• ঢাকা
  • |
  • শনিবার ১৪ই অগ্রহায়ণ ১৪৩৩ সন্ধ্যা ০৬:৫১:০৫ (28-Nov-2026)
  • - ৩৩° সে:

আফগানিস্তানে ডিনামাইট বিস্ফোরণে ৬ শিক্ষার্থী নিহত

২৮ নভেম্বর ২০২৬ বিকাল ০৫:০০:৫৮

আফগানিস্তানে ডিনামাইট বিস্ফোরণে ৬ শিক্ষার্থী নিহত
ছবি: সংগৃহীত

আন্তর্জাতিক ডেস্ক: আফগানিস্তানে একটি স্কুলের পাশে বোমা বিস্ফোরণে অন্তত ৬ শিক্ষার্থী নিহত হয়েছে। এ ঘটনায় আরও ৯৭ জন আহত হয়েছে। কর্তৃপক্ষ জানিয়েছেন হতাহতের সংখ্যা প্রাথমিক, তা আরও বাড়তে পারে।

২৮ নভেম্বর শনিবার আন্তর্জাতিক সংবাদমাধ্যম আল জাজিরা জানায়, শনিবার (২৮ নভেম্বর) সকাল ১০টার দিকে কুনার প্রদেশের আন্দার সের এলাকায় একটি মাধ্যমিক বিদ্যালয়ের পাশের বাড়িতে বিস্ফোরণ ঘটে।

প্রাদেশিক তথ্য ও সংস্কৃতি বিভাগের পরিচালক জানান, বাড়িটিতে খননকাজে যুক্ত ব্যক্তিরা বসবাস করতেন। সেখানে বিস্ফোরক হিসেবে ব্যবহৃত ডিনামাইট মজুত ছিল। তবে বিস্ফোরণের কারণ ও ক্ষয়ক্ষতির বিস্তারিত এখনও জানা যায়নি। ঘটনাস্থলে তদন্তকারী দল কাজ করছে। কুনার প্রদেশটি পাকিস্তান সীমান্তের কাছে অবস্থিত।

আরও পড়ুন

আফগানিস্তানে স্কুলে ভয়াবহ বিস্ফোরণ, বহু শিক্ষার্থী হতাহত


এটিভি/ এম এইচ আই

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ






ট্রাফিক আইন লঙ্ঘনের দায়ে ডিএমপিতে ৭,৬১২ মামলা
ট্রাফিক আইন লঙ্ঘনের দায়ে ডিএমপিতে ৭,৬১২ মামলা
২৮ নভেম্বর ২০২৬ সন্ধ্যা ০৬:০৯:২৯



পুলিশের ৮ ঊর্ধ্বতন কর্মকর্তাকে বদলি
পুলিশের ৮ ঊর্ধ্বতন কর্মকর্তাকে বদলি
২৮ নভেম্বর ২০২৬ বিকাল ০৫:৫৫:০৩

ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু
ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু
২৮ নভেম্বর ২০২৬ বিকাল ০৫:৪২:১০