অনলাইন ডেস্ক: জাপান-বাংলাদেশ সামিট বৈঠকে যোগ দিয়েছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান এবং জাপানের সরকার প্রধান সানায়ে তাকাইচি। এর আগে, জাপানের প্রধানমন্ত্রী কার্যালয়ে তারেক রহমানকে গার্ড অব অনার প্রদান করা হয়।
২৭ অক্টোবর মঙ্গলবার গার্ড অব অনার প্রদান শেষে প্রধানমন্ত্রী তারেক রহমানকে আনুষ্ঠানিকভাবে স্বাগত জানান দেশটির প্রধানমন্ত্রী।
সামিট বৈঠক শেষে জাপানের স্থানীয় সময় দুপুর সোয়া ১ টার দিকে যৌথ সংবাদ সম্মেলন করার কথা রয়েছে দুই নেতার। বৈঠকে, মেট্রোরেলসহ চলমান অবকাঠামো প্রকল্পের ব্যয় ও ঋণের সুদের হার কমানোর বিষয়সহ দুই দেশের স্বার্থ সংশ্লিষ্ট বিষয়ে আলোচনা হওয়ার কথা রয়েছে।
এছাড়া, চার দিনের সফরে জাপানের বহুজাতিক কোম্পানি, উন্নয়ন সংস্থা ও খাত সংশ্লিষ্টদের সাথে বৈঠক এবং কারখানা পরিদর্শন করবেন তারেক রহমান। প্রধানমন্ত্রীর এই সফরে চার থেকে পাঁচটি সমঝোতা স্মারক সই হতে পারে।
এর আগে, সোমবার জাপান পৌঁছে ব্যস্ত সময় পার করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। প্রধানমন্ত্রীর সাথে সৌজন্য সাক্ষাৎ করেন জাইকা, জেবিসিসিইসি ও জাপান-বাংলাদেশ সংসদীয় মৈত্রী লীগের প্রতিনিধি দল। বৈঠকে বিনিয়োগ, বাণিজ্য ও অর্থনৈতিক সহযোগিতা সম্প্রসারণ নিয়ে আলোচনা হয়।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2026, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available