অনলাইন ডেস্ক: স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী ড. আবদুল মঈন খানকে হাসপাতালে দেখতে গিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী।
২২ অক্টোবর বৃহস্পতিবার বিকেলে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে ভর্তি মঈন খানের শারীরিক অবস্থার খোঁজ খবর নেন তিনি।
এ সময় চিকিৎসকরা জানিয়েছেন, ড. মঈন খানের অবস্থা কিছুটা সংকটাপন্ন। তার মাল্টি ডিসিপ্লিনারি ট্রিটমেন্ট চলছে। তিনি দলীয় নেতাকর্মীসহ দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন।
হাসপাতালে অন্যান্যদের সঙ্গে উপস্থিত ছিলেন বিএনপির স্বাস্থ্যবিষয়ক সম্পাদক ডা. রফিকুল ইসলাম।
এটিভি/ এম এইচ আই
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2026, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available