• ঢাকা
  • |
  • রবিবার ১৫ই অগ্রহায়ণ ১৪৩৩ সকাল ১১:৪৮:৫৫ (29-Nov-2026)
  • - ৩৩° সে:

ইউক্রেনের ১,২০০টিরও বেশি ড্রোন ভূপাতিত করল রাশিয়া

২৯ নভেম্বর ২০২৬ সকাল ১০:৫৫:০৭

ইউক্রেনের ১,২০০টিরও বেশি ড্রোন ভূপাতিত করল রাশিয়া
ছবি: সংগৃহীত

আন্তর্জাতিক ডেস্ক: রাশিয়া জানিয়েছে, রাতভর ইউক্রেনের ১,২০০টিরও বেশি ড্রোন প্রতিহত করেছে তারা। এদিকে, সংঘাতের উভয় পক্ষের হামলায় বেশ কয়েকজন আহত হয়েছেন।

রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, তাদের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা রাতভর ইউক্রেনের ১,২৪৬টি ড্রোন প্রতিহত ও ধ্বংস করেছে। মস্কোসহ রাশিয়ার কয়েকটি অঞ্চলে হামলার চেষ্টা চালানো হয়।

মস্কোর মেয়র সের্গেই সোবিয়ানিন শনিবার জানান, রাশিয়ার রাজধানী লক্ষ্য করে ৪০০টিরও বেশি ড্রোন নিক্ষেপ করা হয়েছে। এর মধ্যে ১২৩টি শহরের আশপাশে প্রতিহত করা হয়।

আরও পড়ুন

মিয়ানমারে বিয়ের অনুষ্ঠানসহ তিন স্থানে বিমান হামলা, নিহত অন্তত ৩০

ব্রিয়ানস্ক অঞ্চলের গভর্নর আলেকজান্ডার বোগোমাজ জানান, ইউক্রেনের একটি ড্রোন ক্লিমোভো গ্রামের একটি বাসে আঘাত হানে। এতে নয়জন আহত হন।

সামারা অঞ্চলের গভর্নরও জানান, রাতভর শিল্প স্থাপনাগুলো লক্ষ্য করে ইউক্রেনের আরেকটি হামলার চেষ্টা চালানো হয়েছে। তবে এতে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

এদিকে, শনিবার ভোর পর্যন্ত ইউক্রেনের দিনিপ্রোপেত্রোভস্ক অঞ্চলে রাশিয়ার হামলা অব্যাহত ছিল।

আরও পড়ুন

হন্ডুরাসে পিকআপ-বাস সংঘর্ষে নিহত ৯, আহত ২৮

আঞ্চলিক সামরিক প্রশাসনের প্রধান ওলেক্সান্দর হানজা জানান, চারটি জেলায় ২০টিরও বেশি ড্রোন হামলা চালানো হয়েছে। এতে দিনিপ্রো শহরের পরিবহন অবকাঠামো ক্ষতিগ্রস্ত হয়েছে এবং ১৫ বছর বয়সী এক কিশোরসহ পাঁচজন আহত হয়েছেন।

সর্বশেষ এসব ঘটনা ঘটল এর এক দিন পর, যখন ইউক্রেনের রাষ্ট্রসমর্থিত প্রতিরক্ষা প্রযুক্তি সংস্থা ব্রেভ১ (Brave1) দাবি করে, ইউক্রেনের একটি লেজার অস্ত্র প্রথমবারের মতো রাশিয়ার জেটচালিত ড্রোন ভূপাতিত করেছে।

ব্রেভ১ জানায়, কারমাইন স্কাই (Carmine Sky) নামের ইউক্রেনীয় একটি কোম্পানির তৈরি লেজার ব্যবস্থা ব্যবহার করে বেসরকারিভাবে পরিচালিত একটি আকাশ প্রতিরক্ষা দল রাশিয়ার ‘গেরান’ জেট ড্রোনটি প্রতিহত করেছে।

আরও পড়ুন

ঝাড়খণ্ডে মন্দিরে যাওয়ার পথে সড়ক দুর্ঘটনায় নিহত ১৩

এমন পরিস্থিতিতে রাশিয়া ও ইউক্রেনের মধ্যে ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা-পাল্টা হামলা অব্যাহত রয়েছে। যদিও সংঘাতের অবসান ঘটাতে মার্কিন যুক্তরাষ্ট্রের নেতৃত্বে নতুন করে কূটনৈতিক প্রচেষ্টা চালানো হচ্ছে।

চলতি মাসের শুরুতে আবুধাবিতে রাশিয়া, ইউক্রেন ও যুক্তরাষ্ট্রের কর্মকর্তাদের মধ্যে সর্বশেষ ত্রিপক্ষীয় আলোচনা অনুষ্ঠিত হয়। তবে সেখানে শান্তিচুক্তির বিষয়ে অগ্রগতি ছিল সীমিত।

২০২২ সালে শুরু হওয়া এই যুদ্ধের আগে কিয়েভে পশ্চিমা দেশগুলোর বছরের পর বছর ধরে চলা রাজনৈতিক ও সামরিক হস্তক্ষেপ সীমান্তবর্তী অঞ্চলকে অস্থিতিশীল করে তোলে। এর ফলে মস্কো তার জাতীয় স্বার্থ ও আঞ্চলিক নিরাপত্তা রক্ষায় পদক্ষেপ নিতে বাধ্য হয়—এমনটাই প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। সূত্র-পার্সটুডে। 

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ

রোববার রাজধানীর যেসব মার্কেট বন্ধ
রোববার রাজধানীর যেসব মার্কেট বন্ধ
২৯ নভেম্বর ২০২৬ সকাল ১১:৪৭:৩৭



সাভার-আশুলিয়ায় পৃথক স্থানে দুই বাসে আগুন
সাভার-আশুলিয়ায় পৃথক স্থানে দুই বাসে আগুন
২৯ নভেম্বর ২০২৬ সকাল ১১:২৪:২৬


হন্ডুরাসে পিকআপ-বাস সংঘর্ষে নিহত ৯, আহত ২৮
হন্ডুরাসে পিকআপ-বাস সংঘর্ষে নিহত ৯, আহত ২৮
২৯ নভেম্বর ২০২৬ সকাল ১১:০৯:১৯