• ঢাকা
  • |
  • রবিবার ১৫ই অগ্রহায়ণ ১৪৩৩ সকাল ১০:২৮:৪৮ (29-Nov-2026)
  • - ৩৩° সে:

ক্ষমতায় থাকতে আইজেনকোটকে ঐক্য সরকারের প্রস্তাব নেতানিয়াহুর

২৯ নভেম্বর ২০২৬ সকাল ০৮:৪৬:৫৯

ক্ষমতায় থাকতে আইজেনকোটকে ঐক্য সরকারের প্রস্তাব নেতানিয়াহুর
ছবি: সংগৃহীত

আন্তর্জাতিক ডেস্ক: ইসরায়েলে ক্ষমতা ধরে রাখার রাজনৈতিক লড়াইয়ের মধ্যে প্রতিদ্বন্দ্বী গাদি আইজেনকোটকে জাতীয় ঐক্যের সরকার গঠনের প্রস্তাব দিয়েছেন প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। প্রস্তাব অনুযায়ী, দুই দলের সমঝোতায় সরকার গঠিত হলে প্রথমে প্রধানমন্ত্রীর দায়িত্ব পালন করবেন আইজেনকোট। পরে সেই দায়িত্ব নেবেন নেতানিয়াহু।

২৮ নভেম্বর শনিবার এক বিবৃতিতে এ প্রস্তাব দেন নেতানিয়াহু। খবর রয়টার্সের।

বিরোধী দলগুলোর সমর্থন নিয়ে সাবেক সেনাপ্রধান আইজেনকোট যখন নতুন সরকার গঠনের দিকে এগোচ্ছেন, তখনই এ প্রস্তাব দিলেন নেতানিয়াহু। সম্ভাব্য জোটসঙ্গীদের সঙ্গে আইজেনকোটের সমঝোতার অগ্রগতিতে ইসরায়েলের দীর্ঘ সময়ের প্রধানমন্ত্রী নেতানিয়াহুর ওপর রাজনৈতিক চাপ বাড়ছে।

আরও পড়ুন

ঝাড়খণ্ডে মন্দিরে যাওয়ার পথে সড়ক দুর্ঘটনায় নিহত ১৩

গত ২৭ অক্টোবর ইসরায়েলের পার্লামেন্ট নির্বাচনে কোনো পক্ষই সরকার গঠনের জন্য প্রয়োজনীয় সংখ্যাগরিষ্ঠতা পায়নি। দেশটির ১২০ আসনের পার্লামেন্টে সরকার গঠনের জন্য অন্তত ৬১ সদস্যের সমর্থন প্রয়োজন। পরে ৮ নভেম্বর আইজেনকোটকে সরকার গঠনের দায়িত্ব দেন প্রেসিডেন্ট আইজ্যাক হারজগ।

আইজেনকোটকে আগামী ৬ ডিসেম্বরের মধ্যে সরকার গঠনের চেষ্টা সম্পন্ন করতে হবে। তবে প্রয়োজনে আরও ১৪ দিন সময় বাড়ানোর সুযোগ রয়েছে।

এদিকে চলতি সপ্তাহে বামপন্থি দল দ্য ডেমোক্র্যাটস এবং ডানপন্থি দল ইসরায়েল বেইতেনুর সঙ্গে জোট গঠনের চুক্তি করেছেন আইজেনকোট। এসব দলের সমর্থন তাঁকে সংখ্যাগরিষ্ঠতা অর্জনের কাছাকাছি নিয়ে গেছে।

আরও পড়ুন

নেতানিয়াহুবিরোধী জোটে যোগ দিতে হামাসকে সন্ত্রাসী আখ্যা দিল আরব দল

এমন পরিস্থিতিতে নিজের দল লিকুদ ও আইজেনকোটের ইয়াশার পার্টির সমন্বয়ে জাতীয় ঐক্যের সরকার গঠনের প্রস্তাব দিয়েছেন নেতানিয়াহু। প্রস্তাবে তিনি নিজে দ্বিতীয় মেয়াদে প্রধানমন্ত্রীর দায়িত্ব নেওয়ার কথা জানিয়েছেন।

বিবৃতিতে নেতানিয়াহু বলেন, ঐক্যের সরকারের নেতৃত্ব তাঁরই দেওয়া উচিত বলে মনে করেন তিনি। তবে দেশের অস্তিত্বের প্রতি হুমকির মাত্রা এবং সেই হুমকি মোকাবিলায় অক্ষম কোনো সরকার গঠনের আশঙ্কা বিবেচনায় নিজের অবস্থান থেকে সরে আসতে রাজি আছেন তিনি। একজন নেতা হিসেবে দায়িত্ববোধ থেকেই এমন সিদ্ধান্ত নিয়েছেন বলে জানান নেতানিয়াহু।

নেতানিয়াহুর প্রস্তাবের পর প্রতিক্রিয়ায় আইজেনকোট অভিযোগ করেন, কয়েক সপ্তাহ ধরে ইয়াশার পার্টির প্রতিনিধিরা লিকুদের সঙ্গে আন্তরিকভাবে ও দ্রুত আলোচনা চালানোর চেষ্টা করছেন। তবে লিকুদের পক্ষ থেকে অসহযোগিতা ও আলোচনা এড়িয়ে যাওয়ার প্রবণতা দেখা গেছে।

আরও পড়ুন

আফগানিস্তানে ডিনামাইট বিস্ফোরণে ৬ শিক্ষার্থী নিহত

তিনি সরকারের মূলনীতি ও নীতিগত বিষয়গুলো নিয়ে ইয়াশার পার্টির প্রতিনিধিদের সঙ্গে কার্যকর আলোচনায় বসতে নেতানিয়াহুকে আহ্বান জানান।

পরবর্তী সময়ে আইজেনকোট নেতানিয়াহু ও তাঁর দলকে সরাসরি আলোচনায় বসার আমন্ত্রণ জানান। তিনি জানান, গত রোববারই গোপন যোগাযোগের মাধ্যমে লিকুদের কাছে সরকারের নীতিগত বিষয় নিয়ে বিস্তারিত প্রস্তাব পাঠানো হয়েছিল। কিন্তু এখন পর্যন্ত এর কোনো জবাব পাওয়া যায়নি।

টাইমস অব ইসরায়েলের প্রতিবেদন অনুযায়ী, আইজেনকোট নেতানিয়াহুকে আলোচনার জন্য ২৪ ঘণ্টা সময় দিয়েছেন। তাঁদের মধ্যে রোববার বৈঠকের পরিকল্পনাও রয়েছে। তবে পালাক্রমে প্রধানমন্ত্রীর দায়িত্ব পালনের প্রস্তাবে আইজেনকোট সম্মতি দিয়েছেন কি না, তা এখনো নিশ্চিত নয়।

আরও পড়ুন

আফগানিস্তানে স্কুলে ভয়াবহ বিস্ফোরণ, বহু শিক্ষার্থী হতাহত

এটিভি/এসআইআর

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ




তেঁতুলিয়ায় তাপমাত্রা নামল ১১.১ ডিগ্রিতে
তেঁতুলিয়ায় তাপমাত্রা নামল ১১.১ ডিগ্রিতে
২৯ নভেম্বর ২০২৬ সকাল ০৯:৫৬:১১