• ঢাকা
  • |
  • শনিবার ২৯শে কার্তিক ১৪৩৩ রাত ১২:৪৪:৪৭ (14-Nov-2026)
  • - ৩৩° সে:

সাংবাদিক সোহেল রানা শুভর ওপর হামলা, জড়িতদের গ্রেফতারের দাবি ডিইউজের

১৩ নভেম্বর ২০২৬ রাত ১১:১১:৩০

সাংবাদিক সোহেল রানা শুভর ওপর হামলা, জড়িতদের গ্রেফতারের দাবি ডিইউজের

ডেস্ক রিপোর্ট: চ্যানেল এস-এর স্টাফ রিপোর্টার সোহেল রানা শুভর ওপর সন্ত্রাসী হামলা ও প্রাণনাশের হুমকির ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে ঢাকা সাংবাদিক ইউনিয়ন (ডিইউজে)। একই সঙ্গে হামলাকারীদের অবিলম্বে গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার দাবি জানিয়েছে সংগঠনটি।

১৩ নভেম্বর শুক্রবার ডিইউজের সভাপতি মো. শহিদুল ইসলাম ও সাধারণ সম্পাদক খুরশীদ আলম এক বিবৃতিতে এ দাবি জানান।

বিবৃতিতে নেতৃবৃন্দ বলেন, একজন সাংবাদিক পেশাগত পরিচয় ও প্রতিষ্ঠানের আইডি কার্ড দেখানোর পরও তাকে শারীরিকভাবে লাঞ্ছিত করার ঘটনা কোনোভাবেই স্বাভাবিক নয়। সাম্প্রতিক সময়ে দেশের বিভিন্ন স্থানে সাংবাদিকদের ওপর পরিকল্পিত হামলা ফ্যাসিবাদের পদধ্বনি ছাড়া কিছু নয়। অতীতেও যারা সাংবাদিকদের হুমকি ও হত্যা করে স্বাধীন সাংবাদিকতার পথ রুদ্ধ করতে চেয়েছে, তারা সফল হয়নি। যেকোনো অশুভ শক্তির বিরুদ্ধে সাংবাদিক সমাজ ঐক্যবদ্ধ প্রতিরোধ গড়ে তুলতে বদ্ধপরিকর।

আরও পড়ুন

গোল্ডেন সিল্ক রোড মিডিয়া অ্যাওয়ার্ডসে সম্মাননা পেলেন ২৬ সাংবাদিক

বিবৃতিতে ঘটনার বিবরণ দিয়ে বলা হয়, বুধবার বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয় (বিএমইউ), সাবেক পিজি হাসপাতাল চত্বরে পেশাগত দায়িত্ব পালনের জন্য অপেক্ষা করছিলেন চ্যানেল এস-এর স্টাফ রিপোর্টার সোহেল রানা শুভ। এ সময় অজ্ঞাতপরিচয় কয়েকজন ব্যক্তি মোবাইল ফোনে তার ছবি ধারণ করেন। এর কারণ জানতে চাইলে তারা তাকে অকথ্য ভাষায় গালিগালাজ করেন এবং পরিচয় জানতে চান।

পরে শুভ নিজের পরিচয় দিয়ে প্রতিষ্ঠানের আইডি কার্ড দেখান। এরপরও ৭-৮ জন ব্যক্তি তাকে ঘিরে ধরে উপর্যুপরি কিল-ঘুষি মেরে রক্তাক্ত জখম করেন। একই সঙ্গে এ ঘটনা নিয়ে বাড়াবাড়ি করলে প্রাণে মেরে ফেলার হুমকিও দেওয়া হয়।

এ ঘটনায় সোহেল রানা শুভ শাহবাগ থানায় অভিযোগ দায়ের করেছেন।

আরও পড়ুন

অনলাইন গণমাধ্যমকে ফ্যাসিবাদের বিরুদ্ধে ভূমিকা রাখার আহ্বান তথ্য প্রতিমন্ত্রীর

বিবৃতিতে ডিইউজে নেতৃবৃন্দ অবিলম্বে হামলাকারীদের শনাক্ত করে গ্রেফতার এবং দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার জন্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রতি জোর দাবি জানান।

এটিভি/ এইচকে 

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ



বাগদান সারলেন ‘দিলবার’ গায়িকা, বর কে?
বাগদান সারলেন ‘দিলবার’ গায়িকা, বর কে?
১৩ নভেম্বর ২০২৬ রাত ০৯:৫৮:৫২


সেলিম ওসমানকে গ্রেফতারে অভিযান
সেলিম ওসমানকে গ্রেফতারে অভিযান
১৩ নভেম্বর ২০২৬ রাত ০৯:১৯:০৬


খরচ বাঁচাতে মায়ের শাড়ি পরেন প্রভা
খরচ বাঁচাতে মায়ের শাড়ি পরেন প্রভা
১৩ নভেম্বর ২০২৬ রাত ০৮:১২:৫০