটিভি/এসআইআর

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ


একদিনের ব্যবধানে আবারও বাড়ল স্বর্ণের দাম
একদিনের ব্যবধানে আবারও বাড়ল স্বর্ণের দাম
২৭ নভেম্বর ২০২৬ সকাল ১০:১৪:৫৩