• ঢাকা
  • |
  • বৃহঃস্পতিবার ২১শে কার্তিক ১৪৩৩ বিকাল ০৪:৪৮:০৯ (05-Nov-2026)
  • - ৩৩° সে:

মানিকগঞ্জে হত্যা মামলায় পাঁচজনের মৃত্যুদণ্ড, যাবজ্জীবন ৮

৫ নভেম্বর ২০২৬ বিকাল ০৩:২৯:৩০

মানিকগঞ্জে হত্যা মামলায় পাঁচজনের মৃত্যুদণ্ড, যাবজ্জীবন ৮

মানিকগঞ্জ প্রতিনিধি: জমিজমা সংক্রান্ত বিরোধের জেরে তিনজনকে হত্যার ঘটনায় দায়ের করা মামলায় পাঁচ আসামিকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। এ ছাড়া আটজনকে যাবজ্জীবন কারাদণ্ডসহ বিভিন্ন মেয়াদে আরও সাতজনকে কারাদণ্ড দেওয়া হয়েছে। অভিযোগ প্রমাণিত না হওয়ায় চার আসামিকে খালাস দেওয়া হয়েছে।

৫ নভেম্বর বৃহস্পতিবার মানিকগঞ্জের সিনিয়র জেলা ও দায়রা জজ এস কে এম তোফায়েল হোসেন এ রায় ঘোষণা করেন।

মামলার রাষ্ট্রপক্ষের আইনজীবী জানান, ২০১৬ সালের ২১ ফেব্রুয়ারি জমিজমা সংক্রান্ত বিরোধের জেরে আজিজ মোল্লা ও টেন্ডুল মোল্লাকে ঘটনাস্থলে হত্যা করা হয়। পরে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় করিম মোল্লার মৃত্যু হয়। এ ঘটনায় নিহত আজিজ মোল্লার স্ত্রী ফরিদা বেগম বাদী হয়ে হত্যা মামলা করেন।

আরও পড়ুন

বরিশালে ‘গ্রাম আদালত’ বিষয়ে বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত

মামলায় মোট ২৪ জন আসামি ছিলেন। বিচার চলাকালে রাষ্ট্রপক্ষ ২১ জন সাক্ষী উপস্থাপন করে। সাক্ষীদের সাক্ষ্য-প্রমাণের ভিত্তিতে আদালত পাঁচজনকে মৃত্যুদণ্ড, আটজনকে যাবজ্জীবন কারাদণ্ড, দুজনকে পাঁচ বছর, একজনকে এক বছর, দুজনকে ছয় মাস এবং দুজনকে তিন মাসের সশ্রম কারাদণ্ড দেন। বাকি চারজনকে খালাস দেওয়া হয়।

রায়ে বাদীপক্ষ ও রাষ্ট্রপক্ষ সন্তোষ প্রকাশ করেছে বলে জানান রাষ্ট্রপক্ষের আইনজীবী।

এটিভি/ এইচকে

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