ডেস্ক রিপোর্ট: এশিয়ান টেলিভিশন ও রূপায়ণ গ্রুপের চেয়ারম্যান লিয়াকত আলী খাঁন মুকুল অ্যাসোসিয়েশন অব টেলিভিশন চ্যানেল ওনার্সের (অ্যাটকো) পরিচালক নির্বাচিত হওয়ায় তাঁকে ফুলেল শুভেচ্ছা জানিয়েছে এশিয়ান টেলিভিশন পরিবার।
৮ নভেম্বর রোববার সন্ধ্যায় রূপায়ণ টাওয়ারে চেয়ারম্যানের কার্যালয়ে উপস্থিত হয়ে তাঁকে ফুলের শুভেচ্ছা জানিয়েছেন এশিয়ান টেলিভিশনের প্রধান নির্বাহী কর্মকর্তা হাসনাইন খুরশেদ শুচি।
এ সময় উপস্থিত ছিলেন- রূপায়ণ গ্রুপের মিডিয়া উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল আবুল কালাম আজাদ (অব.), এশিয়ান টেলিভিশনের পরিচালক জাহিদ ইবনে রশিদ, মহাব্যবস্থাপক (অর্থ ও হিসাব) ও ভারপ্রাপ্ত কোম্পানি সেক্রেটারি ব্রজমনি সিনহা, রূপায়ণ গ্রুপের মিডিয়া কো-অর্ডিনেটর মো. হাবিবুর রহমান পলাশ, এশিয়ান টেলিভিশনের অনুষ্ঠান বিভাগের প্রধান এ এস এম জাহিদ হোসেন শোভন, বিক্রয় ও বিপণন বিভাগের প্রধান শেখ সাখায়েত উল্যা মিলন, এশিয়ান টেলিভিশনের সম্প্রচার ও প্রকৌশল বিভাগের প্রধান আনোয়ারুল কবির, এশিয়ান টেলিভিশনের বিক্রয় ও বিপণন বিভাগের ডিজিএম মোহাম্মদ শাহজাহান সেন্টু, প্রধান বার্তা সম্পাদক বাতেন বিপ্লব, হেড অব ডিজিটাল মো. মাসউদ বিন আব্দুর রাজ্জাক এবং এইচআর ও এডমিন বিভাগের সহ-ব্যবস্থাপক মিজানুর রহমান।
এর আগে রোববার বিকেলে অ্যাসোসিয়েশন অব টিভি চ্যানেল ওনার্স (অ্যাটকো)-এর সাধারণ সভা শেষে অনুষ্ঠিত নির্বাচনে পরিচালক নির্বাচিত হন এশিয়ান টেলিভিশন ও রূপায়ণ গ্রুপের চেয়ারম্যান লিয়াকত আলী খাঁন মুকুল।
এটিভি/ এইচকে
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2026, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available