• ঢাকা
  • |
  • রবিবার ১৫ই অগ্রহায়ণ ১৪৩৩ দুপুর ১২:৪৭:০৪ (29-Nov-2026)
  • - ৩৩° সে:

হন্ডুরাসে পিকআপ-বাস সংঘর্ষে নিহত ৯, আহত ২৮

২৯ নভেম্বর ২০২৬ সকাল ১১:০৯:১৯

হন্ডুরাসে পিকআপ-বাস সংঘর্ষে নিহত ৯, আহত ২৮
ছবি: সংগৃহীত

আন্তর্জাতিক ডেস্ক: মধ্য আমেরিকার দেশ হন্ডুরাসে পিকআপ ভ্যানের সঙ্গে সংঘর্ষের পর যাত্রীবাহী একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে গভীর খাদে পড়ে অন্তত ৯ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ২৮ জন।

২৮ নভেম্বর শনিবার এ দুর্ঘটনা ঘটে।

হন্ডুরাসের দমকল বিভাগ জানিয়েছে, নিহতদের মধ্যে বাসচালক, আরও তিনজন পুরুষ ও পাঁচজন নারী রয়েছেন। দুর্ঘটনার কারণ তাৎক্ষণিকভাবে জানা যায়নি। তবে উদ্ধারকাজে অংশ নেওয়া এক কর্মী জানিয়েছেন, বাসটি খাদে পড়ে যাওয়ার সময় কয়েকজন যাত্রী ছিটকে বাইরে পড়ে যান।

আরও পড়ুন

জাতীয় ঐক্যের সরকার গড়তে আজ নেতানিয়াহু-আইজেনকোট বৈঠক

ট্রান্সপোর্টে ক্যারোলিনা পরিবহনের বাসটি রাজধানী তেগুসিগালপা থেকে প্রায় ১৭০ কিলোমিটার পশ্চিমে লা এসপেরানজা শহরের দিকে যাচ্ছিল। পথে হন্ডুরাসের কোমায়াগুয়া বিভাগের একটি খাড়া ও আঁকাবাঁকা সড়কে এ দুর্ঘটনা ঘটে। সূত্র: রয়টার্স

এটিভি/আরএম

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ





ডিএমপির অভিযানে একদিনে গ্রেফতার ৪৪২
ডিএমপির অভিযানে একদিনে গ্রেফতার ৪৪২
২৯ নভেম্বর ২০২৬ দুপুর ১২:২৪:৩৯




রোববার রাজধানীর যেসব মার্কেট বন্ধ
রোববার রাজধানীর যেসব মার্কেট বন্ধ
২৯ নভেম্বর ২০২৬ সকাল ১১:৪৭:৩৭