• ঢাকা
  • |
  • শনিবার ১৪ই অগ্রহায়ণ ১৪৩৩ সকাল ১১:৪৯:৪৫ (28-Nov-2026)
  • - ৩৩° সে:

সকালের নাস্তাতায় যেসব খাবার কিডনির ক্ষতি করতে পারে

২৮ নভেম্বর ২০২৬ সকাল ১০:২৫:৩৫

সকালের নাস্তাতায় যেসব খাবার কিডনির ক্ষতি করতে পারে
ছবি: সংগৃহীত

অনলাইন ডেস্ক: সকালের নাস্তাতায় পাউরুটি, চিজ, ইনস্ট্যান্ট নুডলস কিংবা প্যাকেটজাত সিরিয়াল খাওয়ার অভ্যাস অনেকেরই রয়েছে। ব্যস্ততার কারণে দ্রুত নাশতা সারতে এসব খাবার সহজ সমাধান মনে হলেও নিয়মিত অতিরিক্ত পরিমাণে খাওয়ার অভ্যাস স্বাস্থ্যের জন্য ঝুঁকিপূর্ণ হতে পারে। বিশেষ করে এসব খাবারে থাকা অতিরিক্ত লবণ, চিনি, স্যাচুরেটেড ফ্যাট ও ফসফরাসযুক্ত উপাদান দীর্ঘমেয়াদে কিডনির স্বাস্থ্যে নেতিবাচক প্রভাব ফেলতে পারে।

বিশেষজ্ঞদের মতে, যাদের আগে থেকেই কিডনির সমস্যা, উচ্চ রক্তচাপ কিংবা ডায়াবেটিস রয়েছে, তাদের খাবার নির্বাচনে বাড়তি সতর্কতা প্রয়োজন। তাই সকালের নাশতায় কিছু খাবার নিয়মিত গ্রহণের ক্ষেত্রে সচেতন থাকা জরুরি।

চিজ ও ক্রিম স্প্রেড

আরও পড়ুন

শীতে ঘুম ও ক্ষুধা বেড়ে যায় কেন? নিয়ন্ত্রণের উপায় কী

পাউরুটির সঙ্গে চিজ বা ক্রিম স্প্রেড খেতে পছন্দ করেন অনেকে। তবে এসব খাবারের কিছু ধরনে সোডিয়াম ও স্যাচুরেটেড ফ্যাটের পরিমাণ বেশি থাকে। অতিরিক্ত সোডিয়াম গ্রহণ রক্তচাপ বাড়াতে পারে। দীর্ঘদিন উচ্চ রক্তচাপ থাকলে কিডনির ওপরও নেতিবাচক প্রভাব পড়তে পারে। তাই নিয়মিত বেশি পরিমাণে এসব খাবার খাওয়ার অভ্যাস এড়িয়ে চলা ভালো।

ইনস্ট্যান্ট নুডলস

অল্প সময়ে তৈরি করা যায় বলে সকালের নাশতায় ইনস্ট্যান্ট নুডলস বেছে নেন অনেকে। কিন্তু এর সঙ্গে দেওয়া মসলার প্যাকেটে সাধারণত প্রচুর সোডিয়াম থাকে। নিয়মিত অতিরিক্ত লবণ গ্রহণ উচ্চ রক্তচাপের ঝুঁকি বাড়ায়, যা কিডনির স্বাভাবিক কার্যক্রমের জন্য ক্ষতিকর হতে পারে।

আরও পড়ুন

চা কি হৃদ্‌যন্ত্রের বন্ধু নাকি শত্রু? নতুন গবেষণায় যা জানা গেল

প্যাকেটজাত সিরিয়াল

দুধের সঙ্গে সিরিয়াল খাওয়াকে অনেকেই স্বাস্থ্যকর নাস্তা মনে করেন। তবে বাজারে পাওয়া সব সিরিয়াল সমান পুষ্টিকর নয়। কিছু প্যাকেটজাত সিরিয়ালে অতিরিক্ত চিনি ও ফসফরাসযুক্ত কৃত্রিম উপাদান থাকে। কিডনির কার্যক্ষমতা কমে গেলে শরীর থেকে অতিরিক্ত ফসফরাস বের করা কঠিন হয়ে পড়ে। তাই সিরিয়াল কেনার আগে প্যাকেটের উপাদান ও পুষ্টিগুণের তালিকা দেখে নেওয়া উচিত।

