• ঢাকা
  • |
  • বৃহঃস্পতিবার ১৪ই কার্তিক ১৪৩৩ দুপুর ০২:১৫:৫৭ (29-Oct-2026)
  • - ৩৩° সে:

দক্ষ, আধুনিক ও সেবামুখী পুলিশ বাহিনী গড়তে কাজ করছে সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী

২৯ অক্টোবর ২০২৬ দুপুর ১২:৩৪:৪৯

দক্ষ, আধুনিক ও সেবামুখী পুলিশ বাহিনী গড়তে কাজ করছে সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী
স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। ছবি: সংগৃহীত

ডেস্ক রিপোর্ট: পেশাদারিত্ব, নিরপেক্ষতা ও মানবিক আচরণের মাধ্যমে পুলিশকে সত্যিকার অর্থে ‘জনগণের পুলিশ’ হিসেবে গড়ে তোলার আহ্বান জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।

২৯ অক্টোবর বৃহস্পতিবার সকালে রাজশাহীর সারদায় বাংলাদেশ পুলিশ একাডেমির ঐতিহাসিক প্যারেড গ্রাউন্ডে ২৭তম শিক্ষানবিশ সার্জেন্ট এবং ৪৩তম ক্যাডেট উপপরিদর্শক (২০০৬ ব্যাচের) ছয় মাস মেয়াদি মৌলিক প্রশিক্ষণ সমাপনী কুচকাওয়াজ অনুষ্ঠানে তিনি এ আহ্বান জানান।

অনুষ্ঠানে স্বরাষ্ট্রমন্ত্রী কুচকাওয়াজ পরিদর্শন ও অভিবাদন গ্রহণ করেন। পাশাপাশি বিভিন্ন বিষয়ে শ্রেষ্ঠত্ব অর্জনকারী ক্যাডেটদের মধ্যে পুরস্কার বিতরণ করেন। সহকারী পুলিশ সুপার (প্রবেশনার) মো. মাহবুব হোসেন প্যারেড কমান্ডারের দায়িত্ব পালন করেন।

আরও পড়ুন

আদালতে আসামি হাজির প্রক্রিয়া ডিজিটাল করলে যুগান্তকারী পরিবর্তন আসবে: আইনমন্ত্রী

প্রধান অতিথির বক্তব্যে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, পেশাগত দায়িত্ব পালনে ভয়-ভীতি বা পক্ষপাতিত্বের ঊর্ধ্বে উঠে সেবাপ্রত্যাশী মানুষের আইনি সুরক্ষা নিশ্চিত করতে হবে।

বর্তমান সরকারের প্রধান অগ্রাধিকার আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা উল্লেখ করে তিনি জানান, ক্ষতিগ্রস্ত ও ভঙ্গুর পুলিশ বাহিনীকে পুনর্গঠন করে দক্ষ, আধুনিক ও সেবামুখী বাহিনীতে রূপান্তরের লক্ষ্যে সরকার প্রয়োজনীয় আইন প্রণয়ন, জনবল বৃদ্ধি, অবকাঠামো ও সরঞ্জাম সরবরাহে কাজ করছে।

কর্মজীবনে প্রবেশ করা নবীন কর্মকর্তাদের উদ্দেশে মন্ত্রী বলেন, অতীত অভিজ্ঞতা থেকে শিক্ষা নিয়ে বৈষম্যহীন সমাজ গঠনে ভূমিকা রাখতে হবে। সাইবার অপরাধ, মানব পাচার, অনলাইন জালিয়াতি ও আর্থিক অপরাধের মতো আধুনিক চ্যালেঞ্জ মোকাবিলায় প্রথাগত অভিজ্ঞতার পাশাপাশি প্রযুক্তি ও বৈজ্ঞানিক তদন্তের ওপর গুরুত্বারোপ করেন তিনি।

আরও পড়ুন

ঠাকুরগাঁও-১ উপনির্বাচন জাতীয় নির্বাচনের মতোই গুরুত্ব দেওয়া হচ্ছে: সিইসি

একই সঙ্গে নিরপেক্ষ তদন্তের মাধ্যমে অপরাধীর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া এবং নিরপরাধ ব্যক্তির অধিকার নিশ্চিত করার আহ্বান জানান স্বরাষ্ট্রমন্ত্রী।

সমাপনী কুচকাওয়াজের মধ্য দিয়ে ২৭তম শিক্ষানবিশ সার্জেন্ট ব্যাচের ৮৪ জন এবং ৪৩তম ক্যাডেট উপপরিদর্শক ব্যাচের ১৬২ জনসহ মোট ২৪৬ জন কর্মকর্তা কর্মজীবনে প্রবেশ করেন।

২৭তম শিক্ষানবিশ সার্জেন্ট ব্যাচে মো. ওমর ফারুক (সেরা সার্জেন্ট), মোহাম্মদ দেলোয়ার হোসেন (সেরা একাডেমিক), সাইফুল ইসলাম (ক্ষেত্রভিত্তিক কর্মকাণ্ডে সেরা) ও মো. আসাদুজ্জামান (সেরা শুটার) পুরস্কার পান।

আরও পড়ুন

চার দিনের জাপান সফর শেষে আজ রাতে ঢাকায় ফিরছেন প্রধানমন্ত্রী

অন্যদিকে, ৪৩তম ক্যাডেট উপপরিদর্শক ব্যাচে মোহাম্মদ জাহাঙ্গীর আলম (সেরা ক্যাডেট), মো. বোরহানুল ইসলাম (সেরা একাডেমিক), দেওয়ান গোলাম রসুল (ক্ষেত্রভিত্তিক কর্মকাণ্ডে সেরা) ও মো. কামাল গণি (সেরা শুটার) পুরস্কৃত হন।

অনুষ্ঠানে সংসদ সদস্য, পুলিশের মহাপরিদর্শক মো. আলী হোসেন ফকির, পুলিশ একাডেমির অধ্যক্ষ মো. মাইনুল হাসান, রাজশাহী বিভাগীয় কমিশনার (ভারপ্রাপ্ত) মো. রেজাউল আলম সরকার, রাজশাহী রেঞ্জের উপমহাপরিদর্শক মো. আশিক সাঈদসহ সামরিক ও বেসামরিক ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

এটিভি/এসআইআর

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ



অনলাইনে পণ্য কিনে প্রতারিত হলে করণীয়
অনলাইনে পণ্য কিনে প্রতারিত হলে করণীয়
২৯ অক্টোবর ২০২৬ দুপুর ০১:৩৬:৩৮



দলিল আসল না নকল চেনা যাবে যেসব উপায়ে
দলিল আসল না নকল চেনা যাবে যেসব উপায়ে
২৯ অক্টোবর ২০২৬ দুপুর ০১:০৮:৫৯

ডিএমপির অভিযানে গ্রেফতার ৫২৫, মামলা ৪৬
ডিএমপির অভিযানে গ্রেফতার ৫২৫, মামলা ৪৬
২৯ অক্টোবর ২০২৬ দুপুর ১২:৫১:৪১

সব সমুদ্রবন্দর থেকে নামলো সতর্ক সংকেত
সব সমুদ্রবন্দর থেকে নামলো সতর্ক সংকেত
২৯ অক্টোবর ২০২৬ দুপুর ১২:৪৪:১৩