• ঢাকা
  • |
  • রবিবার ১০ই কার্তিক ১৪৩৩ দুপুর ০১:১৪:২৬ (25-Oct-2026)
  • - ৩৩° সে:

আনসার–ভিডিপি ব্যাংকে ৬২ পদে নিয়োগ, চাকরি পেতে করুন আবেদন

২৫ অক্টোবর ২০২৬ সকাল ১১:২৪:৪৯

আনসার–ভিডিপি ব্যাংকে ৬২ পদে নিয়োগ, চাকরি পেতে করুন আবেদন
ছবি: সংগৃহীত

অনলাইন ডেস্ক: আনসার-ভিডিপি উন্নয়ন ব্যাংকে কর্মকর্তা পদে লোকবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। বাংলাদেশ ব্যাংকের ব্যাংকার্স সিলেকশন কমিটি সচিবালয়ের মাধ্যমে প্রকাশিত এই বিজ্ঞপ্তিতে দুটি ভিন্ন পদে মোট ৬২ জন যোগ্য প্রার্থী নেওয়া হবে। পদগুলোর জন্য আজ ২৫ অক্টোবর রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত অনলাইনে আবেদন করার সুযোগ রয়েছে।

ঘোষিত বিজ্ঞপ্তি অনুযায়ী, ‘সিস্টেম ম্যানেজার’ পদে ১ জন এবং ‘প্রিন্সিপাল অফিসার’ পদে ৬১ জনকে নিয়োগ দেওয়া হবে।

বেতন ও সুযোগ-সুবিধা—

আরও পড়ুন

সুলতান’স ডাইনে ম্যানেজার পদে নিয়োগ

তৃতীয় গ্রেডভুক্ত ‘সিস্টেম ম্যানেজার’ পদে বেতন স্কেল নির্ধারণ করা হয়েছে ১ লাখ ১৩ হাজার থেকে ১ লাখ ৪৮ হাজার ৮০০ টাকা। অন্যদিকে, ষষ্ঠ গ্রেডের ‘প্রিন্সিপাল অফিসার’ পদের বেতন স্কেল ৭১ হাজার থেকে ১ লাখ ৩৪ হাজার টাকা। নির্বাচিত প্রার্থীরা মূল বেতনের পাশাপাশি ব্যাংকের নিয়ম অনুযায়ী অন্যান্য সুযোগ-সুবিধাও পাবেন।

সিস্টেম ম্যানেজার পদের যোগ্যতা—

এই পদে আবেদন করতে হলে প্রার্থীকে কম্পিউটার সায়েন্স, কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং, ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিকস ইঞ্জিনিয়ারিং অথবা আইসিটি–সংশ্লিষ্ট বিষয়ে দ্বিতীয় শ্রেণি বা সমমানের সিজিপিএসহ স্নাতক (সম্মান) ও স্নাতকোত্তর ডিগ্রিধারী হতে হবে।

আরও পড়ুন

এসবিএসি ব্যাংকে চাকরির সুযোগ, লাগবে অভিজ্ঞতা

পাশাপাশি সরকারি, আধা-সরকারি বা সংবিধিবদ্ধ প্রতিষ্ঠানে সিনিয়র সিস্টেম অ্যানালিস্ট বা সমমানের পদে অন্তত চার বছরের বাস্তব অভিজ্ঞতা থাকা আবশ্যক। এ ছাড়া আন্তর্জাতিকভাবে স্বীকৃত জার্নালে অন্তত দুটি প্রকাশনা এবং পিএইচডি ডিগ্রি থাকলে তা বাড়তি যোগ্যতা হিসেবে গণ্য করা হবে। তবে শিক্ষাজীবনের কোনো স্তরেই তৃতীয় বিভাগ বা শ্রেণি গ্রহণযোগ্য নয়।

প্রিন্সিপাল অফিসার পদের যোগ্যতা—

প্রিন্সিপাল অফিসার পদে আবেদনের জন্য স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে যেকোনো বিষয়ে ন্যূনতম দ্বিতীয় শ্রেণির স্নাতকোত্তর ডিগ্রি থাকতে হবে। সেই সঙ্গে যেকোনো ব্যাংক বা আর্থিক প্রতিষ্ঠানে সিনিয়র অফিসার হিসেবে অন্তত দুই বছরের চাকরির অভিজ্ঞতা বাধ্যতামূলক। প্রার্থীর শিক্ষাজীবনে অন্তত একটি প্রথম বিভাগ বা শ্রেণি থাকতে হবে এবং কোনো পর্যায়েই তৃতীয় বিভাগ থাকা চলবে না।

আরও পড়ুন

পিএসসির অধীনে বিভিন্ন মন্ত্রণালয়-অধিদপ্তরে বড় নিয়োগ

বয়সসীমা—

নিয়োগ বিজ্ঞপ্তির শর্তানুযায়ী, ২০২৬ সালের ১ জুন তারিখে সিস্টেম ম্যানেজার পদের প্রার্থীদের বয়স ২১ থেকে ৪৫ বছরের মধ্যে হতে হবে। এছাড়া প্রিন্সিপাল অফিসার পদের ক্ষেত্রে বয়সসীমা নির্ধারণ করা হয়েছে ২১ থেকে ৩৫ বছর। বয়স প্রমাণের ক্ষেত্রে কোনো ধরনের অ্যাফিডেভিট গ্রহণযোগ্য হবে না।

আবেদন প্রক্রিয়া—

আরও পড়ুন

ঢাকা পাওয়ার ডিস্ট্রিবিউশনে ইঞ্জিনিয়ারিং পদে চাকরির সুযোগ

আগ্রহী ও যোগ্য প্রার্থীদের বাংলাদেশ ব্যাংকের নির্দিষ্ট নিয়োগসংক্রান্ত ওয়েবসাইটের মাধ্যমে অনলাইনে আবেদন সম্পন্ন করতে হবে। আবেদন ফি বাবদ ২০০ টাকা নির্ধারণ করা হয়েছে, যা জমা দেওয়ার শেষ সময় আগামী ২৭ অক্টোবর ২০২৬ রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত।

নিয়োগসংক্রান্ত বিস্তারিত তথ্য ও আবেদন ফরম পূরণের জন্য বাংলাদেশ ব্যাংকের ই-রিক্রুটমেন্ট ওয়েবসাইট ভিজিট করতে হবে।

এটিভি/ আর এম

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ


রংপুরে চুরির অভিযোগে গণপিটুনিতে দুজন নিহত
রংপুরে চুরির অভিযোগে গণপিটুনিতে দুজন নিহত
২৫ অক্টোবর ২০২৬ দুপুর ০১:০০:১৯





দেশের বাজারে স্বর্ণের দামে ফের বড় পতন
দেশের বাজারে স্বর্ণের দামে ফের বড় পতন
২৫ অক্টোবর ২০২৬ সকাল ১০:৪৯:১১



ঢাকার আবহাওয়া আজ যেমন থাকতে পারে
ঢাকার আবহাওয়া আজ যেমন থাকতে পারে
২৫ অক্টোবর ২০২৬ সকাল ১০:২৫:৩২