• ঢাকা
  • |
  • রবিবার ২৪শে কার্তিক ১৪৩৩ সন্ধ্যা ০৭:৪৬:৫৫ (08-Nov-2026)
  • - ৩৩° সে:

অ্যাটকোর পরিচালক হলেন এশিয়ান টেলিভিশনের চেয়ারম্যান লিয়াকত আলী খান মুকুল

৮ নভেম্বর ২০২৬ বিকাল ০৫:৪৪:২২

অ্যাটকোর পরিচালক হলেন এশিয়ান টেলিভিশনের চেয়ারম্যান লিয়াকত আলী খান মুকুল
এশিয়ান টেলিভিশন ও রূপায়ণ গ্রুপের চেয়ারম্যান লিয়াকত আলী খান মুকুল

ডেস্ক রিপোর্ট: অ্যাসোসিয়েশন অব টিভি চ্যানেল ওনার্স (অ্যাটকো)-এর পরিচালক নির্বাচিত হয়েছেন এশিয়ান টেলিভিশন ও রূপায়ণ গ্রুপের চেয়ারম্যান লিয়াকত আলী খান মুকুল।

৮ নভেম্বর রোববার রাজধানীর হোটেল শেরাটনে অ্যাটকো-এর বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়। সাধারণ সভার পর নির্বাচনের মাধ্যমে সংগঠনটির নতুন নেতৃত্ব নির্বাচন করা হয়।

নতুন এই কমিটিতে সভাপতি নির্বাচিত হয়েছেন অঞ্জন চৌধুরী এবং মহাসচিব নির্বাচিত হয়েছেন আবদুস সালাম। এ ছাড়া সহসভাপতি পদে কাজী জাহেদুল হাসান এবং কোষাধ্যক্ষ পদে জহিরুদ্দিন মাহমুদ মামুন নির্বাচিত হয়েছেন। 

আরও পড়ুন

অ্যাটকোর সভাপতি অঞ্জন চৌধুরী ও মহাসচিব আব্দুস সালাম

কমিটিতে আরও যারা পরিচালক হিসেবে দায়িত্বপ্রাপ্ত হয়েছেন, তারা হলেন-  নাভিদুল হক, মোস্তফা কামাল, আলহাজ মোহাম্মদ মোসাদ্দেক আলী, মো. জসিম উদ্দিন, টিপু আলম মিলন, মো. হাসান, শামীম ইসলাম এবং সৈয়দ সামাদুল হক।

বার্ষিক সাধারণ সভায় সংগঠনের সাম্প্রতিক কার্যক্রম, সাংগঠনিক অগ্রগতি, আর্থিক প্রতিবেদন এবং দেশের টেলিভিশন সম্প্রচার খাতের সামগ্রিক অবস্থা নিয়ে বিস্তারিত আলোচনা হয়। সদস্যদের মতামত ও প্রস্তাবের ভিত্তিতে টেলিভিশন শিল্পের প্রসারে ভবিষ্যৎ পরিকল্পনা এবং সদস্যদের স্বার্থসংশ্লিষ্ট বিষয়গুলো সভায় আলোচিত হয়।

নবনির্বাচিত কমিটির নেতারা অ্যাটকোর কার্যক্রমকে আরও গতিশীল করতে, সদস্য টেলিভিশন চ্যানেলগুলোর স্বার্থ ও পেশাগত মর্যাদা রক্ষায় এবং দেশের সম্প্রচার শিল্পের অগ্রযাত্রায় একসঙ্গে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেছেন।

আরও পড়ুন

এনবিএ’র যুগ্ম সাধারণ সম্পাদক হলেন এশিয়ান টিভির প্রেজেন্টার রূপা নূর

এটিভি/ এইচকে

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ

মালদ্বীপকে হারিয়ে সেমিতে পাকিস্তান
মালদ্বীপকে হারিয়ে সেমিতে পাকিস্তান
৮ নভেম্বর ২০২৬ সন্ধ্যা ০৭:১৩:৫০