• ঢাকা
  • |
  • বৃহঃস্পতিবার ৭ই কার্তিক ১৪৩৩ দুপুর ০১:২৯:০৪ (22-Oct-2026)
  • - ৩৩° সে:

খুলনায় পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

২২ অক্টোবর ২০২৬ সকাল ১১:০৩:৪৬

খুলনায় পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান
প্রধানমন্ত্রী তারেক রহমান। ছবি: সংগৃহীত

ডেস্ক রিপোর্ট: খুলনায় পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আজ ২২ অক্টোবর বৃহস্পতিবার সকাল ১০টা ৩০ মিনিটে খুলনার দাকোপ উপজেলার নলিয়ান মাধ্যমিক বিদ্যালয় মাঠে হেলিকপ্টারযোগে অবতরণ করেন তিনি।

এর আগে সকাল ৯টায় ঢাকা থেকে রওনা হয়ে সকাল ১০টায় তিনি আকাশপথে সুন্দরবনের হিরণ পয়েন্ট ও সংলগ্ন এলাকা পর্যবেক্ষণ করেন।

সকাল ১০টা ৩০ মিনিটে খুলনার দাকোপে অবতরণের পর তিনি সড়ক ও নৌপথে বাগেরহাটের মোংলার উদ্দেশে যাত্রা করেন।

আরও পড়ুন

পাঁচ বছরের কাজ মূল্যায়ন করেই বিএনপিকে ভোট দেবে জনগণ : চিফ হুইপ

দুপুর ১২টা ৪৫ মিনিটে মোংলার বাংলাদেশ নৌবাহিনীর ঘাঁটি 'বানৌজা মোংলা'-য় পৌঁছানোর পর মধ্যাহ্নবিরতি নেবেন এবং দুপুর ১টা ৪৫ মিনিটে সেখানে একটি পর্যালোচনা সভায় অংশ নেবেন।

বিকেল ৩টায় তিনি মোংলা বন্দরের সার্বিক কার্যক্রম ও জেটি পরিদর্শন করবেন। এরপর বিকেল ৩টা ১৫ মিনিটে প্রস্তাবিত বেজা ইকোনমিক জোন এলাকা পরিদর্শন করার কথা রয়েছে।

দিনব্যাপী সফর শেষে বিকেল ৪টায় মোংলার হেলিপ্যাড থেকে হেলিকপ্টারযোগে তিনি ঢাকার উদ্দেশে রওনা হবেন এবং বিকেল ৫টা নাগাদ তার ঢাকায় পৌঁছানোর কথা রয়েছে।

আরও পড়ুন

ক্রীড়া সৌহার্দ্য, সম্প্রীতি ও দেশপ্রেমের চেতনাকে সুদৃঢ় করে: প্রধানমন্ত্রী

এটিভি/এসআইআর

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ


দেশের বাজারে কমল স্বর্ণের দাম
দেশের বাজারে কমল স্বর্ণের দাম
২২ অক্টোবর ২০২৬ দুপুর ১২:৪৮:৩৮

চট্টগ্রামে বিষপানে এনসিপি নেতার মৃত্যু
চট্টগ্রামে বিষপানে এনসিপি নেতার মৃত্যু
২২ অক্টোবর ২০২৬ দুপুর ১২:৩৪:৫০



নারায়ণগঞ্জে যুবদল নেতাকে কুপিয়ে হত্যা
নারায়ণগঞ্জে যুবদল নেতাকে কুপিয়ে হত্যা
২২ অক্টোবর ২০২৬ সকাল ১১:৪৯:০২