• ঢাকা
  • |
  • মঙ্গলবার ৫ই কার্তিক ১৪৩৩ সন্ধ্যা ০৬:২৫:৩২ (20-Oct-2026)
  • - ৩৩° সে:

২৬ অক্টোবর জাপান যাচ্ছেন প্রধানমন্ত্রী

২০ অক্টোবর ২০২৬ বিকাল ০৪:২০:২৮

২৬ অক্টোবর জাপান যাচ্ছেন প্রধানমন্ত্রী
প্রধানমন্ত্রী তারেক রহমান। ছবি: সংগৃহীত

ডেস্ক রিপোর্ট: ৪ দিনের রাষ্ট্রীয় সফরে আগামী ২৬ অক্টোবর জাপান যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। দুই দেশের অর্থনৈতিক ও বিনিয়োগ সহযোগিতা গুরুত্ব পাবে আসন্ন এ সফরে। এতে প্রায় আটটি সমঝোতা স্মারক নিয়ে আলোচনা চলছে, যার মধ্যে অন্তত চারটি সই হওয়ার প্রত্যাশা করছে ঢাকা।

২০ অক্টোবর মঙ্গলবার প্রধানমন্ত্রী জাপান সফর নিয়ে পররাষ্ট্র মন্ত্রণালয়ে এক সংবাদ সম্মেলনে পররাষ্ট্র সচিব আসাদ আল সিয়াম এ তথ্য জানান।

তিনি বলেন, সফরে নবায়নযোগ্য জ্বালানি, কৃষি প্রযুক্তি ও মানবসম্পদ উন্নয়নেও সহযোগিতার নতুন ক্ষেত্র চিহ্নিত করার ওপর গুরুত্ব দেওয়া হচ্ছে। এই সফরের মধ্য দিয়ে বাংলাদেশ ও জাপানের বিদ্যমান সম্পর্ক আরও গভীর ও সময়োপযোগী করার সুযোগ তৈরি হবে।

আরও পড়ুন

বাংলাদেশের ধর্মীয় সম্প্রীতির প্রশংসা করেছেন ব্রিটিশ হাইকমিশনার

আগামী ২৭ অক্টোবর জাপানের প্রধানমন্ত্রীর সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠকে বসবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এ ছাড়া জাইকার প্রেসিডেন্টের সঙ্গে বৈঠক এবং জাপান-বাংলাদেশ ইকোনমিক ফোরামে বক্তব্য দেওয়ার কথা রয়েছে তার।

গত ১০ অক্টোবর পররাষ্ট্র বিষয়ক প্রতিমন্ত্রী হুমায়ুন কবির জানিয়েছিলেন, প্রধানমন্ত্রীর জাপান সফরে দ্বিপক্ষীয় সম্পর্ক জোরদার, অর্থনৈতিক অংশীদারত্ব গভীর করা এবং বিনিয়োগ বাড়ানোকে অগ্রাধিকার দেওয়া হবে। তিনি আরও বলেন, বিভিন্ন খাতে বাণিজ্য, বিনিয়োগ ও উন্নয়ন অংশীদারত্ব সম্প্রসারণে বাংলাদেশ গুরুত্ব দেবে।

এটিভি/এসটিও

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ



অতিরিক্ত ডিআইজির বাড়িতে ডিবির অভিযানে আটক ৮৪
অতিরিক্ত ডিআইজির বাড়িতে ডিবির অভিযানে আটক ৮৪
২০ অক্টোবর ২০২৬ সন্ধ্যা ০৬:১০:৫৩


হাম উপসর্গে আরও ৩ শিশুর মৃত্যু
হাম উপসর্গে আরও ৩ শিশুর মৃত্যু
২০ অক্টোবর ২০২৬ বিকাল ০৫:৫১:৫৮




ডেঙ্গুতে আরও ৫ জনের মৃত্যু
ডেঙ্গুতে আরও ৫ জনের মৃত্যু
২০ অক্টোবর ২০২৬ বিকাল ০৪:৩৩:২৭

পূজোর ছুটিতে ফাঁকা রাজধানী
পূজোর ছুটিতে ফাঁকা রাজধানী
২০ অক্টোবর ২০২৬ বিকাল ০৪:২৬:২৪