• ঢাকা
  • |
  • রবিবার ৮ই অগ্রহায়ণ ১৪৩৩ সকাল ১০:৩৯:০৭ (22-Nov-2026)
  • - ৩৩° সে:

গুম-খুনের মামলায় আজ জিয়াউল আহসানের পক্ষে সাক্ষ্য গ্রহণ

২২ নভেম্বর ২০২৬ সকাল ০৯:০১:৩৮

গুম-খুনের মামলায় আজ জিয়াউল আহসানের পক্ষে সাক্ষ্য গ্রহণ

ডেস্ক রিপোর্ট: আওয়ামী লীগ সরকারের শাসনামলে শতাধিক গুম ও খুনের ঘটনায় মানবতাবিরোধী অপরাধের মামলায় মেজর জেনারেল (অব.) জিয়াউল আহসানের পক্ষে আজ সাফাই সাক্ষ্য গ্রহণ করা হবে। আজ তার পক্ষে একজন সাক্ষীর সাক্ষ্য দেওয়ার কথা রয়েছে।

২২ নভেম্বর রোববার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১-এর চেয়ারম্যান বিচারপতি মো. গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেলে এ সাক্ষ্য গ্রহণের কথা রয়েছে।

নিরাপত্তার কারণে সশরীরে ট্রাইব্যুনালে উপস্থিত না হয়ে আজ ভার্চুয়ালি হাজিরা দেবেন জিয়াউল আহসান।

আরও পড়ুন

বিচার বিভাগের স্বাধীনতার মূল শক্তি বিচারকদের বিবেক ও নৈতিক সাহস

এদিকে, জিয়াউল আহসানের পক্ষে সাফাই সাক্ষী হাজির করার কথা জানালেও সাক্ষীর নাম প্রকাশ করেনি আসামিপক্ষ। আইন অনুযায়ী সাক্ষীর নাম দেওয়ার বাধ্যবাধকতা থাকলেও সময়ক্ষেপণের উদ্দেশ্যে তা গোপন রাখা হয়েছে বলে অভিযোগ করেছে প্রসিকিউশন।

এ মামলায় ১৫তম সাক্ষী ও তদন্ত কর্মকর্তা মো. রফিকুল ইসলামের জেরা শেষে আসামিপক্ষের আইনজীবীদের আবেদনের পরিপ্রেক্ষিতে সাফাই সাক্ষ্য গ্রহণের জন্য আজকের দিন ধার্য করেন ট্রাইব্যুনাল। গত ১৯ নভেম্বর তার জেরার মধ্য দিয়ে প্রসিকিউশনের সাক্ষ্যগ্রহণ পর্ব শেষ হয়।

এর আগে, গত ৮ অক্টোবর রফিকুল ইসলামের জবানবন্দি গ্রহণ করা হয়। সেখানে সাবেক এই সেনা কর্মকর্তার বিরুদ্ধে বিভিন্ন অপকর্মের অভিযোগ তুলে ধরেন তিনি। তদন্ত কর্মকর্তা জানান, বিচারবহির্ভূত হত্যাকাণ্ডের ঘটনা জনসম্মুখে আসার পর সেগুলোকে বৈধতা দিতে লোকদেখানো প্রশাসনিক নির্বাহী তদন্ত করা হতো।

আরও পড়ুন

সুপ্রিম কোর্টে প্রবেশে পরিচয়পত্র বাধ্যতামূলক, বাড়ছে নিরাপত্তা তল্লাশি

তিনি ট্রাইব্যুনালকে জানান, প্রকৃত অপরাধীরা যেন আড়ালে থেকে যান, সে উদ্দেশ্যে নিয়ন্ত্রিত প্রশাসনিক তদন্ত ব্যবহার করা হতো। এসব তদন্তের প্রতিবেদন তৈরির জন্য প্রকৃত মৃত্যুর কারণ গোপন করে কর্মকর্তাদের মিথ্যা ও ভুল ময়নাতদন্ত প্রতিবেদন এবং পুলিশ প্রতিবেদন প্রস্তুত করতে বাধ্য করা হতো। এর উদ্দেশ্য ছিল প্রকৃত অপরাধীদের রক্ষা করা।

জবানবন্দি দেওয়ার পর টানা কয়েক দিন রফিকুল ইসলামকে জেরা করেন জিয়াউল আহসানের আইনজীবীরা। আসামিপক্ষে আইনি লড়াই করছেন আইনজীবী সাহিদুর রহমান, নাজনীন নাহারসহ একটি প্যানেল। গত ৩০ সেপ্টেম্বর তদন্ত কর্মকর্তার সাক্ষ্য গ্রহণ শুরু হয়।

এ মামলায় জিয়াউল আহসানের বিরুদ্ধে সুনির্দিষ্ট তিনটি অভিযোগ এনেছে প্রসিকিউশন।

আরও পড়ুন

বায়তুল মোকাররমের সাবেক খতিব রুহুল আমিনের ৫ দিনের রিমান্ড মঞ্জুর

প্রথম অভিযোগটি ২০১১ সালের ১১ জুলাই রাতের ঘটনা নিয়ে। অভিযোগ অনুযায়ী, ওই রাতে গাজীপুর সদর থানার পুবাইলে সড়কের পাশে জিয়াউল আহসানের সরাসরি উপস্থিতিতে সজলসহ তিনজনকে হত্যা করা হয়।

দ্বিতীয় অভিযোগে ২০১০ থেকে ২০১৩ সাল পর্যন্ত সময়ের কথা উল্লেখ করা হয়েছে। এ সময়ে বরগুনার পাথরঘাটা উপজেলার চরদুয়ানী ইউনিয়নের চরদুয়ানী খালসংলগ্ন বলেশ্বর নদীর মোহনায় নজরুল, মল্লিকসহ ৫০ জনকে হত্যার অভিযোগ আনা হয়েছে।

তৃতীয় অভিযোগেও ৫০ জনকে হত্যার কথা বলা হয়েছে। প্রসিকিউশনের অভিযোগ, দ্বিতীয় অভিযোগে উল্লেখিত সময়ে বরগুনার বলেশ্বর নদী ও বাগেরহাটের শরণখোলায় সুন্দরবনের বিভিন্ন এলাকায় তথাকথিত বনদস্যু দমনের আড়ালে মাসুদসহ ৫০ জনকে হত্যা করা হয়।

আরও পড়ুন

মামলার চাপ কমাতে প্রাক-মামলা মধ্যস্থতা কার্যক্রম সম্প্রসারণ করা হবে

এসব হত্যাকাণ্ডের অভিযোগে করা মানবতাবিরোধী অপরাধের মামলায় গত বছরের ২৩ ডিসেম্বর জিয়াউল আহসানকে গ্রেপ্তার দেখিয়ে কারাগারে পাঠানোর আদেশ দেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১। এর আগে, ১৭ ডিসেম্বর তার বিরুদ্ধে আনা তিনটি অভিযোগ আমলে নেয় ট্রাইব্যুনাল। একই দিন প্রসিকিউশন আনুষ্ঠানিক অভিযোগপত্র দাখিল করে।

এটিভি/এসআইআর

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ



২৪ ঘণ্টা গ্যাস থাকবে না যেসব এলাকায়
২৪ ঘণ্টা গ্যাস থাকবে না যেসব এলাকায়
২২ নভেম্বর ২০২৬ সকাল ১০:২৮:০৩



টিভিতে আজকের খেলা (২২ নভেম্বর ২০২৬)
টিভিতে আজকের খেলা (২২ নভেম্বর ২০২৬)
২২ নভেম্বর ২০২৬ সকাল ০৯:৫৪:২১