• ঢাকা
  • |
  • বৃহঃস্পতিবার ১৪ই কার্তিক ১৪৩৩ সন্ধ্যা ০৭:১৭:৫৫ (29-Oct-2026)
  • - ৩৩° সে:

বিমানে যান্ত্রিক ত্রুটি, প্রধানমন্ত্রীর ফ্লাইট বিলম্ব

২৯ অক্টোবর ২০২৬ বিকাল ০৫:৪৭:৫৩

বিমানে যান্ত্রিক ত্রুটি, প্রধানমন্ত্রীর ফ্লাইট বিলম্ব

অনলাইন ডেস্ক: বিমানের যান্ত্রিক ত্রুটির কারণে জাপানের টোকিও থেকে ঢাকাগামী বাংলাদেশ বিমানের ফ্লাইটে বিঘ্নতা দেখা দিয়েছে। ফ্লাইটটিতে করে দেশে ফেরার কথা জাপান সফররত বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের। এতে তার ফ্লাইট বিলম্ব হচ্ছে।

জাপানের স্থানীয় সময় ২৯ অক্টোবর বৃহস্পতিবার সন্ধ্যা ৬টা ১৮ মিনিটে প্রধানমন্ত্রীকে বহনকারী বাংলাদেশ বিমানের নিয়মিত ফ্লাইটটি টোকিও থেকে ঢাকার উদ্দেশে যাত্রা করার কথা ছিল। সে অনুযায়ী, আজ রাত সাড়ে ১০টায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছানোর কথা ছিল।

জানা গেছে, বোর্ডিং শেষে পুশব্যাকের পর রানওয়ের দিকে যাওয়ার সময় ককপিটে স্পয়লারে ত্রুটির সংকেত দেখা দেয়। তখনই ফ্লাইটটি স্থগিত করা হয়। ত্রুটি সারতে দুই থেকে চার ঘণ্টা সময় লাগতে পারে।

আরও পড়ুন

প্রতিরক্ষা মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির বৈঠক

তারেক রহমানের চার দিনের এই সফরের অন্যতম গুরুত্বপূর্ণ দিক ছিল জাপানের প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচির সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক। দ্বিপক্ষীয় সম্পর্ক জোরদার, জাপানি বিনিয়োগ আকর্ষণ এবং বাণিজ্য সম্প্রসারণের লক্ষ্য নিয়ে প্রধানমন্ত্রীর এই সফর ঘিরে দুই দেশের রাজনৈতিক ও অর্থনৈতিক মহলে তৈরি হয়েছে নতুন প্রত্যাশা।

এটিভি/ এইচকে

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ



কুয়েটে ৫ শিক্ষকসহ ৭জন বরখাস্ত
কুয়েটে ৫ শিক্ষকসহ ৭জন বরখাস্ত
২৯ অক্টোবর ২০২৬ সন্ধ্যা ০৬:৫৬:০২

আবারও একসঙ্গে জুটি বাঁধছেন মাধবান ও কঙ্গনা
আবারও একসঙ্গে জুটি বাঁধছেন মাধবান ও কঙ্গনা
২৯ অক্টোবর ২০২৬ সন্ধ্যা ০৬:৫০:১৮



ঠাকুরগাঁও-১ উপনির্বাচনের ভোট গণনা চলছে
ঠাকুরগাঁও-১ উপনির্বাচনের ভোট গণনা চলছে
২৯ অক্টোবর ২০২৬ সন্ধ্যা ০৬:৩২:৫৬