• ঢাকা
  • |
  • বৃহঃস্পতিবার ১৪ই কার্তিক ১৪৩৩ দুপুর ০২:১৬:২৮ (29-Oct-2026)
  • - ৩৩° সে:

আসামি হাজিরের প্রক্রিয়া ডিজিটাল হলে বিচার ব্যবস্থায় যুগান্তকারী পরিবর্তন: আইনমন্ত্রী

২৯ অক্টোবর ২০২৬ দুপুর ১২:১০:৪১

আসামি হাজিরের প্রক্রিয়া ডিজিটাল হলে বিচার ব্যবস্থায় যুগান্তকারী পরিবর্তন: আইনমন্ত্রী
আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান। ছবি: সংগৃহীত

ডেস্ক রিপোর্ট: কারাগার থেকে আদালতে আসামি হাজিরের প্রক্রিয়া ডিজিটাল করা গেলে বিচার ব্যবস্থায় যুগান্তকারী পরিবর্তন আসবে বলে মন্তব্য করেছেন আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান। এ বিষয়ে কাজ চলছে বলেও জানান তিনি।

২৯ অক্টোবর বৃহস্পতিবার সকালে ঢাকার সিএমএম আদালতে পারিবারিক আপিল আদালতের উদ্বোধনী অনুষ্ঠানে এসব কথা বলেন আইনমন্ত্রী।

তিনি জানান, বিচার ব্যবস্থাকে আরও উন্নত এবং জনগণের আস্থার জায়গায় নিয়ে যেতে চায় সরকার।

আরও পড়ুন

মাহবুব-উল আলম হানিফের মৃত্যুদণ্ড

সারা দেশে ৪৬ লাখ মামলা চলমান উল্লেখ করে আইনমন্ত্রী বলেন, এসব মামলা নিষ্পত্তি করা ২ হাজার ৩০০ বিচারকের জন্য খুবই কষ্টকর।

তিনি আরও জানান, সাইবার আইনটি আরও বেশি জনসম্পৃক্ত করতে বিভিন্ন অংশীজনের মতামত নেওয়া হচ্ছে।

এ ছাড়া সংবিধান সংশোধনের ক্ষেত্রে জুলাই যোদ্ধা, নিহতদের পরিবারের সদস্য, আইনজীবী, সাংবাদিকসহ সব অংশীজনের মতামত নেওয়া হবে বলেও জানান আইনমন্ত্রী।

আরও পড়ুন

রংপুরে মাদক সেবনের দায়ে ২ যুবককে কারাদণ্ড

এটিভি/এসআইআর

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ



অনলাইনে পণ্য কিনে প্রতারিত হলে করণীয়
অনলাইনে পণ্য কিনে প্রতারিত হলে করণীয়
২৯ অক্টোবর ২০২৬ দুপুর ০১:৩৬:৩৮



দলিল আসল না নকল চেনা যাবে যেসব উপায়ে
দলিল আসল না নকল চেনা যাবে যেসব উপায়ে
২৯ অক্টোবর ২০২৬ দুপুর ০১:০৮:৫৯

ডিএমপির অভিযানে গ্রেফতার ৫২৫, মামলা ৪৬
ডিএমপির অভিযানে গ্রেফতার ৫২৫, মামলা ৪৬
২৯ অক্টোবর ২০২৬ দুপুর ১২:৫১:৪১

সব সমুদ্রবন্দর থেকে নামলো সতর্ক সংকেত
সব সমুদ্রবন্দর থেকে নামলো সতর্ক সংকেত
২৯ অক্টোবর ২০২৬ দুপুর ১২:৪৪:১৩