• ঢাকা
  • |
  • সোমবার ১১ই কার্তিক ১৪৩৩ সন্ধ্যা ০৭:০৪:২২ (26-Oct-2026)
  • - ৩৩° সে:

একযোগে ৮৫ সাব-রেজিস্ট্রারকে বদলি

২৬ অক্টোবর ২০২৬ বিকাল ০৫:০১:০৪

একযোগে ৮৫ সাব-রেজিস্ট্রারকে বদলি
ছবি: সংগৃহীত

ডেস্ক রিপোর্ট: দেশের ৮৫ জন সাব-রেজিস্ট্রারকে একযোগে বদলি করা হয়েছে। বদলি হওয়া কর্মকর্তাদের আগামী ২৯ অক্টোবরের মধ্যে বর্তমান কর্মস্থলের দায়িত্ব হস্তান্তর করে নতুন কর্মস্থলে যোগ দিতে বলেছে আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রণালয়ের আইন ও বিচার বিভাগ।

২৬ অক্টোবর সোমবার আইন ও বিচার বিভাগের বিচার শাখা-৬-এর উপসচিব (রেজিস্ট্রেশন) মো. মাসুদ আলী সই করা এ সংক্রান্ত আদেশ জারি করেন।

এতে বলা হয়েছে, প্রশাসনিক চেইন সমন্বয়ের স্বার্থে নিবন্ধন অধিদপ্তরের ২৬ অক্টোবরের স্মারকের পরিপ্রেক্ষিতে সংশ্লিষ্ট সাব-রেজিস্ট্রারদের পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত বর্তমান কর্মস্থল থেকে বদলি করা হয়েছে।

আরও পড়ুন

এনবিআরের চেয়ারম্যান হলেন আহসান হাবিব, প্রজ্ঞাপন জারি

বদলি হওয়া কর্মকর্তাদের আগামী ২৯ অক্টোবরের মধ্যে মহাপরিদর্শক, নিবন্ধন কর্তৃক মনোনীত কর্মকর্তার কাছে বর্তমান পদের দায়িত্বভার হস্তান্তর করতে হবে। পাশাপাশি, বদলি হওয়া কর্মকর্তাদের অবিলম্বে নতুন কর্মস্থলে যোগদানের বিষয়ে বিজ্ঞপ্তি জারির জন্য মহাপরিদর্শক, নিবন্ধনকে অনুরোধ জানানো হয়েছে।

আদেশে আরও বলা হয়েছে, জনস্বার্থে এ নির্দেশ জারি করা হয়েছে।

এটিভি/এসটিও

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ



ট্রাফিক আইন লঙ্ঘন: ডিএমপির ২০৩০ মামলা
ট্রাফিক আইন লঙ্ঘন: ডিএমপির ২০৩০ মামলা
২৬ অক্টোবর ২০২৬ সন্ধ্যা ০৬:৪১:৫২




‘ডি-থ্রি’ নিলামে জাতীয় তারকাদের নিয়ে কাড়াকাড়ি
‘ডি-থ্রি’ নিলামে জাতীয় তারকাদের নিয়ে কাড়াকাড়ি
২৬ অক্টোবর ২০২৬ সন্ধ্যা ০৬:১৮:৪২


ডেঙ্গুতে আরও ৫ জনের মৃত্যু
ডেঙ্গুতে আরও ৫ জনের মৃত্যু
২৬ অক্টোবর ২০২৬ বিকাল ০৫:৩৯:২৮