অনলাইন ডেস্ক: প্রধানমন্ত্রী তারেক রহমানের জাপান সফরের তৃতীয় দিন আজ। দিনভর নানান কর্মসূচিতে ব্যাস্ত সময় পার করবেন প্রধানমন্ত্রী। দেশটিতে বসবাসরত বাংলাদেশী কমিউনিটির সঙ্গে মতবিনিময় করবেন তারেক রহমান।
এছাড়াও স্থানীয় সময় সন্ধ্যা ৬টায় একটি হোটেলে আয়োজিত অনুষ্ঠানে যোগ দিবেন তিনি।
এর আগে, বাংলাদেশ-জাপান ইকোনমিক ফোরামের অনুষ্ঠানে অংশ নিবেন প্রধানমন্ত্রী। সেখানেও বক্তব্য রাখার কথা রয়েছে প্রধানমন্ত্রী তারেক রহমানের।
এছাড়াও আজ জাপানের বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ ব্যাবসায়ীক প্রতিষ্ঠানের কর্তাব্যাক্তিদের সঙ্গে বৈঠক করবেন তারেক রহমান। যাবেন, খ্যাতনামা ব্র্যান্ড ইউনিক্ল হেডকোয়ার্টারে।
সেখানে, ইউনিক্ল প্রেসিডেন্ট ও গ্রুপটির বোর্ড মেম্বারদের সঙ্গে বৈঠক করবেন তিনি। এছাড়াও, জাপান ব্যাংক ফর ইন্টারন্যাশনাল করপোরেশনের গভর্ণরের সঙ্গেও বৈঠক করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
এটিভি/ আর এম
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2026, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available