• ঢাকা
  • |
  • সোমবার ২রা অগ্রহায়ণ ১৪৩৩ রাত ০৮:৪৫:২১ (16-Nov-2026)
  • - ৩৩° সে:

নারায়ণগঞ্জে সাংবাদিককে হত্যা চেষ্টা: জড়িতদের গ্রেফতারের ৪৮ ঘণ্টার আলটিমেটাম

১৬ নভেম্বর ২০২৬ সন্ধ্যা ০৭:৫০:৩৭

নারায়ণগঞ্জে সাংবাদিককে হত্যা চেষ্টা: জড়িতদের গ্রেফতারের ৪৮ ঘণ্টার আলটিমেটাম

নারায়ণগঞ্জ প্রতিনিধি: নারায়ণগঞ্জের ফতুল্লা প্রেসক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক ও দৈনিক যুগান্তরের সাংবাদিক আল-আমিন প্রধানের ওপর হামলার চেষ্টা এবং বাড়ি ঘেরাও করে দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে মহড়ার ঘটনায় তীব্র প্রতিবাদ জানিয়েছে সাংবাদিক সমাজ। এ ঘটনার সঙ্গে জড়িত চিহ্নিত মাদক কারবারিদের আগামী ৪৮ ঘণ্টার মধ্যে গ্রেফতারের আলটিমেটাম দিয়েছেন তাঁরা।

১৬ নভেম্বর সোমবার বিকেলে ঢাকা-নারায়ণগঞ্জ পুরোনো সড়কের ফতুল্লা বাসস্ট্যান্ড এলাকায় ফতুল্লা প্রেসক্লাবের সামনে এক মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশে এ আলটিমেটাম দেওয়া হয়।

​ফতুল্লা প্রেসক্লাবের সভাপতি আব্দুর রহিমের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক নিয়াজ মোহাম্মদ মাসুমের সঞ্চালনায় সমাবেশে বক্তব্য দেন ফতুল্লা রিপোর্টার্স ইউনিটির সভাপতি নুরুল ইসলাম নুরু, নিউজ টুয়েন্টিফোরের জেলা প্রতিনিধি শরিফ সুমন, জেলা সিটি প্রেসক্লাবের সাধারণ সম্পাদক লিংকন এবং দৈনিক যুগের চিন্তার ফরিদ আহম্মেদ বাঁধন।

আরও পড়ুন

জামালপুর বিজিবির অভিযানে ভারতীয় নৌকা জব্দ

​সমাবেশে সাংবাদিকরা ঘটনার তীব্র নিন্দা জানিয়ে বলেন, ঘটনার তিন দিন পার হলেও আইনশৃঙ্খলা বাহিনী হামলাকারী মাদক কারবারিদের গ্রেফতার করতে পারেনি। পুলিশ প্রতিদিনই বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে শত শত লোককে গ্রেফতার করছে, অথচ সাংবাদিকের ওপর হামলাকারী গুটি কয়েক মাদক কারবারি ও সন্ত্রাসীকে ধরতে পারছে না।

​বক্তারা পুলিশের ব্যর্থতা ও সরকারদলীয় নেতাদের প্রশ্রয়ের অভিযোগ তুলে হুঁশিয়ারি দিয়ে বলেন, কারা এই মাদক কারবারিদের আশ্রয়-প্রশ্রয় দিচ্ছেন তা আমাদের জানা আছে। বাধ্য করবেন না আপনাদের বিরুদ্ধে কলম ধরতে। আগামী ৪৮ ঘণ্টার মধ্যে অভিযুক্তদের গ্রেফতার করতে ব্যর্থ হলে জেলার সব সাংবাদিককে নিয়ে বৃহত্তর কর্মসূচি ঘোষণা করা হবে।

​সমাবেশে ফতুল্লার বিভিন্ন গণমাধ্যম সংগঠনের নেতৃবৃন্দ ও সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

আরও পড়ুন

জামালপুরে কাজীদের কলম বিরতি ও অবস্থান কর্মসূচি পালিত

এটিভি/ এইচকে

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ






জামালপুর বিজিবির অভিযানে ভারতীয় নৌকা জব্দ
জামালপুর বিজিবির অভিযানে ভারতীয় নৌকা জব্দ
১৬ নভেম্বর ২০২৬ সন্ধ্যা ০৭:২১:২৩




৩০ নভেম্বর কুষ্টিয়া যাচ্ছেন প্রধানমন্ত্রী
৩০ নভেম্বর কুষ্টিয়া যাচ্ছেন প্রধানমন্ত্রী
১৬ নভেম্বর ২০২৬ সন্ধ্যা ০৬:৪১:১২