• ঢাকা
  • |
  • সোমবার ২রা অগ্রহায়ণ ১৪৩৩ বিকাল ০৪:৪৪:৫২ (16-Nov-2026)
  • - ৩৩° সে:

হত্যাচেষ্টা মামলা: গ্রেফতার দেখানো হলো কণ্ঠশিল্পী মমতাজকে

১৬ নভেম্বর ২০২৬ বিকাল ০৩:৩২:০৯

হত্যাচেষ্টা মামলা: গ্রেফতার দেখানো হলো কণ্ঠশিল্পী মমতাজকে

অনলাইন ডেস্ক: বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনকে কেন্দ্র করে রাজধানীর মিরপুর মডেল থানায় দায়ের করা হত্যা ও হত্যাচেষ্টা মামলায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য ও কণ্ঠশিল্পী মমতাজ বেগম এবং তার সাবেক স্বামী রমজান আলী মাদবরকে গ্রেফতার দেখানো হয়েছে।

১৬ নভেম্বর সোমবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আরিফুর রহমান এ আদেশ দেন। রাষ্ট্রপক্ষের আইনজীবী হারুন অর রশিদ বিষয়টি নিশ্চিত করেছেন।

মিরপুর মডেল থানায় দায়ের করা ওমর ফারুক শাকিল হত্যাচেষ্টা মামলায় মমতাজ বেগম ও রমজান আলী মাদবরকে গ্রেফতার দেখানোর আবেদন করেন মামলার তদন্ত কর্মকর্তা মিরপুর মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) হাফিজুল ইসলাম।

আরও পড়ুন

শিশু রামিসা ধর্ষণ ও হত্যা মামলায় হাইকোর্টের রায় আগামীকাল

আবেদনে বলা হয়, ২০২৪ সালের ৫ আগস্ট সকাল ১১টার দিকে মিরপুর ১০ নম্বর গোলচত্বরের ফলপট্টি এলাকায় গুলিবর্ষণের ঘটনায় ওমর ফারুক শাকিল গুলিবিদ্ধ হন। পরে তাকে আগারগাঁওয়ের ন্যাশনাল ইনস্টিটিউট অব নিউরোসায়েন্সেস ও হাসপাতালে নেওয়া হয়।

সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পরামর্শ দেওয়া হয়। পরবর্তী সময়ে তাকে সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) ভর্তি করা হয়। সেখানে তার অস্ত্রোপচার করা হয়।
আসামিদের কাশিমপুর কেন্দ্রীয় কারাগার থেকে ভার্চ্যুয়ালি আদালতে হাজির দেখিয়ে শুনানি অনুষ্ঠিত হয়। শুনানি শেষে বিচারক তাদের গ্রেফতার দেখানোর আবেদন মঞ্জুর করেন।

এটিভি/ এইচকে

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ






প্রথম ধাপে  ১০২৬ ইউপিতে ভোট: ইসি
প্রথম ধাপে ১০২৬ ইউপিতে ভোট: ইসি
১৬ নভেম্বর ২০২৬ বিকাল ০৩:৫২:৫৩


হঠাৎ পররাষ্ট্র মন্ত্রণালয়ে পিটার হাস
হঠাৎ পররাষ্ট্র মন্ত্রণালয়ে পিটার হাস
১৬ নভেম্বর ২০২৬ বিকাল ০৩:৩৪:১২