• ঢাকা
  • |
  • রবিবার ১০ই কার্তিক ১৪৩৩ সকাল ১১:০৮:৩৭ (25-Oct-2026)
  • - ৩৩° সে:

টানা পাঁচ দিনের ছুটি শেষে আজ খুলছে অফিস-আদালত ও ব্যাংক

২৫ অক্টোবর ২০২৬ সকাল ০৯:৩৯:৪৯

টানা পাঁচ দিনের ছুটি শেষে আজ খুলছে অফিস-আদালত ও ব্যাংক
ছবি: সংগৃহীত

অনলাইন ডেস্ক: টানা পাঁচ দিনের দীর্ঘ ছুটি কাটিয়ে আজ ২৫ অক্টোবর রোববার থেকে স্বাভাবিক কার্যক্রমে ফিরছে দেশ। খুলছে সরকারি, আধা-সরকারি, স্বায়ত্তশাসিত, আধা-স্বায়ত্তশাসিত এবং বেসরকারি সব অফিস। একই সঙ্গে ব্যাংক, আর্থিক প্রতিষ্ঠান ও আদালতের নিয়মিত কার্যক্রমও শুরু হচ্ছে।

এর আগে দুর্গাপূজা উপলক্ষে ২০ থেকে ২২ অক্টোবর পর্যন্ত ছুটি ভোগ করেন সরকারি-বেসরকারি চাকরিজীবীরা। ছুটির ক্যালেন্ডার অনুযায়ী, গত ২০ অক্টোবর মঙ্গলবার দুর্গাপূজার নবমী উপলক্ষে নির্বাহী আদেশে ছুটি ঘোষণা করা হয়েছিল। এরপর ২১ অক্টোবর বুধবার বিজয়া দশমী উপলক্ষে ছিল সাধারণ ছুটি এবং ২২ অক্টোবর বৃহস্পতিবার আবারও নির্বাহী আদেশে ছুটি মঞ্জুর করা হয়।

এই ছুটির সঙ্গে ২৩ ও শনিবার ২৪ অক্টোবর সাপ্তাহিক ছুটি যুক্ত হওয়ায় মোট পাঁচ দিন বন্ধ থাকে দেশের অধিকাংশ সরকারি ও বেসরকারি অফিস-আদালত। গতকাল শনিবার ছুটির শেষ দিনটি অতিবাহিত হওয়ার পর, আজ রোববার সকাল থেকে যথারীতি কর্মব্যস্ত জীবনে ফিরছেন চাকুরিজীবী ও পেশাজীবীরা।

আরও পড়ুন

এইচএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ ২৯ অক্টোবর বৃহস্পতিবার

এটিভি/ আর এম

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ


দেশের বাজারে স্বর্ণের দামে ফের বড় পতন
দেশের বাজারে স্বর্ণের দামে ফের বড় পতন
২৫ অক্টোবর ২০২৬ সকাল ১০:৪৯:১১



ঢাকার আবহাওয়া আজ যেমন থাকতে পারে
ঢাকার আবহাওয়া আজ যেমন থাকতে পারে
২৫ অক্টোবর ২০২৬ সকাল ১০:২৫:৩২

আজ কোজাগরী লক্ষ্মীপূজা
আজ কোজাগরী লক্ষ্মীপূজা
২৫ অক্টোবর ২০২৬ সকাল ০৯:৪৮:২১


টিভিতে আজকের খেলা (২৫ অক্টোবর)
টিভিতে আজকের খেলা (২৫ অক্টোবর)
২৫ অক্টোবর ২০২৬ সকাল ০৯:১৮:৪৭