• ঢাকা
  • |
  • বুধবার ৬ই কার্তিক ১৪৩৩ সন্ধ্যা ০৬:৫৫:২২ (21-Oct-2026)
  • - ৩৩° সে:

হত্যাচেষ্টা মামলা: দিলীপ আগরওয়ালা ৪ দিনের রিমান্ডে

২১ অক্টোবর ২০২৬ বিকাল ০৫:১২:৩৮

হত্যাচেষ্টা মামলা: দিলীপ আগরওয়ালা ৪ দিনের রিমান্ডে
ছবি: সংগৃহীত

ডেস্ক রিপোর্ট: বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলা ও হত্যাচেষ্টার মামলায় ডায়মন্ড ওয়ার্ল্ডের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) দিলীপ কুমার আগরওয়ালাকে গ্রেফতার দেখিয়ে ৪ দিনের রিমান্ডে নেওয়ার আদেশ দিয়েছেন আদালত। ২১ অক্টোবর বুধবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সারাহ ফারজানা হক শুনানি শেষে এ আদেশ দেন।

মামলার তদন্ত কর্মকর্তার আবেদনের পরিপ্রেক্ষিতে আদালত দিলীপ আগরওয়ালাকে এ মামলায় গ্রেফতার দেখানোর আবেদন মঞ্জুর করেন। একই সঙ্গে তাকে ৪ দিনের রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদের অনুমতি দেন।

ঢাকা মহানগর আদালতের অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর মুহাম্মদ শামসুদ্দোহা সুমন বিষয়টি নিশ্চিত করেছেন।

আরও পড়ুন

ডিএমপির অভিযানে একদিনে গ্রেফতার ৫১৮

পুলিশের আবেদনে বলা হয়, মামলার ঘটনার প্রকৃত রহস্য উদঘাটন, হামলায় জড়িত অন্য আসামিদের পরিচয় শনাক্ত এবং ঘটনায় ব্যবহৃত অস্ত্র উদ্ধারের জন্য দিলীপ আগরওয়ালাকে জিজ্ঞাসাবাদ করা প্রয়োজন। এ কারণে তাকে ১০ দিনের রিমান্ডে নেওয়ার আবেদন জানিয়েছিলেন তদন্ত কর্মকর্তা। শুনানি শেষে আদালত ৪ দিনের রিমান্ড মঞ্জুর করেন।

এজাহারের তথ্য অনুযায়ী, ২০২৪ সালের ৫ আগস্ট দুপুর ১২টার দিকে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের বিএনএস সেন্টারের পশ্চিম পাশে ছাত্র-জনতার আন্দোলনে হামলা ও গুলির ঘটনা ঘটে। ওই ঘটনায় জড়িত থাকার অভিযোগে দায়ের করা মামলায় দিলীপ আগরওয়ালাকে গ্রেফতার দেখানো হয়েছে।

মামলার বাদী আব্দুল জব্বারের অভিযোগ, ওই দিন সরকার পতনের এক দফা দাবিতে শান্তিপূর্ণ অবস্থানে থাকা ছাত্র-জনতার ওপর আসামিদের নির্দেশে প্রাণঘাতী অস্ত্র নিয়ে হামলা চালানো হয়। এ সময় গুলিতে তিনি মেরুদণ্ডের নিচের অংশ ও কোমরের ওপরের দিকে আহত হন। পরে তাকে দীর্ঘ সময় হাসপাতালে চিকিৎসা নিতে হয়।

আরও পড়ুন

যুব উন্নয়নের প্রশ্নফাঁসের ঘটনায় সিআইডির হাতে কর্মকর্তা গ্রেফতার

এ ঘটনায় ২০২৫ সালের ২৭ মার্চ রাজধানীর উত্তরা পশ্চিম থানায় মামলাটি করা হয়। এতে দণ্ডবিধির ১৪৩, ১৪৭, ১৪৮, ৩০৯, ৩২৬, ১০৯ ও ১১৪ ধারায় অভিযোগ আনা হয়েছে।

এর আগে, ২০ অক্টোবর মঙ্গলবার সোনা ও হীরা কেনার উৎস এবং মানিলন্ডারিংয়ের অভিযোগে করা আরেকটি মামলায় দিলীপ আগরওয়ালার এক দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত। গুলশান থানায় করা ওই মামলায় পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি) তাকে জিজ্ঞাসাবাদের জন্য ৩ দিনের রিমান্ড আবেদন করলে শুনানি শেষে আদালত ১ দিনের রিমান্ড মঞ্জুর করেন। একই সঙ্গে আসামিপক্ষের জামিন আবেদন নামঞ্জুর করা হয়।

দিলীপ কুমার আগরওয়ালা কেন্দ্রীয় আওয়ামী লীগের শিল্প ও বাণিজ্যবিষয়ক উপ-কমিটির সদস্য এবং চুয়াডাঙ্গা-১ আসনে আওয়ামী লীগের সংসদ সদস্য প্রার্থীও ছিলেন। ২০২৪ সালে আওয়ামী লীগ সরকারের পতনের পর সোনা ও হীরা চোরাচালান, প্রতারণা, জালিয়াতি এবং মানিলন্ডারিংয়ের অভিযোগে তাকে গ্রেফতার করে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)। পরে তিনি জামিনে মুক্তি পান।

আরও পড়ুন

নিখোঁজের ২৪ দিন পর শালবনে মিলল কিশোরের দেহাবশেষ, গ্রেফতার ৪

এটিভি/এসটিও

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ




১৩ বছরে দেশে সড়ক দুর্ঘটনায় ১ লাখ ২৫ হাজার নিহত
১৩ বছরে দেশে সড়ক দুর্ঘটনায় ১ লাখ ২৫ হাজার নিহত
২১ অক্টোবর ২০২৬ সন্ধ্যা ০৬:০৯:০৮


পারিবারিক ব্যবসা গবেষণায় বিশ্বে ৭৪তম ঢাবি
পারিবারিক ব্যবসা গবেষণায় বিশ্বে ৭৪তম ঢাবি
২১ অক্টোবর ২০২৬ বিকাল ০৫:৪৬:০১




হাম উপসর্গে ২৪ ঘণ্টায় ১ শিশুর মৃত্যু
হাম উপসর্গে ২৪ ঘণ্টায় ১ শিশুর মৃত্যু
২১ অক্টোবর ২০২৬ বিকাল ০৫:০০:২৩