• ঢাকা
  • |
  • বুধবার ৪ঠা অগ্রহায়ণ ১৪৩৩ দুপুর ১২:৪১:৩৮ (18-Nov-2026)
  • - ৩৩° সে:

দৈনিক ইত্তেফাকের প্রকাশক পরিবর্তন

১৮ নভেম্বর ২০২৬ সকাল ১১:৩০:৩২

দৈনিক ইত্তেফাকের প্রকাশক পরিবর্তন
আনোয়ার হোসেন মঞ্জু ও তার মেয়ে তারিন হোসেন। ছবি: সংগৃহীত

ডেস্ক রিপোর্ট: দেশের ঐতিহ্যবাহী বাংলা দৈনিক 'ইত্তেফাক'-এর প্রকাশক পরিবর্তন হয়েছে। 

পত্রিকাটির প্রকাশক হিসেবে এতদিন দায়িত্ব পালন করা তারিন হোসেনের আবেদনের প্রেক্ষিতে নতুন প্রকাশক নিযুক্ত হয়েছেন তার বাবা আনোয়ার হোসেন মঞ্জু।

উল্লেখ্য, প্রবীণ রাজনীতিক ও সাবেক মন্ত্রী আনোয়ার হোসেন মঞ্জু এর আগেও দীর্ঘদিন ইত্তেফাকের প্রকাশক হিসেবে দায়িত্ব পালন করেছেন।

ঢাকা জেলা ম্যাজিস্ট্রেট ফরিদা খানম স্বাক্ষরিত এক চিঠিতে মঙ্গলবার তারিন হোসেনের আবেদন গৃহীত হওয়ার কথা জানানো হয়।

আরও পড়ুন

গণমাধ্যমের প্রতি জনগণের আস্থা অটুট রাখার আহ্বান প্রেস কাউন্সিল চেয়ারম্যানের

চিঠিতে বলা হয়, তারিন হোসেনের আবেদনের প্রেক্ষিতে 'ছাপাখানা ও প্রকাশনা (ঘোষণা ও নিবন্ধিকরণ) আইন ১৯৭৩' অনুযায়ী সকল পদক্ষেপ গ্রহণ করা হয়েছে।

এটিভি/এসআইআর

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ




কোস্টারিকার জালে আর্জেন্টিনার ৭ গোল
কোস্টারিকার জালে আর্জেন্টিনার ৭ গোল
১৮ নভেম্বর ২০২৬ সকাল ১১:৪৫:১১


দৈনিক ইত্তেফাকের প্রকাশক পরিবর্তন
দৈনিক ইত্তেফাকের প্রকাশক পরিবর্তন
১৮ নভেম্বর ২০২৬ সকাল ১১:৩০:৩২


ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় ৫৬৫ জন গ্রেফতার
ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় ৫৬৫ জন গ্রেফতার
১৮ নভেম্বর ২০২৬ সকাল ১১:২২:৫৭