প্রক্রিয়াজাত মাংস

আরও পড়ুন

আজ অশুভ শুক্রবার ও বিশ্ব দয়া দিবস

সসেজ, বেকনসহ বিভিন্ন প্রক্রিয়াজাত মাংস অনেকের সকালের নাস্তা অংশ। এসব খাবার দীর্ঘদিন সংরক্ষণ ও স্বাদ বাড়ানোর জন্য অতিরিক্ত লবণ এবং বিভিন্ন সংরক্ষণকারী উপাদান ব্যবহার করা হয়। নিয়মিত বেশি পরিমাণে খেলে উচ্চ রক্তচাপসহ বিভিন্ন স্বাস্থ্যঝুঁকি বাড়তে পারে। কিডনির সুস্থতা বজায় রাখতে এসব খাবার সীমিত পরিমাণে খাওয়া ভালো।

মিষ্টি পেস্ট্রি ও ডোনাট

চা কিংবা কফির সঙ্গে ডোনাট, কেক ও পেস্ট্রি খাওয়ার অভ্যাস রয়েছে অনেকের। এসব খাবারে সাধারণত চিনি, অস্বাস্থ্যকর চর্বি ও ক্যালরির পরিমাণ বেশি থাকে। নিয়মিত খেলে ওজন বৃদ্ধি, স্থূলতা ও টাইপ-২ ডায়াবেটিসের ঝুঁকি বাড়তে পারে। এসব সমস্যা দীর্ঘমেয়াদে কিডনির স্বাস্থ্যের ওপরও নেতিবাচক প্রভাব ফেলতে পারে।

আরও পড়ুন

আজ আন্তর্জাতিক সিঙ্গেল দিবস

সাদা পাউরুটি ও পরিশোধিত শর্করা

সাদা পাউরুটি সহজলভ্য হওয়ায় অনেকেই সকালের নাশতায় এটি বেছে নেন। তবে এতে থাকা পরিশোধিত শর্করা দ্রুত হজম হয়ে রক্তে গ্লুকোজের মাত্রা বাড়াতে পারে। দীর্ঘদিন রক্তে শর্করা নিয়ন্ত্রণে না থাকলে কিডনির রক্তনালিগুলো ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কা থাকে। বিশেষ করে ডায়াবেটিসে আক্রান্ত ব্যক্তিদের এ বিষয়ে সতর্ক থাকা প্রয়োজন। বিকল্প হিসেবে আঁশসমৃদ্ধ হোলগ্রেইন বা লাল আটার রুটি খাওয়া যেতে পারে।

কিডনি সুস্থ রাখতে যা করবেন

আরও পড়ুন

ভালোবাসার মানুষকে প্রপোজ করবেন যেভাবে

কিডনির সুস্থতা বজায় রাখতে প্রতিদিনের খাদ্যাভ্যাসে পরিবর্তন আনা জরুরি। অতিরিক্ত লবণ, চিনি ও প্রক্রিয়াজাত খাবার কমিয়ে তাজা ফলমূল, শাকসবজি এবং আঁশসমৃদ্ধ খাবার খাওয়ার অভ্যাস গড়ে তুলতে হবে। পাশাপাশি রক্তচাপ ও রক্তে শর্করার মাত্রা নিয়ন্ত্রণে রাখাও গুরুত্বপূর্ণ।

তবে এসব খাবার খেলেই কিডনি নষ্ট হয়ে যায়, বিষয়টি এমন নয়। বরং দীর্ঘদিন অতিরিক্ত পরিমাণে গ্রহণ এবং আগে থেকে থাকা স্বাস্থ্যগত সমস্যার কারণে কিডনির ক্ষতির ঝুঁকি বাড়তে পারে। যাদের কিডনির রোগ রয়েছে, তাদের জন্য কোন খাবার কতটুকু নিরাপদ, তা চিকিৎসক বা পুষ্টিবিদের পরামর্শ অনুযায়ী নির্ধারণ করা উচিত।

এটিভি/আরএম

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ









আজ  যেমন থাকতে পারে ঢাকার আবহাওয়া
আজ যেমন থাকতে পারে ঢাকার আবহাওয়া
২৮ নভেম্বর ২০২৬ সকাল ১০:৩১:০৬