অনলাইন ডেস্ক: রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য এবং স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী ড. আবদুল মঈন খানকে দেখতে গিয়েছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
২৩ অক্টোবর শুক্রবার সকালে তিনি হাসপাতালে গিয়ে মন্ত্রীর শারীরিক অবস্থার খোঁজখবর নেন। স্থানীয় সরকারমন্ত্রীর জনসংযোগ কর্মকর্তা হৃদয় মাহমুদ চয়ন বিষয়টি গণমাধ্যমকে জানিয়েছেন।
ড. আবদুল মঈন খান গত ২১ অক্টোবর বুধবার রাতে অসুস্থ হয়ে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে ভর্তি হন। শ্বাসকষ্ট ও হৃদরোগজনিত সমস্যার কারণে তাকে হাসপাতালে নেওয়া হয়। বর্তমানে বিশেষজ্ঞ চিকিৎসকদের তত্ত্বাবধানে তার চিকিৎসা চলছে।
২২ অক্টোবর বৃহস্পতিবার তার শারীরিক অবস্থা আগের দিনের তুলনায় স্থিতিশীল ছিল বলে জানিয়েছিলেন সমাজকল্যাণ, মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রী অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন।
এটিভি/এসটিও
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2026, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available